31/08/2026
মুক্তাগাছায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
হাকীম মোঃ আবুল কালাম
গতকাল সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছায় দ্রোহের কবি , সাম্যের কবি , মানবতার কবি , জাতীয় কবি কাজী নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষ্ণ চন্দ্র , উপজেলা নির্বাহী অফিসার , মুক্তাগাছা , ময়মনসিংহের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আসাদুজ্জামান শাকিল। সকাল ১০টায় স্থানীয় হলরুম মিলনায়তনে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ , সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা , অফিসার ইনচার্জ কামরুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার , প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী , পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন্নাহার , পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল আমিন , যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , সামাজিক-সাংস্কৃতিক জোটের শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। বক্তারা কবির দেশাত্মবোধ , ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি , গল্প-উপন্যাস-কবিতায় লেখনীর ছন্দ ও গবেষণার তীক্ষ্ণতা শ্রদ্ধাভরে স্মরণ করে অনলাইন আসক্তির বদলে অধ্যবসায়ে কোমলমতি শিক্ষার্থীদের মনোনিবেশ করার উপর গুরুত্বারোপ করেন। স্বরচিত কবিতা পাঠ , দেশাত্মবোধক গানের মূর্ছনা আয়োজনকে প্রাণবন্ত করে তুলে ।
পরে সদ্য সমাপ্ত ডিসি'স সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ , চেক ও বিশেষ উপহার হিসেবে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয় ।