08/12/2025
“ টেডি ” মিস সায়মা
আজকে কিছু কথা বলি।
আপনি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারেন তবে সেই ভালো থাকাটা আমি নষ্ট করতে চাইনা। এবংকি তার রাইটসও আমার নাই।
আমি জানি আমি মানুষটা অনেক খারাপ, অনেক বদ মেজাজ আর অনেক খারাপ কিছু স্বভাবও ছিলো আমার মাঝে। জীবনে অনেক কিছুই করা হইছে হয়তো নিজের দোষে কিংবা সঙ্গদের বশে। তবুও এই খারাপ ছেলেটা কোনো একটা মেয়ের জন্য নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করেছে। যার পুরোপুরি ক্রেডিট একমাত্র সায়মা (টেডি) আপনি। আপনি না আসলে আমার জীবনে এখনো অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে আনা হয়তো হতোনা। আর এরজন্য আমি সবটা সময় আপনার কাছে কৃতজ্ঞ।
একটা কথা হয়তো ভালো করেই জানেন বা বিশ্বাসও করেন যে আমি আপনাকে কতোটা ভালোবাসি। এটা ভাবতাম যে আসলো আমাদের মিলটা সোজা না বা মিল হলেও অনেকটা বাধা পার করতে হবে, আর এটা আমি শুরু থেকেই মাথায় রাখছি। কিন্তু বিশ্বাস করেন আমি ভাবিনি এইভাবে পর করে দিবেন বা এতোটাই অবহেলা করবেন আমায়।
আমি আপনার কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম একটুখানি জায়গায়। রাখেনা মানুষ, কিছু মানুষকে ধুলোবালি মাখা এক কোনে। মাঝে সাঝে একটুখানি ভালোবেসে হাত বুলিয়ে দেয়, শীতের রাতে মায়া জড়ানো কাথা কিংবা কম্বল গায়ে দিয়ে যায়। আমি ঐ রকমই থেকে যেতে চেয়েছিলাম।
কারণ আমি জানি এর বেশি কিছু পাওয়া প্রাপ্য আমি নই।
আপনি অন্য কারো যেনেও আপনার প্রতি আমার এতো ভালোবাসা, এতো মায়া, এতো দূর্বলতা কেনো সেটা যদি একটাবার জানতে পারতাম তাহলে এই শহরের প্রতিটা দেয়াল, প্রতিটা বিল-বোর্ডে তা লিখে রাখতাম।
জানেন তো পৃথিবীতে ভালোবাসা নিয়ে পরিপূর্ণ ব্যখ্যা কেউ করতে পারেনি।
ভালোবাসাগুলো এমনি ❝ তাই তো পৃথিবীর সকল গুনি ব্যক্তিরা কেউ পারেনি ভালোবাসা নিয়ে নির্দিষ্টভাবে পরিপূর্ণ কোনো ব্যখ্যা দিতে ❞
কেউ ব্যখ্যা করতে গিয়ে কলমের কালি শেষ হয়েছে, কেউবা হারিয়েছে ধৈর্য, কেউ আবার ব্যখ্যা করতে করতে হারিয়েছে নিজের সঙ্গিনীকে, কারো আবার নিজের জীবনের সময়ই ফুরিয়ে গেছে।
আর আমি পারিনি ব্যখ্যা করতে আমার একটা আপনি (সায়মা আহমেদ টেডি) হলেন না বলে।
আমার এমন একটা দিন কাটেনা বা যায়না যেই দিনটায় আমি আপনাকে নিয়ে ভাবিনা।
আমার ভুল আমি আপনাকে ভালোবেসেছি।
আর আমার ভুলের মাশুল খুব ভয়ানক রুপ ধারণ করবে তাও আমি জানি।
একটি যন্ত্রণা , অন্যটি যন্ত্র-না
❝ যেহেতু আমরা যন্ত্র-না ; সেহেতু আমাদের যন্ত্রণা সহ্য করতেই হবে ❞
তবে এটা ঠিক মুভ অন বা অন্য কাউকে নিজের সাথে আর জড়ানো হবেনা।
কারণ আপনাকে ভুলা আমার পক্ষে কোনোদিনই সম্বব না আপনি এতে আমাকে যতো অবহেলা করেন বা দূরেই ঠেলে দেন না কেনো।
যতো দূরেই যান, যেখানেই থাকেন, যার সাথেই থাকেন, বেঁচে যদি থাকি তবে লাঠি ধরে হাঁটার বয়সেও আমায় ফোন দিয়ে যদি বলেন সৌরভ আমি “টেডি” সেই সময়টাতেও দেখবেন আমি সৌরভ আপনারই পথ চেয়ে বসে আছি।
আপনাকে ভুলা তো সম্ভব না, হয়তো চাইলে পারি ভুলে থাকার অভিনয়ে বাঁচতে। কিন্তু সেই অভিনয়ে তো আবার কাউকে না কাউকে জায়গা দিতে হবে, আমি আপনার জায়গাটা কাকে দিবো বলেন.? কেউ নেই আপনার মতো কেউ নেই সেই জায়গাটা দেয়ার। আর অভিনয় করে কাউকে জায়গা দেয়া অযথা একটা জীবন নষ্ট করা হবে।
❝ শরীরের সুখ কেবল মাত্র সাময়িকের; যৌবন তার ক্ষুধা বাড়ায়, চাহিদা সেই ক্ষুধা মিটানো পর্যন্ত জ্বালায়। দাম্পত্য জীবনে শরীরের সুখে মানুষিক শান্তি মেলায়। আর এটা প্রাকৃতিক। একটা দাম্পত্য জীবনে দুটো শরীর প্রেমেনা পড়লে, এক না হলে সম্পর্ক টিকেনা। তবে এর বাহিরে - মনের একটা প্রেম আছে যে প্রেমেও শারীরিক মানুষিক শান্তি আছে কিন্তু নেই কোনো চাহিদা'র শান্তি। আর একবার এই মনের প্রেমে যে পাগল হয় তাকে মৃত্যুর আগ অব্ধি জ্বালায় ❞
তাই তো চাইনা আর কাউকে মন দিতে চাইনা কেউ আসুক আমার জীবনে।
- আজব প্রেম আমার। সত্যি আজব।
এতো দূরে ঠেলেন, এতো অপমান করেন তাও কেন আমি এমন বুঝিনা। যেখানে রাগ হবার কথা আপনার উপর সেখানে আপনার জন্য দোয়া, আপনার প্রতি সম্মান এগুলো ঠিক আগের মতোই কাজ করে। কোনো অংশে একটুখানি কমেনি বরং বেড়েছে।।
সবশেষে কথা একটা আমি ভালোবাসি আপনাকে এটা চিরসত্য। এটা কোনোদিন মিথ্যা না। আমার ভালোবাসা ভুল এটাও সত্য মিথ্যা না।
তবে - ❝ কিছু ভুল এমন যে ফুল বানিয়েও রেখে দেয়া যায়। না হোক সেটা সদ্য ফুটা গোলাপ ফুল। পাঁপড়ি ঝড়া আধ পচা ফুলও কিন্তু ফুলই হয়। আমি চেয়েছিলাম শেষ অব্দি আমার ভুলগুলো সেই আধ পচা ফুল মনে করেই জীবনের কোনো এক অধ্যায়ে রেখে দেন আপনি ❞
কিন্তু আপনি সেটাও মানতে নারাজ আর তাই -
❝ কিছু ভুল থাকুক আমার সঙ্গে, হাজার কষ্ট হলেও থেকে যাক। আপনি যদি মনে করেন আপনি আমার ভুল, তবে এই ভুলকে আমি আগলে রাখবো শেষ নিশ্বাস ত্যাগ পর্যন্ত ❞
তবুও আমি বরাবরের মতো বলবো আপনার প্রতি আমার ভালোবাসা ছিলো আছে এবং এটা বেঁচে থাকার শেষদিন অব্দি থাকবে ।।।
................আমার দীর্ঘশ্বাস আপনি কোনো একদিন ঠিক শুনতে পাবেন। সিলিং ফ্যানের শব্দের মাঝে শীতের রাতে কম্বল জড়িয়ে কিংবা কারো বুকে নিজেকে লুকানোর পরো আমার এই দীর্ঘশ্বাস আপনি শুনতে পাবেন।
ঠিক শুনতে পাবেন। মিলিয়ে নিয়েন................