Jonogoner Kotha

Jonogoner Kotha আমাদের নতুন পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সর্বশেষ ও আপডেট নিউজ পেতে

কালীগঞ্জে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলামোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্...
12/09/2024

কালীগঞ্জে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

মোঃ শাহনেওয়াজ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে এস এম ইমদাদুল হক আকলু (৬৫) নামে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম এমদাদুল হক আকলু স্থাণীয় নাসু মার্কেট এলাকায় নিহত হন। তিনি মোক্তারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম এমদাদুল হক আকলু’র নেতৃত্বে একটি মিছিল স্থাণীয় নাসু মার্কেট এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গেই কালীগঞ্জ রাথুরা গ্রামের বায়েজিদ হোসেন শেখ সবুর, সামসুল হক, রাকিব হাসান, তামিম, মো. আলামিন, কাপাসিয়া থানার খিলগাঁও গ্রামের আজিজুল হক উরু, নাজক হোসেন, মোরশেদ হোসেন, মজিবুর রহমান, মনির, মারুফ, নাঈম, রাসেল, মো. রাজিন ও বিলগাঁও গ্রামের সিয়াম হোসেন সহ আরো অজ্ঞাতনামা ১০/১১ জন অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই ইমদাদুল হক আকলু মারা যান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় ৮(৯)২৪ নং মামলা দায়ের করা হয়।
গাজীপুর জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন বলেন, উপজেলার মোক্তারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি এস এম এমদাদুল হক আকলু নিহতের ঘটনায় আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি এস এম এমদাদুল হক আকলু নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিলম্বে অভিযুক্তদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার সকালে মোক্তারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হক আকলু নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৮(৯)২৪ নং মামলা দায়ের করেন। দোষীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জে দীক্ষা অনুষ্ঠানে ব্যাচ ও সনদপত্র বিতরণমোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ...
12/09/2024

কালীগঞ্জে দীক্ষা অনুষ্ঠানে ব্যাচ ও সনদপত্র বিতরণ

মোঃ শাহনেওয়াজ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর উদ্যোগ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বীথিকা রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরই জান্নাত।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান গার্লস গাইড ট্রেইনার কাজী শামীমা। পরিশেষে তিনি কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষঅর্থীদের ব্যাচ পরিয়ে দেন এবং প্রত্যেককে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও গার্লস গাইড শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে চাচা- ভাতিজা খুন!! গণপিটুনিতে হত্যাকারী নিহত। মোহাম্মদ হাসান আলী জেলা প্রতিনিধি, টাঙ্গাইল। জেলার নাগরপুর থানার...
12/09/2024

টাঙ্গাইলে চাচা- ভাতিজা খুন!!
গণপিটুনিতে হত্যাকারী নিহত।

মোহাম্মদ হাসান আলী
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল।

জেলার নাগরপুর থানার ধুপুরিয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার ৫' সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক সারে আট টা না নয়টার দিকে।স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের তালেব (৩৫) নামের এক যুবকের সাথে সাত্তারের (৫০) তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা কাটি সুরু হয় তালেব ক্রমশ উত্তেজিত হতে থাকে এবং এক পর্যায়ে তালেবের হাতে থাকা ধারাল অস্র দিয়ে সাত্তার মিয়াকে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে, সাত্তারের ডাক চিৎকারে তার ভাতিজা আসাদুল (২৮) এগিয়ে আসলে তালেব তাকেও এলোপাতাড়ি ভাবে কোপাইতে থাকে এদের ডাক চিৎকারে এলাকার লোক হাজির হলে গুরুতর আহত অবস্থায় সাত্তার ও আসাদুলকে উদ্ধার করে নাগরপুর স্বাস্থ
কমপ্লেক্স ভর্তির জন্য নিয়ে গেলে ডাক্তার তাদেরকে দেখে মৃত্যু ঘোষণা করেন। পরে উত্তেজিত জনতা খুনি তালেবকে গণপিটুনি দেয় এতে তালেব ঘটনাস্থলেই নিহত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মৃত্যু সাত্তার ও তার ভাতিজা আসাদুলের লাশ হাসপাতালে এবং খুনি তালেবের লাশ ঘটনাস্থলেই রয়েছে, তবে পুলিশ পাঠানো হয়েছে তালেবের লাশ থানায় আনার জন্য এবং পরবর্তী ব্যবস্তা গ্রহনের জন্য। এ ঘটনায় আজমুল নামের আরও এক যুবক তালেবের হাতে আহত হয়, তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে তিনটা মৃত্যর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, ভয় নয় : তারেক রহমান........ Jonogoner Kotha
01/09/2024

উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, ভয় নয় : তারেক রহমান........ Jonogoner Kotha

‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া দেশের ৮৭ হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই দলের পতাকা এখন .....

03/08/2024

হৃদয় মিয়া জেলা প্রতিনিধিঃ   ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন ও গান গেয়ে প্রতিবাদ করেছে বৈষম্যবিরোধী ছাত্র ....

13/07/2024

হৃদয় মিয়া (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি) সভাপতি পদে জসিম, সাধারন সম্পাদক দায়িত্বে রুবেল ও সাংগঠনিক সম্পাদক হিসে...

03/07/2024

হৃদয় মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গাজালা পারভীন...

28/06/2024

সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

22/06/2024

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজু ও গাজ...

11/06/2024

নিজস্ব প্রতিবেদক : এদিকে গত ৩১ মে ২০২৪ তারিখ নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় শেখ আনিচুর রহমান (৪১)’কে আ.....

এই মাএ পাওয়া.... রাজধানীতে র‍্যাবের এর যৌথ অভিযান: চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক ১৩ জন গ্রেফতার.... র‍্যাব-৩ ও র‍্যাব-৬
11/06/2024

এই মাএ পাওয়া.... রাজধানীতে র‍্যাবের এর যৌথ অভিযান: চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক ১৩ জন গ্রেফতার.... র‍্যাব-৩ ও র‍্যাব-৬

Address

3rd Floor, 4th No Building Mitali Market
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Jonogoner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share