Mêhü Håmîm

Mêhü Håmîm ❤️💜Alhamdulillah �

🌸🥰 Doreamon lover 💜🥰

07/03/2026

কিছু কিছু মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে সবচাইতে বেশি স্যাক্রিফাইস করে। নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়ে হলেও, কেবল সম্পর্কের মানুষটাকে ভালো রাখতে ঠিক তার মতো করেই চলতে চায়।

নিজেকে পরিবর্তন করা, সেই সাথে সম্পর্কের মানুষটার মনের মতো করে নিজেকে বদলানো কঠিন ব্যাপার। আর এই কঠিন ব্যাপারকে সহজ করে নেয়, যারা সম্পর্কটাকে গুরুত্ব দেয়, যারা ভালোবাসে।

যত আঘাত, যন্ত্রণাই নেমে আসুক জীবনে, তবুও সেই মানুষটার জন্য, মানুষটার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, নিজেকে বিলিয়ে দেয়। আসলে তারা চায়, সম্পর্কে একটুখানি ভালো থাকতে। ভালোবাসা এবং মায়া মানুষকে বাধ্য করে ত্যাগ করতে।

সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার গুরুত্ব যারা দেয়, তারা সেই মানুষটার কাছে গুরুত্ব পাক বা না পাক, তবুও মানুষটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। মানুষটার পছন্দ-অপছন্দ নিয়ে ভাবে। মানুষটা তাকে যতই যন্ত্রণা দিক, তার আবেগ এবং অনুভূতির মূল্য না দিক, তবুও সে তার ভালোবাসার জন্য সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়–নিতে বাধ্য হয়।

তবে দুঃখের বিষয় হচ্ছে, যারা সম্পর্কে সবচাইতে বেশি Effort দিয়ে যায়, বেশি ছাড় দিয়ে চলে, সম্পর্কের মানুষটাকে গুরুত্ব দেয়, তারা বরাবরই তাদের ভালোবাসা কিংবা সেই পছন্দের মানুষটার কাছে অবহেলা কিংবা নিগ্রহের শিকার হয়! এতকিছুর পরেও যখন সম্পর্কটাই নষ্ট হতে থাকে, তখন হাল ছেড়ে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সবশেষে সেই বেশি মানসিক ভাবে ভেঙ্গে পড়ে, সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যে বেশি যত্নবান থাকে..🙂💔❤️‍🩹

06/01/2026

যদি পাখি হইতাম উড়ে গিয়ে তোমাকে এক নজর দেখে আসতাম 😅💔

Address

Naogaon Sadar
Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Mêhü Håmîm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share