13/02/2026
আমি হয়তোবা এমন একজন ব্যক্তি ,যার এই নির্বাচনে হারা জেতা নিয়ে কোন মাথাব্যথা নেই, বিগত কয়েকদিন আম্মু আর স্বামীর সাথে নির্বাচন দেখার সুবাদে জানতে পেরেছি এবার ভোটে কে কে দাঁড়িয়েছে,
আম্মুর সাথে ভোটকেন্দ্রে গিয়েছি ,আম্মু যাকে বলছে তাকেই ভোট দিয়েছি, আম্মুর দল জিতছে, আম্মু খুশি হইছে আমিও খুশি হয়েছি, আমিও মন থেকে চাইছি এত বছর পর আম্মু খুশি মনে টিভিতে ভোট দেখতেছে আম্মুর খুশিটা যেন বৃথা না যায়😍
কারণ কিছু সরল মন তাদের দলের অন্যায় কে কখনো তারা স্বীকার করবে না ,চোখে দেখতেও চাইবে না, আপনি আঙ্গুল দিয়ে দেখালেও তারা তা দেখবে না ,তারা শুধু একটা দলকে সাপোর্ট করে সেই দলকে ভালবাসে, সেই দলের মাথারা হয়তো কোনদিন জানতেও পারবেনা ঘরে ঘরে তাদের এত নিরলস কর্মী রয়েছে।
by the way আমি এখনো ঘোরাঘুরির ঘোরের মধ্যেই আছি তাই ভাবলাম নিজের কিছু পছন্দের ছবি শেয়ার করি। এখনো মনের মধ্যে বিরাজমান আবার কবে কখন কোথায় ঘুরতে যাব , তার জন্য দরকার অনেক অনেক টাকা 😎
যেই দলই ক্ষমতায় আসছে বা আসবে তাদের থেকে একটাই চাওয়া আমাকে আমার কাজটা ঠিকমতো করতে দিয়েন, আমার যা অধিকার, যেটা আমি জন্মসূত্রে পেয়ে এসেছি, সেগুলো কখনো হরণ করে নিয়েন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ❤🇧🇩