06/03/2026
প্রচণ্ড অভিমান নিয়েও বারবার তো এই আমিই ফিরে আসি। ফিরে এসে কি হয় বলো? সেই তো কাছে—গেলেই অবহেলা করা!
তুমি থাকার পরও একা লাগার অনুভূতি নিয়ে, সেই তো আমিই ফিরে আসি।
ফিরে এসে কি হয়? তুমি তো দিব্যি ধরন-ধারণের বাইরে থাকো!
অভিমানের পাহাড় চুঁইয়ে তুমি না ডাকলেও ফিরে আসি বারবার। হয়তো ভাবি, তুমি আমায় ছাড়া সত্যি জীবন কাটাতে পারো না!
তোমার দিন কাটে না, রাত কাটে না—নিঃস্বতায়, একাকিত্বে। তুমিও দুঃখ পাও।
কিন্তু ফিরে আসার পর দেখি, তুমি তোমার মতোই আছো।
মানুষ ফিরে এলে মানুষের মাঝে যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে আকুলতা দেখা যায়—তোমার মাঝে তা দেখি না।
ফিরে আসার পর নিজেকে বড় অপ্রাসঙ্গিক মনে হয়!
অভিমান নিয়ে নিজে থেকে ফিরে আসা—এই এক বিরক্তা।
ফিরে এলে আর আগের জায়গাটা থাকে না; বরং আগের চেয়েও বেশি মূল্যহীন হয়ে যেতে হয় নিজেকে।
অন্যের অবহেলা বেড়ে যায়, ভালোবাসার জায়গা দখল করে নেয় ব্যস্ততার অজুহাত।
নিজে থেকে ফিরে আসা মানে যেন—নিজের অনুভূতিকে আরও সস্তা করে দেওয়া।
অভিমান ভেঙে ফিরে আসা মানুষটা ভালোবাসা পায় না, পায় শুধু আরও বেশি অবহেলা। 🙂🍂