28/02/2026
আমরা অনেক সময় পর্দায় কাউকে দেখে ভালো মানুষ ভাবি, শ্রদ্ধা করি। কিন্তু বাস্তব জীবনের কাজই একজন মানুষের আসল পরিচয় দেয়। একজন বিবাহিত মানুষ যখন অন্য পরক্রিয়া সম্পর্কে জড়ায়, তখন শুধু একটি সম্পর্ক নয়—একটি পরিবার, একটি শিশুর ভবিষ্যৎ, অনেকগুলো স্বপ্ন একসাথে ভেঙে যায়।
আমি বিশ্বাস করি, অন্যায় করলে তার জবাবদিহি থাকা উচিত। আইন ও নৈতিকতার আওতায় এনে এমন কাজের বিচার হওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে কেউ এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার ভাবে।
সমাজ হিসেবে আমাদের উচিত পরকীয়াকে গ্লোরিফাই না করে এর ভয়াবহ দিকটা তুলে ধরা। কারণ একটি ভুল সিদ্ধান্তের শিকার হয় নির্দোষ মানুষগুলোই—বিশেষ করে সন্তানেরা।
পরিবারকে বাঁচান, সম্পর্ককে সম্মান করুন। বিশ্বাসই হোক সবচেয়ে বড় অঙ্গীকার। 💔