Reflection Of July

Reflection Of July শহীদের রক্ত; বৃথা যেতে দেবো না✊

22/10/2025

আ.লীগের প্রতি যে সাধারণ মানুষের এখনো ক্ষোভ কমে নাই এই ভিডিও তার প্রমান।
আজকে আওয়ামীলীগের মিছিলে ধাওয়া দেয় সাধারণ ডাব ও বাদাম বিক্রেতারা।

22/10/2025

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।

লে. কর্নেল রেদোয়ান। রামপুরা-বনশ্রীতে ছাত্র হত্যার সাথে সরাসরি যুক্ত সেনা কর্মকর্তা।

14/10/2025

সাংবাদিক শাদি আবু সিদো কে বন্দি অবস্থায় বলা হয়েছিল, তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এটা ছিলো মানসিকভাবে তাকে পুরাপুরি ভেঙে দেয়ার কৌশল।
তিনি ফিরে এসে দেখেন সবাই বেঁচে আছেন। বাড়ির সিড়িতে স্বাগত জানালেন বউ- বাচ্চা, মা... এই আনন্দ কই রাখবেন তিনি, সুবহানাল্লাহ! হুমড়ি খেয়ে পড়ে পাগলের মত বাচ্চার পায়ে চুমু খাচ্ছেন- জড়িয়ে ধরছেন। কি সুন্দর একটা মুহূর্ত, মাশাআল্লাহ।

মুক্তির দিন…
১৩ অক্টোবর ২০২৫

14/10/2025

আজকে শহীদ আনাসের জন্মদিন।

আযানের কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয় আনাস। মানুষ ভুলে গেলেও তার মায়ের প্রতিটা দিনের হিসাব আছে, তার বাবা এখনও কান্না করে। আনাস বীরের বেশে শহীদ হয়েছে। আল্লাহ আনাসকে কবুল করুক।

12/10/2025

১৯ জুলাই ২০২৪ শুক্রবার বিকেল।
নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি মোড়ে ২ প্লাটুন বিজিবি নিয়ে তিনটি রাস্তা ব্লক করে নিরিহ ছাত্রদের পাখির মত গুলি করে মেরেছে।

নারায়ণগঞ্জ বিজিবির ৬২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সালাউদ্দিনকে নিজ হাতে অত্যাধুনিক অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায়।
এক পর্যায়ে তার টার্গেট শটে গুলবিদ্ধ হলে বলতে শুনা যায় " এই পড়ছে ,একটা পড়ছে"।

লে: কর্নেক সালাউদ্দিন সহ কয়েকজন এরপর গুলিবর্ষণ করতে থাকলে সেখানে আন্দোলনরত মো: আদিল সহ আর ও ৬ জন অন স্পটে শহীদ হয়েছেন এবং ৪০/৫০ জন গুরুতর আহত হয়।

এই খুনী অফিসার এখনও ৬২ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কর্মরত।
গত ২৬ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ব্রিফিং এও তাকে দেখা যায়।

আওয়ামী পন্থী অফিসার এতগুলো মানুষ খুন করার পরেও তার টনক নড়ে নি, এখন পর্যন্ত তাকে বদলি ও করেনি সরকার অথবা বিজিবি প্রধান।

অথচ বিজিবি প্রধান সবসময় সংবাদমাধ্যম বলে আসছে কোনো অফিসার গুলি করছে এমন প্রমান পেলে তারাও ব্যবস্থা নিবে।অথচ এই খুনি অফিসারদের প্রটোকল দিচ্ছে।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নে সে খুনি গর্বের সহিত বসবাস করছে।

ঢাকা বিজিবি হেডকোয়ার্টারে সব প্রমাণ রয়েছে।

প্রধান উপদেষ্টা , স্বরাষ্ট্র উপদেষ্টা , চিফ প্রসিকিউটর এবং বিজিবি প্রধানের কাছে আহবান জানাচ্ছি দ্রুত এই খুনীকে বাহিনীতে ফিরিয়ে এনে যথাযথ ব্যবস্থা নিন।

ব্যবস্থা না নেয়া হলে ছাত্র জনতা মেনে নিবে না,দ্রুতই জুলাই এর সকল সংগঠন মিলে এটার সুরাহা রাজপথে করবে।

১৯ শে জুলাই, শুক্রবার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাইনবোর্ড এলাকায় শহীদ হোন ৫০ বছর বয়সী অটোরিকশা চালক আব্দুর রহমান। পুলিশের ...
25/08/2025

১৯ শে জুলাই, শুক্রবার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাইনবোর্ড এলাকায় শহীদ হোন ৫০ বছর বয়সী অটোরিকশা চালক আব্দুর রহমান। পুলিশের গুলি বুকে বিদ্ধ হয়, ছোট ছেলে খবর পেয়ে হাসপাতালে নিতে নিতে মারা যান আব্দুর রহমান। হাসপাতালে নিলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে বড় ছেলেকে সরকারী অনুদানের লোভ দেখিয়ে ফতুল্লা থানায় মামলা করান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ৫ জনকে আসামী করে মামলা করা হলেও পরবর্তীতে আসামীর সংখ্যা বেড়ে হয়ে যায় ২৫০ জন।

মামলার মারপ্যাঁচে সকল ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলতে হয় শহীদের পরিবারকে। বর্তমানে বড় ছেলের পাগলপ্রায় অবস্থা। পুরো পরিবারকে ছাড়তে হয়েছে নারায়ণগঞ্জ। স্বামী হারানোর শোক এবং বার্ধক্যে আর মামলা বাণিজ্যের খপ্পরে পড়ে বেঁচে থেকেও যেনো বেঁচে নেই শহীদ আব্দুর রহমানের স্ত্রী।

বহু শহীদ পরিবারের ঘটনা এমনই। পরিবারের শহীদ হইছে একজন কিন্তু নোংরা রাজনীতির মারপ্যাঁচে ধ্বংস হইছে পুরো পরিবার।

হাই ক্যালিবার স্নাইপার ছাড়া মাথার খুলি উড়ানো সম্ভব না।
20/08/2025

হাই ক্যালিবার স্নাইপার ছাড়া মাথার খুলি উড়ানো সম্ভব না।

14/08/2025

মুজিববাদ মুর্দাবাদ।
বাকশালবাদীরা কত অন্ধ হলে মুজিবধর্ম পালন করে।

05/08/2025

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে, আমার জন্মভূমি

05/08/2025

৩৬ শে জুলাই সন্ধ্যায় ঢাকা মেডিকেল মর্গের দৃশ্য

05/08/2025

দুপুর ১১ টা থেকে শুরু হয় শনিরআখড়ায় স্নাইপার দিয়ে হত্যাকান্ড

৪ঠা আগস্ট, চাঁদপুর হাইমচরের আলগীবাজার।তৎকালীন সংসদ সদস্য আওয়ামী দোসর দীপু মনির আওয়ামী ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয...
04/08/2025

৪ঠা আগস্ট, চাঁদপুর হাইমচরের আলগীবাজার।

তৎকালীন সংসদ সদস্য আওয়ামী দোসর দীপু মনির আওয়ামী ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে আন্দোলনরতদের উপর। হামলা থেকে রেহাই পায়নি মায়ের জাতি নারীরাও।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reflection Of July posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share