Dr.Md.Shamim

Dr.Md.Shamim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Shamim, Digital creator, Narayanganj.

 #নিউমোনিয়া (   ) হলো ফুসফুসের সংক্রমণজনিত রোগ, যেখানে ফুসফুসের পুঁজ/পানি জমে যায়। ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীরে অক্স...
05/01/2026

#নিউমোনিয়া ( ) হলো ফুসফুসের সংক্রমণজনিত রোগ, যেখানে ফুসফুসের পুঁজ/পানি জমে যায়। ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীরে অক্সিজেন কমে যেতে পারে।

⃣ নিউমোনিয়া কেন হয়?
নিউমোনিয়া মূলত জীবাণুর সংক্রমণে হয়—
★ব্যাকটেরিয়া
★ভাইরাস
★ফাঙ্গাস।

⃣ কাদের বেশি হয়?
নিউমোনিয়া যে কারো হতে পারে, তবে বেশি ঝুঁকিতে থাকে—
👶 শিশু ৫ বছরের নিচে কম ওজন / অপুষ্ট
👵 বয়স্ক ৬৫ বছরের বেশি

⚠️ বিশেষ ঝুঁকিপূর্ণ
*ডায়াবেটিস, হার্ট, কিডনি রোগী
*হাঁপানি, COPD রোগী
*স্ট্রোক বা শয্যাশায়ী রোগী
*ধূমপায়ী
*ইমিউনিটেড কম রোগী(ক্যান্সার, স্টেরয়েড ব্যবহারকারী)

⃣ নিউমোনিয়ার লক্ষণ
*জ্বর 🌡️
*কাশি (শুকনা বা কফসহ)
*বুক ব্যথা
*শ্বাস নিতে কষ্ট 😮‍💨
*কফে পুঁজ বা রক্ত
*শিশুদের ক্ষেত্রে দ্রুত শ্বাস
*বুক দেবে যাওয়া
*খেতে না চাওয়া
*নীলাভ ঠোঁট/নখ (গুরুতর)

⃣ নিউমোনিয়া প্রতিরোধ
*নিয়মিত হাত ধোয়া
*ধূমপান বন্ধ
*শিশুদের পূর্ণ টিকা
*বয়স্কদের Pneumococcal ও Flu vaccine
*ঠান্ডা-কাশি হলে অবহেলা না করা

⃣ কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন?
🚨 এই লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তার দেখান—
* শ্বাস নিতে খুব কষ্ট
*জ্বর ৩ দিনের বেশি
*অক্সিজেন কমে যাচ্ছে
*কফে রক্ত
*শিশু বুক দেবে যাচ্ছে
*বয়স্ক রোগী হঠাৎ অচেতন/বিভ্রান্ত
*ডায়াবেটিস/হার্ট রোগী হলে

🩺 মনে রাখবেন
নিউমোনিয়া সময়মতো চিকিৎসা না করলে জীবননাশের ঝুঁকি থাকে।

চেম্বার :১)
মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
সলিমগঞ্জ বাজার, নবীনগর,বি.বারিয়া।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪-টা

২) ডক্টর'স হাসপাতাল,
হোমনা চৌরাস্তা, কুমিল্লা
প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫-টা

সিরিয়ালের জন্য ইনবক্সে করুন/ ম্যাসেজ দিন✆ : 01408800030

 #রক্তে_চর্বি  #রক্তে_কোলেস্টেরল  হলো একটি রক্ত পরীক্ষা, যার মাধ্যমে রক্তে থাকা বিভিন্ন চর্বি/ফ্যাট-এর মাত্রা জানা যায়। ...
04/01/2026

#রক্তে_চর্বি #রক্তে_কোলেস্টেরল
হলো একটি রক্ত পরীক্ষা, যার মাধ্যমে রক্তে থাকা বিভিন্ন চর্বি/ফ্যাট-এর মাত্রা জানা যায়।
❓ কেন Lipid Profile করবো?
এই টেস্ট করা হয় মূলত—
❤️ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানার জন্য
🩸 রক্তনালি ব্লক হচ্ছে কি না বুঝতে
🧠 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে ঝুঁকি মূল্যায়নে
💊 কোলেস্টেরল কমানোর ওষুধ কাজ করছে কি না দেখতে
🧬 পরিবারে হার্ট রোগ থাকলে আগেভাগে সতর্ক হতে
⏰ কখন Lipid Profile করবো?
নিয়মিত স্ক্রিনিং হিসেবে—
👨‍⚕️ ৪৫ বছরের পর → বছরে একবার
অবশ্যই করাবেন যাদের
*ডায়াবেটিস আছে
*উচ্চ রক্তচাপ আছে
*ওজন বেশি / স্থূলতা
*ধূমপান করেন
*পরিবারে হার্ট অ্যাটাক/স্ট্রোকের ইতিহাস আছে

⚠️ Lipid বেড়ে গেলে কী কী লক্ষণ দেখা যায়?
👉 গুরুত্বপূর্ণ কথা:
বেশিরভাগ সময় কোনো লক্ষণই থাকে না!
এ কারণেই একে বলা হয় “ / নিরব খাতক"
তবে কখনো কখনো দেখা যেতে পারে—
*বুক ব্যথা / চাপ লাগা
*দ্রুত হাঁটলে শ্বাস নিতে কষ্ট
*মাথা ঘোরা
*হার্ট অ্যাটাক বা স্ট্রোক (হঠাৎ!)
*চোখের পাতায় বা চামড়ায় হলুদ চর্বির দানা ( )
*পা ব্যথা (হাঁটার সময়)

🥗 বেড়ে গেলে কী করবেন?
*তেল-চর্বি কম খাবেন
*ফাস্টফুড, ভাজা খাবার এড়িয়ে চলুন
*নিয়মিত হাঁটা/ব্যায়াম (৩০ মিনিট)
*ওজন নিয়ন্ত্রণ
**প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ
# # # কখন LDL apheresis / Therapeutic Plasma Exchange /:
*Homozygous familial hypercholesterolemia (HoFH) – LDL extremely high.

*Heterozygous FH (HeFH) with persistent high LDL after maximal drug/diet therapy + high CVD risk, CAD or other major risk factors.

*Special situations (e.g., pregnancy with CAD) might also be considered in guidelines.

চেম্বার :১)
মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
সলিমগঞ্জ বাজার, নবীনগর,বি.বারিয়া।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪-টা
২) ডক্টর'স হাসপাতাল,
হোমনা চৌরাস্তা, কুমিল্লা
প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫-টা

সিরিয়ালের জন্য ইনবক্সে করুন/ ম্যাসেজ দিন✆ : 01408800030
Dr-Md Shamim

Umbilical Hernia. এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে।নাভী ফোলে যায়। umbilical Hernia নরমালি ঠিক হয়ে যায় জন্মের ২.৫-৩ বছরের ম...
01/01/2026

Umbilical Hernia. এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে।নাভী ফোলে যায়। umbilical Hernia নরমালি ঠিক হয়ে যায় জন্মের ২.৫-৩ বছরের মধ্যে।

01/01/2026

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
01/01/2026
♥️Happy New Year♥️

   #অতিরিক্ত_ঘামাHyperhidrosis কী?এটা এমন একটি অবস্থা যেখানে শরীর প্রয়োজনের থেকেও অনেক বেশি ঘাম উৎপন্ন করে।এটা রোগীর দোষ...
10/12/2025

#অতিরিক্ত_ঘামা

Hyperhidrosis কী?

এটা এমন একটি অবস্থা যেখানে শরীর প্রয়োজনের থেকেও অনেক বেশি ঘাম উৎপন্ন করে।
এটা রোগীর দোষ নয়,এটা হয় নিয়ন্ত্রণকারী sweat gland খুব বেশি সক্রিয় থাকার কারণে।

রোগীর সাধারণ উপসর্গ,

👉 হাত-পা সব সময় ভেজা।
👉 বগল থেকে অতিরিক্ত গন্ধ ও ঘাম।
👉 মুখ/মাথায় ঘাম জমা।

রোগী সাধারণত কী ভুল করেন!

👉 বারবার অ্যান্টিসেপটিক ব্যবহার।
👉 মলম/পাউডার দিয়ে সমস্যা ঢাকার চেষ্টা।
👉 থাইরয়েড পরীক্ষা না করা।
👉 নার্ভাস বলে ধরে নেওয়া।

Hyperhidrosis কেন হয়?

১. সুইট গ্যান্ড অস্বাভাবিক ভাবে বেশি কাজ কারণে।
৪. এনজাইটি/স্টেসে বেশি থাকলে।
৫.জেনিটিকেল সমস্যা থাকলে।
৬. ডায়াবেটিস থাকলে
৭.হরমোন/থাইরয়েডের সমস্যা থাকলে।

অতিরিক্ত ঘাম মানেই বড় রোগ নয়।
ঠিকমতো ডায়াগনোসিস হলে Hyperhidrosis পুরোটা না হলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়।

🤔 নবজাতককে প্রতি ২ ঘণ্টা পর ঘুম ভাঙিয়ে দুধ খাওয়ানো—এখনও কি দরকার?জন্মের ১৫–৩০ দিন পর থেকে বাচ্চার খাওয়ানোর নিয়মে একটু ...
04/12/2025

🤔 নবজাতককে প্রতি ২ ঘণ্টা পর ঘুম ভাঙিয়ে দুধ খাওয়ানো—এখনও কি দরকার?

জন্মের ১৫–৩০ দিন পর থেকে বাচ্চার খাওয়ানোর নিয়মে একটু পরিবর্তন আসে।

জন্মের প্রথম সপ্তাহে আমরা যেসব কারণে চিন্তা করি—
✔️ জন্ডিস
✔️ ওজন কমে যাওয়া
এসব ঝুঁকি কেটে গেলে এবং বাচ্চা তার জন্মের ওজন ফিরে পেলে…

👉 তখন আর প্রতি ২ ঘণ্টা পর ঘুম ভাঙিয়ে দুধ খাওয়ানোর দরকার নেই।

---

🍼 এখন নিয়ম হলো — Feeding On Demand

অর্থাৎ—
👉 বাচ্চা যখন চাইবে,
👉 যে ইশারা দেবে,
👉 যতবার খেতে চাইবে—

সেভাবেই দুধ দেবেন। এটিই সবচেয়ে স্বাভাবিক ও বৈজ্ঞানিক পদ্ধতি।

---

⏰ তবে খেয়াল রাখুন:

নবজাতক অনেক সময়—
🛁 স্নানের পর
💆 তেল মালিশের পর
🌅 সকালের দিকে

একটানা ৪–৫ ঘণ্টা ঘুমিয়ে দিতে পারে।
➡️ এই সময়ে কমপক্ষে ৪ ঘণ্টা অন্তর খাওয়ানোর চেষ্টা করবেন।

---

🌙 সন্ধ্যার দিকটা কেন এত কষ্টকর লাগে? (৫টা → রাত ১১/১২টা)

অনেক বাচ্চা এই সময়—
➡️ ঘন ঘন দুধ চায়
➡️ বুকে লেগে থাকে
➡️ শান্ত হতে সময় নেয়

এটাকে বলে Cluster Feeding।

কেন হয়?

• দিনের শেষে অনেক বাচ্চার অস্বস্তি/গ্যাস বাড়ে
• সন্ধ্যায় মায়ের দুধের সাপ্লাই কিছুটা কমে
• তাই বাচ্চা বারবার চুষে দুধের সাপ্লাই বাড়িয়ে নেয়

👉 এটা সম্পূর্ণ স্বাভাবিক। ভয় পাওয়ার কিছু নেই।
👉 এর মানে এই নয় যে আপনার দুধ কমে গেছে।

এভাবেই বাচ্চা নিজের চাহিদা অনুযায়ী দুধের পরিমাণ ঠিক করে নেয়।

❤️ নতুন মায়েদের জন্য খুবই জরুরি তথ্য

শেয়ার করতে ভুলবেন না।
(Collected)

📌 মাথায় আঘাতের পর এমন অবস্থা হালকাভাবে নিলে জীবন ঝুঁকিতে পড়তে পারে!ছবিতে দেখা যাচ্ছে—মাথায় আঘাত পাওয়ার পর রোগীর দু’চোখের...
03/12/2025

📌 মাথায় আঘাতের পর এমন অবস্থা হালকাভাবে নিলে জীবন ঝুঁকিতে পড়তে পারে!

ছবিতে দেখা যাচ্ছে—মাথায় আঘাত পাওয়ার পর রোগীর দু’চোখের নিচে মারাত্মক ফোলা ও গভীর কালচে দাগ। অনেকেই ভাবেন এগুলো শুধু “চোখের আঘাত”! কিন্তু আসলে এটি স্কাল বেইস ফ্র্যাকচার (মাথার খুলির নিচের অংশের ভাঙ্গন)–এর একটি ক্লাসিক্যাল লক্ষণ, যাকে Raccoon eyes বলা হয়।

দুঃখের বিষয়, রোগী প্রথমে ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন, অথচ এমন অবস্থায় ফার্মেসি চিকিৎসা নয়—তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখিয়ে CT scan করা জরুরি ছিল।
আমার কাছে আসার পর দ্রুত CT scan করাতে পাঠানো হয়।

👉 মনে রাখবেন—
সব রোগের চিকিৎসা ফার্মেসি থেকে হয় না।
আর ওষধের দোকানদারেরও দায়িত্ব থাকে এমন গুরুতর রোগীকে দ্রুত হাসপাতালে রেফার করা। রেফার না করে নিজে নিজে চিকিৎসা দেওয়া অন্যায়।

সময়মতো সঠিক চিকিৎসা জীবন বাঁচাতে পারে।




(Collected)

02/12/2025

বাচ্চাদের বদনজর থেকে বাচতে কাজল/কালো টিপ না দিয়ে,
দোয়া পড়েন।
বদনজর থেকে মুক্তির দোয়া: আউযু- বিকালিমা তিল্লাহিত তাম্মাহ্- মিন শাররি - মা খলাক্ব।

পিজি হাসপাতালের A Block আগুনে পুড়ে আজকে এই অবস্থা...🥺😢                 #ডা_মো_শামীম
26/11/2025

পিজি হাসপাতালের A Block আগুনে পুড়ে আজকে এই অবস্থা...🥺😢

#ডা_মো_শামীম

অনেকে নবজাতক'কে দেখতে এসে খুশি হয়ে নবজাতকের হাতে টাকা দিয়ে যায়।টাকা দেওয়াটা সমস্যা না,নবজাতকের হাতে দেওয়াটা সমস্যা✖...
25/11/2025

অনেকে নবজাতক'কে দেখতে এসে খুশি হয়ে নবজাতকের হাতে টাকা দিয়ে যায়।টাকা দেওয়াটা সমস্যা না,নবজাতকের হাতে দেওয়াটা সমস্যা✖️✖️✖️

এই টাকা অনেকের হাত ঘুরে-ফিরে আসে,টাকায় থাকে অনেক ধুলা-বালু আর জীবানু।টাকা কখনো পরিষ্কার/ওয়াশ করা হয় না।নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শুন্য।তাই এই টাকা থেকে জীবানু আপনার আদরের সন্তানের শরীরে ছড়িয়ে পড়তে বেশী সময় লাগবে না।

সচেতন থাকুন,নিরাপদ থাকুন।

©️সংগৃহীত

স্ক্যাবিস /খোস পাচড়া হলো Sarcoptes scabiei নামক পরজীবী দ্বারা সৃষ্ট ছোঁয়াচে চর্মরোগ।***যার প্রধান লক্ষণ হল তীব্র চুলকান...
25/11/2025

স্ক্যাবিস /খোস পাচড়া হলো Sarcoptes scabiei নামক পরজীবী দ্বারা সৃষ্ট ছোঁয়াচে চর্মরোগ।
***যার প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি (বিশেষ করে রাতে) এবং ফুসকুড়ি বা র‍্যাশ।
***এটি সরাসরি ত্বকের সংস্পর্শের মাধ্যমে, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড়, তোয়ালে, এবং বিছানার চাদর ব্যবহারের মাধ্যমে ছড়ায়।

***এই রোগ থেকে বাচতে হলে পরিবারের সবার এক সাথে চিকিৎসা নিতে হবে ডাক্তারের পরমর্শ মেনে।

#ডা_মো_শামীম

Address

Narayanganj
1430

Telephone

+8801408800030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share