04/10/2023
নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। পিসি বিল্ড করার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কে নিজে জানুন। অন্যথায় কোনো অমুকভাই বা মামা আপনাকে বাশ দিয়ে দিবে।
যেহুতু আমরা খুব কষ্ট করে টাকা জমিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য কম্পিউটার কিনি। যেহুতু আমরা নতুন তাই আমাদের কম্পিউটার সম্পর্কে তেমন জানার কথা না। সেজন্য আমরা কোনো বড় ভাই বা মামা কে ধরে চলে যাই আর তখন বিপত্তিটা বাধে , এখন আমাদের যা করতে হবে তা হলো ,
# ইউ টিউব এবং গুগল ঘেটে কিছু রিসার্চ করতে হবে আশা করা যায় মামার বাশ খাবার চেয়ে ভালো মানের পিসি নিজের জন্য তৈরী করতে পারবেন।
# আর ফেইসবুকে কিছু পেজ রয়েছে সেখানেও পোস্ট করে যাচাই করতে পারেন।
# এবার কোনো ভাই বন্ধু বা প্রতিবেশী সাথে না নিয়ে নিজেই চলে যান তবে বাবা মা বা আপন ভাই বোন নিতে পারেন।
# আর অল্প টাকার জন্য ভালো কম্পোনেন্ট ব্র্যান্ড ছেড়ে দিবেন না যেমন আর এক হাজার বা পাঁচশত হলেই একটা ভালো ব্র্যান্ডের কম্পোনেন্ট পেতেন।(টাকা না থাকলে দরকার নাই)
একটু দেরি হোক কম্পিউটার এর জন্য বাবা মা কে চাপ দিবেন না,দেখে শুনে কিনুন ভালো মানের পিসি কিনুন। কাজ শিখুন কাজ করুন সফল হবেন ইনশাআল্লাহ।