21/09/2026
নিজস্ব সংবাদদাতা:
আবদুল বারী জানান, প্রতিযোগিতা নিয়ে ফেসবুক, স্থানীয় টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত তথ্য অফিসও এ কার্যক্রমে সহযোগিতা করেছে। পাশাপাশি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন প্রয়োজন অনুযায়ী তাঁকে বিশেষভাবে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জেলাভিত্তিক নিবন্ধনে চট্টগ্রামের পর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা এবং তৃতীয় স্থানে কুমিল্লা। কুমিল্লায় নিবন্ধন করেছে ৫১ হাজার ৮৪৮ জন, বরিশালে ৫১ হাজার ৫৮০ এবং পটুয়াখালীতে ৪৯ হাজার ৫৬৫ জন। অন্যদিকে, শীর্ষ ১০ জেলার তালিকায় রয়েছে দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, কক্সবাজার ও বগুড়াও।
এবারের প্রতিযোগিতায় গত আসরের আটটি ইভেন্টের সঙ্গে নতুন দুটি ইভেন্ট যুক্ত করে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। বালক ও বালিকা উভয় বিভাগে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট ও টেবিল টেনিসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পর্যায়ে দল গঠনের পর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।