Daily Breaking News

Daily Breaking News জানাতে চাই, সঠিক খবর, সবার আগে।
সাথে থাকুন, পাশে রাখুন।

25/08/2026

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ২২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরা মোশারফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফসলে হুদা বাবুল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী এবং ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত মোট ২২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা হিসেবে একটি করে ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়।

25/08/2026

সরকার আমার সঙ্গে নাটক করতেছে : আছিয়ার মা

25/08/2026

বিএনপির ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি! অথচ ছয় মাসে বেকার ৬২ হাজার : সিপিডি

25/08/2026
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার (২...
25/08/2026

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

24/08/2026

জয়পুরহাটে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং।

যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ বাড়িতে রেখেই দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি ঘটনা ...
24/08/2026

যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ বাড়িতে রেখেই দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের দুই স্ত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশের সহায়তায় লাশ দাফন করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস...
24/08/2026

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ৯টি পদে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৪ আগস্ট সকাল ১০টায়। আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন "বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়"। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

24/08/2026

কমলাপুরে যাত্রীর পকেটের টা'কা ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লি...
24/08/2026

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে ওই পুকুরের ছোট বড় সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।

দুপুরে ওই চেয়ারমানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি মিনি ভ্যানট্রাকে বিপুল পরিমাণ বড় বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা।

Address

Naogaon, Rājshāhi
Hanoi
6500

Telephone

+841900272710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share