Daily Narayanganj

Daily Narayanganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Narayanganj, Media/News Company, Narayanganj.

21/05/2026

জেগো উঠো মানবাধিকার সংগঠন......

দেশে এত মানবাধিকার সংস্থা থাকা সত্বেও তারা কেনো শিশু ধর্ষন, নারী নির্যাতন, নারী ধর্ষন এর বিরুদ্ধে প্রতিবাদ করছেনা? তারা চুপ থেকে কি বোঝাতে চায় তা আমার জানা নেই। তাদের কাজই হলো যেখানে মানবাধিকার লংঘিত হচ্ছে সেখানেই প্রতিবাদ করা, জনগনকে সাথে নিয়ে এর সুষ্ঠু বিচার আদায়ের জন্য ঝাপিয়ে পড়া। আসলে প্রয়োজনের সময় তাদের মাঠে দেখা যায়না। তাদের মাঠে দেখা যায় শুধু ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের সময়।

দেশে শিশু ধর্ষন, শিশু হত্যা, নারী ধর্ষন,নারী নির্যাতন, নারী ও পুরুষ হত্যা দিন দিন বেড়েই চলেছে। এগুলো কি মানবাধিকার লংঘন নয়? এতে করে কি মানবাধিকার লংঘিত হচ্ছে না? আর কি হলে মানবাধিকার লংঘিত হবে? আর কি হলে মানবাধিকার সংঘটনগুলি নির্যাতিত, ধর্ষিত মা বোনদের পাশে দাঁড়াবে? কথাগুলি তেতো হলেও বাস্তব।

আসুন সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলি এবং এই ধর্ষন, নির্যাতন নৃশংস হত্যার একটা আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। সরকার খুব দ্রুত এই হত্যা এবং ধর্ষনের রায় যেনো ফাঁসি দেয় এবং তা দ্রুত কার্যকরের ব্যাবস্থা নেয়। এই দৃষ্টান্ত দেখে আর কেউ যেনো এমন যঘ্যন্নতম কাজ করতে সাহস না পায়। কারো মা-বাবার কলিজার টুকরাকে যেনো আর হারাতে না হয়ে।

20/05/2026
বন্দরে টিকটকে গড়ে ওঠা প্রেমে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে গনধর্ষণের শিকার টিকটকে প্রেম অতঃপর সম্পর্কের টানে সূদুর চাঁদপুর...
02/04/2026

বন্দরে টিকটকে গড়ে ওঠা প্রেমে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে গনধর্ষণের শিকার

টিকটকে প্রেম অতঃপর সম্পর্কের টানে সূদুর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দরে এসে পৈশাচিকতার শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী।
এর আগে গত রবিবার (২৯ মার্চ) নবীগঞ্জের কদম রসুল এলাকার একটি নির্জন স্থানে কিশোরী গণধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলো, বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) ও তার বন্ধু রোমান।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি চাঁদপুর সদর এলাকার বাসিন্দা। টিকটকের মাধ্যমে রিফাতের সাথে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। রিফাতের কথার প্রলোভনে পড়ে গত ২৯ মার্চ নিজ পরিবারের অজান্তে চাঁদপুর থেকে লঞ্চযোগে নারায়ণগঞ্জে আসে ওই কিশোরী। বন্দর খেয়াঘাটে পৌঁছানোর পর রিফাত তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেলের দিকে নবীগঞ্জ কদম রসুলের এক নির্জন দেয়ালঘেরা জায়গায় নিয়ে যায়। সেখানে রিফাতের সাথে আগে থেকেই তার সহযোগী রোমান ওত পেতে ছিল। নির্জন স্থানে কিশোরীটিকে তারা কুপ্রস্তাব দেয়। এতে কিশোরী রাজী না হওয়ায় রিফাত ও রোমান প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায় এবং পরে তাকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১(৪)২৬।

এই বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, "এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

সোনারগাঁও
01/10/2025

সোনারগাঁও

নারায়ণগঞ্জে হত্যার পর লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার ৭: নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছি...
17/02/2025

নারায়ণগঞ্জে হত্যার পর লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার ৭

: নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ, একটি অটোরিকশা বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লিয়ন (৩২), মো. বোরহান (২১), মো. শাওন বেপারী (২২), মোসা. পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো. আল আমিন সর্দার (৩৮)।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট এলাকার সংলগ্ন খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা পুরুষের (৫১) লাশ পাওয়া যায়। পরবর্তীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেওয়াসহ অটোরিকশা ছিনতায়ের সঙ্গে সরাসরি জড়িত।

এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

17/02/2025

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সক্রিয় স.....

কলাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধানসহ ৩ নেতাকর্মী ২ দিনের রিমান্ডে : বন্দরে অপারেশন  ডেভিল হান্ট অভিযানে গ্রে...
17/02/2025

কলাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধানসহ ৩ নেতাকর্মী ২ দিনের রিমান্ডে

: বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানসহ ৩ আওয়ামীলীগ নেতাকর্মীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই জলিল মন্ডল ধৃতদের ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যার মামলা নং- ১১(৯)২৪। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টি সহ সভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রধান (৬২) বন্দর থানার নূরবাগ এলাকার নূর মাষ্টার মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা খোকন (৫০) ও মদনপুর বড়সাহেব বাড়ী এলাকার মৃত জসিম ভূঁইয়া ছেলে ঢাকা জেলার শ্রমিকলীগ নেতা আলী আজগর ভূঁইয়া (৩৮)। এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) রাতে বন্দরের বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালানোর অপরাধে ওসমান পরিবারের দোসর দেলোয়ার প্রধানসহ উল্লেখিত ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরিত্যক্ত জায়গা থেকে জীবিত নবজাতক উদ্ধার করলেন মুদি ব্যবসায়ী : বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোগড়...
30/01/2025

পরিত্যক্ত জায়গা থেকে জীবিত নবজাতক উদ্ধার করলেন মুদি ব্যবসায়ী

: বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে শিশুটিকে কুড়িয়ে পান মামুন নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ী। পরে শিশুটিকে তিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, কুড়িয়ে পাওয়া শিশুটি মেয়ে শিশু। শিশুটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের পেছনে পরিত্যক্ত নির্জন স্থানে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন মামুন ব্যবসায়ী মামুন। কাছে এগিয়ে গেলে তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে জীবন্ত নবজাতক শিশুটিকে কুড়িয়ে কোলে তুলে লোকালয়ে নিয়ে আসেন তিনি। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ভিড় করেন। কেউ কেউ শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে স্থানীয়দের পরামর্শে ওই ব্যবসায়ী শিশুটিকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখানেও শিশুটিকে দেখতে ও দত্তক নিতে ছুটে যান অনেকেই।

মুদি ব্যবসায়ী মামুন জানান, জালাল টাওয়ার পেছনে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্ধকারে একটি শিশু পড়ে থাকতে দেখেন। শিশুটি কাপড় দিয়ে আবৃত ছিল। তবে মুখ ছিল সামান্য খোলা। মশার কামড়ে শিশুটির মুখমণ্ডল লাল হয়ে ছিল। ফলে যন্ত্রণায় শিশুটি কান্না করছিল। পরে কোনো কিছু চিন্তা-ভাবনা না করে শিশুটিকে নিরাপদ করার জন্য তিনি কোলে তুলে লোকালয়ে নিয়ে যান। এরপর সবার পরামর্শে তিনি শিশুটিকে সোনারগাঁও থানায় পুলিশের কাছে তুলে দেন।

দুর্দান্ত অভিনয়ের সুবাদে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অভিনয়ের বাইরে দেশের হাতেগোনা কয়েকজন খ্যাতিমান ডাক্তারদের ...
28/01/2025

দুর্দান্ত অভিনয়ের সুবাদে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অভিনয়ের বাইরে দেশের হাতেগোনা কয়েকজন খ্যাতিমান ডাক্তারদের মধ্যে অন্যতম তিনি! সাধারণ মানুষ ভালোবেসে তাকে ‘গরিবের ডাক্তার’ বলেও ডাকেন! বলছি বহুমুখী প্রতিভার অধিকারী সুনিপুণ অভিনেতা এবং মানবিক ডাক্তার এজাজুল ইসলামের কথা।

বর্তমানে ঢাকার মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি। ডাক্তার এজাজ সম্প্রতি যতোদিন বাঁচবেন ততোদিন ৩০০ টাকা ফি’তেই রোগী দেখার ঘোষণা দিয়েছেন! গুণী এই মানুষটি বিশ্বাস করেন- জীবনে সম্মান নিয়ে বেঁচে থাকতে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে না। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন, তাতেই তিনি খুশি।

ডা. এজাজ মনে-প্রাণে বিশ্বাস করেন- টাকা উপার্জন নয়, মানুষের সেবা এবং সাহায্য একজন চিকিৎসকের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য তিনি মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন। এই কম ফি তাকে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত করেছে। অর্থের প্রতি লো*ভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করতে পারেনি।

ডা. এজাজ ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসা জীবনের সূচনা করেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সত্যি, ডাক্তার এজাজের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে এদেশের তরুণ ডাক্তারদের। আপনি সবসময় ভালো থাকুন ‘গরিবের ডাক্তার’, ‘মানবিক ডাক্তার’ এজাজুল ইসলাম…

শামীম ওসমানের গুলিতে মৃত্যুর অভিযোগ, আসামি আইভীসহ ৪৩০: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম (২৯) নামের এক য...
05/09/2024

শামীম ওসমানের গুলিতে মৃত্যুর অভিযোগ, আসামি আইভীসহ ৪৩০

: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম (২৯) নামের এক যুবক নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৪৩০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকেও।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিহতের ভাই মো. নাজমুল হক (৩৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এছাড়াও মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসানাত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপত মো. মজিবর রহমান, অয়ন ওসমান, আতাউর রহমান মুকুলসহ ১৩০ জন আসামীর নাম উল্লেখ করা হয়।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র-আন্দোলনকে প্রতিহত করতে গত ২০ জুলাই সন্ধ্যায় শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আদমজী রোডস্থ আল আমিন নগর পাওয়ার হাউজের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এসময় আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে চারিদিকে গুলি ছুড়তে থাকে। তখন তার ভাই মিনারুল ইসলাম মুজিব ফ্যাশনের সামনে এলে শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
সেই গুলি গিয়ে তার ভাইয়ের বাম দিকের কিডনির নিচে বিদ্ধ হয়।

পরে আহত ভাইকে তার সঙ্গে থাকা মো. সাইদুল ইসলাম, কাওসার ও ডালিম মোল্লা অটোরিকশাযোগে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Daily Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Narayanganj:

Share