19/11/2025
ম.প.ই এর উপাধ্যক্ষ শওকত হোসেনের নির্দয় আচরণে শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ভঙ্গ।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপাধ্যক্ষ শওকত হোসেনের আচরণের ফলে তাকে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। Insider MPI কে পাঠানো এক বার্তায় তিনি দাবি করেন “এই ব্যক্তির জন্যই আমি পলিটেকনিকে পড়া ছাড়ছি।”
ঘটনা জানতে চাইলে ওই শিক্ষার্থী জানান, তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেল বিভাগের ২য় পর্বের শিক্ষার্থী। বাংলাদেশ বিমান বাহিনিতে আবেদন করার পর তার জরুরি ভিত্তিতে এসএসসি মার্কশিট প্রয়োজন হয়। এ জন্য তিনি ইনস্টিটিউটে প্রয়োজনীয় নথির কপি সংগ্রহ করতে গেলে সমস্যার সম্মুখীন হন। শিক্ষার্থী দাবি করেন, উপাধ্যক্ষ শওকত হোসেন তার নিকট একাডেমিক শাখায় দায়িত্বর মোহাম্মদ আলীর দ্বারা মোটা অংকের অর্থ দাবি করেন। আমি টাকা দিতে না পারায় আমাকে মার্কশীট এর কপি দেওয়া হয় না। আমার সাথে অন্য দুইজন শিক্ষার্থী টাকা দিয়ে কপি তুলে নেয়, কিন্তু শওকত স্যার মোহাম্মদ আলীকে বলেন টাকা না দিলে তাকে জানিয়ে দেন, ভর্তি বাতিল না করলে তাকে মার্কশিট বা তার কপি সরবরাহ করা হবে না। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, বারবার অনুরোধ ও মিনতি করেও তিনি কোনো সহায়তা পাননি। অবশেষে ভর্তি বাতিল করে তিনি প্রয়োজনীয় মার্কশিট সংগ্রহ করতে বাধ্য হন। এতে তার ইঞ্জিনিয়ার হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যায় বলে তিনি জানান।
ওই শিক্ষার্থী বলেন,
“তার নির্দয় আচরণের কারণে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আমার ও আমার পরিবারের সামনে সেখানেই থেমে যায়।”
INSIDER MPI
“সত্যের পথে; সত্যের সাথে।”