03/04/2022
ইফতারের দুআ
দুআ ১
-------------------
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ
পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।
আবূ দাউদ ২/৩০৬, নং ২৩৫৯। সহীহুল জামে‘ ৪/২০৯
দুআ ২
-------------------
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ
হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসীলায় আবেদন করি, আপনি আমাকে ক্ষমা করুন।
ইবন মাজাহ্ ১/৫৫৭, নং ১৭৫৩; যা মূলত আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমার দো‘আ। আর হাফেয ইবন হাজার তাঁর তাখরীজুল আযকারে এটার সনদকে হাসান বলেছেন। শরহুল আযকার, ৪/৩৪২।
দুআ ৩ (দুর্বল হাদীস হতে প্রাপ্ত)
---------------------------------------------
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَ عَلى رِزْقِكَ اَفْطَرْتُ
হে আল্লাহ! আমি তোমার জন্য সাওম রেখেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করছি।
সূত্রঃ আবু দাঊদ - ২৩৫৮। এর সানাদ মুরসাল। এছাড়া সানাদে জাহালাত রয়েছে। এই হাদীসের বর্ণনাকারী মু‘আয বিন যুহরা সম্পর্কে হাফিয বলেনঃ মাক্ববূল।
Collected From: https://dua.gtaf.org/bn
Copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan