Abdullah Bookshop

Abdullah Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Bookshop, Narayanganj.
(1)

This is a shop of Islamic Book.Where you can find out Every type Islamic books.In which we can know about unknown stories and also Our Islamic golden stories.

*To say that, This shop purpose is to speare Islamic knowledge in all types people.

খাদীজাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহার সম্পদ নিয়ে ব্যবসা:নাফিসা বিনতে মুনিয়াহ থেকে ইবনে সা‘দ, ইবনুস সাকান ও আবু নু‘আইম রাহিমাহুম...
07/03/2026

খাদীজাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহার সম্পদ নিয়ে ব্যবসা:

নাফিসা বিনতে মুনিয়াহ থেকে ইবনে সা‘দ, ইবনুস সাকান ও আবু নু‘আইম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন পঁচিশ বছর বয়সে উপনীত হন, উত্তম গুণাবলির কারণে তখন মক্কায় আল-আমিন ছাড়া তাঁর আর কোনো নাম ছিল না।

আবু তালিব তাঁকে বলেছিলেন: হে ভাতিজা! আমি এমন একজন ব্যক্তি যার কাছে অর্থ নেই এবং সময়ও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। একের পর এক মন্দার বছর আমাদের ওপর চেপে বসেছে। আমাদের কাছে না আছে কোনো সম্পদ, না আছে ব্যবসা। সম্প্রতি তোমার গোত্রের লোকদের বাণিজ্য কাফেলা শামের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। খাদীজাহ বিনতে খুওয়াইলিদ তোমার গোত্রের উপযুক্ত পুরুষ খুঁজে বাণিজ্যিক কাফেলার সাথে পাঠায় এবং তারা খাদীজার হয়ে তাঁর অর্থ নিয়ে ব্যবসা করে। এর বিনিময়ে তারা মুনাফা পায়। তুমি তাঁর কাছে গিয়ে নিজের আগ্রহের কথা তাঁকে বললে নির্দ্বিধায় সে তোমাকে দায়িত্ব দিবে এবং অন্যদের চেয়ে তোমাকে অগ্রাধিকার দিবে। কারণ ইতোমধ্যে সে তোমার সচ্চরিত্রতা ও আমানতদারিতা সম্পর্কে খবর পেয়েছে, যদিও তোমার শামে যাওয়াটা আমি অপছন্দ করি এবং তোমার ব্যাপারে ইয়াহূদীদের ভয় করি, কিন্তু এছাড়া আমরা কোনো উপায়ও দেখছি না।

কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের লজ্জা ও আত্মমর্যাদাবোধ তা করতে কোনোভাবেই সায় দিচ্ছিল না। তাই তিনি তাঁর চাচা আবু তালিবকে বললেন: “আমার বিশ্বাস—খাদীজাহ নিজেই আমার কাছে ব্যবসায়ের প্রস্তাব পাঠাবে।”

আবু তালিব বললেন: আমার আশঙ্কা হচ্ছে যে, সে তোমার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেয় কিনা (তুমি না গেলে), তখন তুমি হাতছাড়া হয়ে যাওয়ার পিছনে ছুটবে।

কথাবার্তা শেষে দু’জন যে যার মতো আলাদা হয়ে গেলেন। এদিকে খাদীজাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহার কাছে তাদের চাচা-ভাতিজার কথোপকথন পৌঁছে যায়। তিনি আগে থেকেই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সত্যভাষণ ও সর্বোচ্চ আমানতদারিতা সম্পর্কে জানতেন।

খাদীজাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহা বললেন: আমার জানা ছিল না যে, তিনি (মুহাম্মাদ) যেতে রাজি হবেন।

তারপর তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক মারফত প্রস্তাব পাঠালেন এবং বললেন যে, আমি আপনার কথার সত্যতা, সর্বোচ্চ আমানতদারিতা ও চারিত্রিক সুষমা সম্পর্কে জানতে পেরেছি। আর আপনার এসব গুণ আমাকে এই প্রস্তাব দিতে উৎসাহিত করেছে। (আপনি আমার প্রস্তাবে রাজি হলে) আমি আপনাকে আপনার গোত্রের অন্যদের তুলনায় দ্বিগুণ লভ্যাংশ দিব।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খাদীজাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহা)র এ প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তারপর তিনি তাঁর চাচা আবু তালিবের সাথে দেখা করে তাঁকে বিস্তারিত বিষয় অবহিত করেন। সব শুনে আবু তালিব বললেন: ‘নিঃসন্দেহে এই রিযিক আল্লাহ তা‘আলা তোমার কাছে টেনে এনেছেন।’

সফরের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খাদীজাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহা)র দাস মাইসারাকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন। খাদীজাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহা) তার দাস মাইসারাকে বললেন: ‘তাঁর আদেশ অমান্য করো না, তাঁর মতের বিরুদ্ধাচারণ করো না

বই: উম্মুল মুমিনীন সাইয়্যিদা খাদীজাহ [জীবন ও কর্ম]
মূল: আবদুল হামীদ মাহমুদ তহমায
অনুবাদ: মিজানুর রহমান ফকির
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

উম্মুল মুমিনীন আয়েশা (i) [জীবন ও কর্ম]দশম পরিচ্ছেদ: আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার মৃত্যুমুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু ‘আনহুর ...
22/02/2026

উম্মু
ল মুমিনীন আয়েশা (i) [জীবন ও কর্ম]
দশম পরিচ্ছেদ:
আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার মৃত্যু
মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু ‘আনহুর শাসনামলের শেষকাল ছিল
আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার জীবনের শেষ দিন। এ সময় তাঁর
বয়স হয়েছিল সাতষট্টি বছর। ৫৮ হিজরীর রমাদান মাসে তিনি
অসুস্থ হয়ে পড়েন। যদি কেউ তাঁকে জিজ্ঞেস করত: কেমন
আছেন? তিনি বলতেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি। যারাই
তাকে দেখতে আসতেন, তাঁকে সুসংবাদ দিতেন (ও ভালো
ভালো কথা শোনাতেন), আর তিনি উত্তরে বলতেন: হায়, আমি
যদি পাথর হতাম! হায়, আমি যদি মাটির টুকরো হতাম!403
ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা তাঁর অসুস্থতার সময় তাঁর
কাছে আসার অনু
মতি চাইলেন, কিন্তু তিনি তাকে অনু
মতি
দিতে অস্বীকৃতি জানান (কারণ, আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার
মনে হলো যে, তিনিও এসে প্রশংসা করবেন ও সুসংবাদ দিবেন,
তাই তাঁকে অনু
মতি দিতে চাইলেন না)। অতঃপর তাঁর ভাতিজা
তাঁকে বললেন: তাঁকে ভিতরে আসার অনু
মতি দিন; কারণ
তিনি আপনার সন্তানদের মধ্যে সর্বোত্তম। আয়েশা রাদ্বিয়াল্লাহু
‘আনহা বললেন: তোমরা আমাকে তার প্রশংসা থেকে মুক্ত রাখ।
অবশেষে অনু
মতি পেয়ে ভেতরে প্রবেশ করলেন। তিনি বললেন:
আপনাকে উম্মুল মুমিনীন নামকরণ করা হয়েছে, যাতে আপনি
খুশি হতে পারেন এবং এটি আপনার জন্মের আগে আপনার
নাম ছিল। আপনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অন্যান্য নারীদের ওপর এমন যেমন সারীদ
(অর্থাৎ গোশত ও রুটি দ্বারা তৈরি খাদ্য বিশেষ)-এর মর্যাদা
অন্যান্য খাদ্যদ্রব্যের ওপর।”893
ِاجِ ـه
َ
ْو
ز
َ
أ
َ
َامِ و
ِكر
ْ
ِ ِ ـه ال
َ اب
َ ْصح
أ
َ
ِار و
َ
ه
ْ
ط
َ
ِ ِه األ
َ ى آل
ل
َ
َ ع
ٍد و
َّ
َم
ُ ح
َ ى م
ل
َ
ِ ع
ّ
َ ل
َّ ص
ُ م
ه
َّ
لل
َ
ا
َ ِ ات.
َّ ر
ه
َ
ط
ُ
امل
হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের
ওপর, তাঁর পবিত্র পরিবার-পরিজন, তাঁর সাহাবায়ে কেরাম ও
পবিত্র স্ত্রীগণের ওপর রহমত বর্ষণ করুন। #পকেট_কোরআন

আসসালামু আলাইকুম
18/02/2026

আসসালামু আলাইকুম

মহা বরকতময় মাসে প্রবেশের অপেক্ষায়!🥰
17/02/2026

মহা বরকতময় মাসে প্রবেশের অপেক্ষায়!🥰

শুভ সন্ধ্যা
30/01/2026

শুভ সন্ধ্যা

আমরা প্রায় সকলেই জানি সালাত/নামাজ মুমিন জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সালাত নিয়েই যেন আমাদের রাজ্যের অনীহা। এটি ...
17/08/2025

আমরা প্রায় সকলেই জানি সালাত/নামাজ মুমিন জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সালাত নিয়েই যেন আমাদের রাজ্যের অনীহা। এটি আদায় করতেই যেন আমাদের নানান টাল-বাহানা।

বিশেষ করে,ফজর আর আসর সালাত আমাদের অনীহার শেষ নেই।

বেশিরভাগ মানুষ ফজর আদায় করে না, ঘুমের কারণে। আবার কেউ কাজের ক্ষতি হবে বলেও অনেকেই ফজরের সময় উঠতে চান না।
কিন্তু! তারা নির্দ্বিধায় ভুলে যায়, ফজরের পরই রিযিক বন্টন করা হয়💔।

আবার,আসরের সময়ও যেন অনেকের কাজ বা নানান রকম ব্যস্ততা এসে ঝেকে বসে। তারা উন্নতি সাধনের জন্য উঠে পরে বিকেল বেলার শেষ মুহুর্তেও।

কিন্তু! তখনও তারা ভুলে যায়, আসর সালাত তরক করা মানে নিজের ধ্বংস ডেকে আনা।

আচ্ছা! সালাত আদায় করতে কতটা সময় লাগে?
সর্বোচ্চ ১৫ মিনিট এর চেয়ে বেশি লাগতেই পারে না। তাহলে এতো গুরুত্বপূর্ণ বিধানকে আমরা হেলায় ফেলায় অবজ্ঞা করি কেন?

কেনই বা এতে আমাদের কোন আগ্রহ দেখাই না!
চলুন না! আজ থেকে শপথ করি, অনন্ত ফরজটুকু সময়মতো আদায় করে নেব।হাজার ব্যস্ততা বা কাজে ভীরে।
শেষ বিচারের দিন যাতে,অনন্ত সালাত নিয়ে ভোগান্তি পোহাতে না হয় আমাদের, সেজন্য❤️।

25/07/2025
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফ্যামিলি প্যাকেজ লাগবে নাকি?
06/01/2025

শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফ্যামিলি প্যাকেজ লাগবে নাকি?

 #আজকের_অফার!!! ০৪/০১/২০২৫ থেকে ১৪/০১/২০২৫ পযন্ত চলবে, ইনশাআল্লাহ। ইবনু তাইমিয়াহ রহ. বলেন, ‘মুশরিকরা স্বীকার করত—আল্লাহ্...
06/01/2025

#আজকের_অফার!!!
০৪/০১/২০২৫ থেকে ১৪/০১/২০২৫ পযন্ত চলবে, ইনশাআল্লাহ।

ইবনু তাইমিয়াহ রহ. বলেন, ‘মুশরিকরা স্বীকার করত—আল্লাহ্‌ তাদের সৃষ্টিকর্তা এবং জীবিকা প্রদানকারী; এরপরেও তারা অন্যদের ইবাদত করত।’ [বই: দাসত্বের মহিমা] এ থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহকে রব হিশেবে মানাই যথেষ্ট নয়, বরং একনিষ্ঠতার সাথে পূর্ণ দাসত্ব প্রয়োজন। ইবাদতের সবটুকু তাঁর জন্য এবং তাঁর শেখানো পদ্ধতি আলোকে হওয়া প্রয়োজন।
আর যেসব মৌলিক বিষয়ে ঈমান রাখা অপরিহার্য সেসবের স্বচ্ছ জ্ঞান ও তাৎপর্য সম্পর্কে গাফেল হলে স্বভাবতই ঈমান হারানোর আশঙ্কা থাকে। যে বক্তি আল্লাহ্‌কে ‘রিয্‌কদাতা স্বীকার করে, তার পক্ষে খাওয়া-পরা নিয়ে প্রচেষ্টার অতিরিক্ত ‘পেরেশান’ হওয়া বেমানান। সত্যিকারার্থে ‘আখিরাতে’ বিশ্বাসী কখনও দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য বানাতে পারে না। আর এ জন্যই, বিশ্বাস ও কর্মের এই ফারাকের মূল কারণ, আল্লাহ্‌কে না চেনা, ঈমান সম্পর্কে অস্পষ্টতা বা এর তাৎপর্য উপলব্ধিতে ব্যর্থতা। কিন্তু ঈমানের গুরুত্ব ও মর্যাদা এবং দুনিয়া ও আখিরাতে মুমিন ব্যক্তির উপর এর বহুবিধ উপকারিতা ও সুফল—কোনো কিছুই গোপন নয়।
তাই এই বিষয়ে উম্মাহকে সচেতন করা এবং বাস্তবায়নের লক্ষ্যে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলারের সম্মিলিত প্রচেষ্টায় একটি মৌলিক গবেষণাকর্ম ও মহান কিতাব এই ‘উসূলুল ঈমান’। অনুবাদ করেছেন এই দেশের বিখ্যাত দুই আলেম ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া।

বই : উসূলুল ঈমান
লেখক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স
বিষয় : ঈমান ও আকীদা
▪️প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন্স
▪️পৃষ্ঠা সংখ্যা: 3২0, ধরণ: হার্ড কাভার
▪️ মুদ্রিত মূল্য:৪২০ টাকা
▪️বিক্রয় মূল্য:২৭৩ টাকা(৩৫% ছাড় মূল্য)
MD Billal Hossain

রমযান মাসকে আল্লাহ তা’আলা বরকতময় মাস বলে অভিহিত করেছেন। এ মাসের রয়েছে বিশাল মর্যাদা ও ফযীলত। রয়েছে বিশেষ বিশেষ আমল। এ...
05/01/2025

রমযান মাসকে আল্লাহ তা’আলা বরকতময় মাস বলে অভিহিত করেছেন। এ মাসের রয়েছে বিশাল মর্যাদা ও ফযীলত। রয়েছে বিশেষ বিশেষ আমল। এ মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ প্রতিটি ঈমানদারের ইহলৌকিক ও পারলৌকিক উন্নতি ও কল্যাণ সাধনের সুযোগ অবারিত করে দিয়েছেন। বইটিতে, প্রত্যেক মুসলিম যাতে এ মাসের মহা মূল্যবান প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে প্রতিশ্রুত প্রতিদান অর্জনে উদ্যোগী হয় এবং চেষ্টা-শ্রমের সবটুকু নিংড়ে দেয়, সেভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। অনুপ্রেরণা বৃদ্ধি পাবে সে আশায় রমযানের ফযীলত ও মর্যাদার আলোচনাও যুক্ত করা হয়েছে। প্রাসঙ্গিক ভাবনায় সিয়াম ও তারাবীহ সংক্রান্ত কিছু ফিকহী মাসআলা-মাসায়েলও উল্লেখ করা হয়েছে। সবকিছুর মূলে রয়েছে আমার নিজেকে এবং অপরাপর সকল মুসলিম ভাইকে সচেতন করা ও মহান আল্লাহ ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়া।


বই: রমযানে মুমিনের করনীয় ও বর্জনীয়
লেখক: শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান
অনুবাদ: মিজানুর রহমান ফকির
সম্পাদনা: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
মুদ্রিত মূল্য: ২৮০৳
অফার প্রাইসঃ ১৯৬ টাকা (৩০% ছাড় মূল্য)
MD Billal Hossain

 #আজকের_চতুর্থ_অফার!!! ০৪/০১/২০২৫ থেকে ১৪/০১/২০২৫ পযন্ত চলবে, ইনশাআল্লাহ। |  কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ  |   ❝ বেদনার ভ...
05/01/2025

#আজকের_চতুর্থ_অফার!!!
০৪/০১/২০২৫ থেকে ১৪/০১/২০২৫ পযন্ত চলবে, ইনশাআল্লাহ।

| কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ |

❝ বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়েমুচড়ে যান, যখন নীরবে-নিভৃতে দু' ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে— নিশ্চিত থাকুন, সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না-জানা উদ্ভিদ, যার পাতা-ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু-ঝরার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন। হতাশ হবেন না। আপনার রবের পরিকল্পনায় আস্থা রাখুন। ❞

📖 বই : ' কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ'
বই থেকে নেওয়া টুকরো অংশ...
✍️ লেখক : আরিফ আজাদ।
পৃষ্ঠা : ১৮৪
মুদ্রিত মূল্য : ৩৩০ টাকা
অফার প্রাইসঃ ২৩১ টাকা (৩০% ছাড় মূল্য )
MD Billal Hossain
সত্ত্বাধিকারী: Abdullah Bookshop

Address

Narayanganj
1414

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Bookshop:

Share