13/08/2026
গোপালগঞ্জেই যে এমন এক নান্দনিক প্রাচীন রত্ন আছে, তা কি আপনি জানতেন?🤔
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের খানপুরা গ্রাম। এখানেই স্বমহিমায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক মিয়া বাড়ি জামে মসজিদ। আনুমানিক ১৮০০ শতাব্দীর শেষভাগে তৎকালীন জমিদার বংশের হাত ধরে নির্মিত হয় আবার কারও মতে জিন্নাতুন নেছা নির্মাণ করেন এই শৈল্পিক স্থাপনা। মোগল ও স্থানীয় স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণ ফুটে উঠেছে এর প্রতিটি ইটে। কালের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি এই মসজিদের গাম্ভীর্য। আজ আজও স্থানীয় মানুষের আবেগ আর ঐতিহ্যের এক পরম মিলনমেলা।
ইতিহাসের এই নীরব সাক্ষী কি আপনি একবারও স্বচক্ষে দেখেছেন? সময় করে ঘুরে আসুন মুকসুদপুরের এই গর্ব, খানপুরা মিয়া বাড়ী জামে মসজিদ থেকে।