rasel creation

rasel creation আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।

পৃথিবীর প্রথম ব্যালকনি ওয়ালা বাস। 😁😁
08/11/2025

পৃথিবীর প্রথম ব্যালকনি ওয়ালা বাস। 😁😁

বাবার মৃত্যুর পরে মা বহু কষ্টে লালন-পালন করেছিলো।  পৃথিবীর শেষ আশ্রয় মা চলে গেছে আল্লাহর জিম্মায়ম। বুক ফেটে কবরের পাশে ক...
03/11/2025

বাবার মৃত্যুর পরে মা বহু কষ্টে লালন-পালন করেছিলো। পৃথিবীর শেষ আশ্রয় মা চলে গেছে আল্লাহর জিম্মায়ম।
বুক ফেটে কবরের পাশে কান্না করছে প্রতিবন্ধী ছেলে।

বাবা মা|রা গিয়েছে এই খবর জানাতে মেয়েকে ফোন করে দেখি সে আমাদের নাম্বার ব্লক করে দিয়েছে। আমাদের অপরাধ অসুস্থ বাবা মেয়েকে এ...
02/11/2025

বাবা মা|রা গিয়েছে এই খবর জানাতে মেয়েকে ফোন করে দেখি সে আমাদের নাম্বার ব্লক করে দিয়েছে। আমাদের অপরাধ অসুস্থ বাবা মেয়েকে একবারের জন্যে দেখতে চেয়েছিল সেটা তাকে কল করে জানিয়েছিলাম।

দেখতে আসলে যদি দায়িত্ব নিতে হয় এই ভয়ে হয়তো দেখতে আসেনি। এখন তো মা|রাই গিয়েছে আর দায়িত্ব নেয়ার ভয় পাবেনা এটা চিন্তা করে মৃ'ত বাবার পরিচিত একজন কে কল করে তার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী কে জানাতে বললাম।

বিশেষ করে তার একমাত্র ছেলে ইমনকে জানানোর কথা বলেছি কারন গতকাল মা|রা যাওয়ার আগে ইমনকে অনেক ডাকছিল।

প্রায় ৪৫ মিনিট পরে সেই পরিচিত জানালো তারা কেউ আসবে না। আমি তাকে আবার বল্লাম ভাই ওনাদেরকে আরেকবার কল দেন ওনাদের কোন খরচ বহন করতে হবেনা আমরাই সকল খরচ বহন করবো। তার পরিবারের কেউ না আসলে এই বৃদ্ধ বাবার লা'শটি কোন পরিচয় ছাড়াই বেওয়ারিশ ভাবে দাফন করতে হবে।

রাত তখন প্রায় ২টা। আমরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লা'শ নিয়ে অপেক্ষা করছি রাত ৮ থেকে, অন্তত এই বৃদ্ধ বাবাকে যেন বেওয়ারিশ লা'শ হিসেবে দাফন করতে না হয়। এদিকে হাসপাতাল থেকে আমাদেরকে দ্রুত লা'শ নিয়ে যাওয়ার কথা বলছে। আমরা যদি সেই মুহূর্তে লা'শ গ্রহণ করতাম তখন তার ডে'ড সার্টিফিকেট তৈরি হতো বেওয়ারিশ হিসাবে, কারন আমরা তার আইনগত কোন অভিভাবক না।

আবার তার সেই পরিচিত লোক কে ফোন দিলে সে বলল তার পরিবারের কেউ আর ফোন ধরছে না।

আমরা যখন এই অবস্থায় কি করবো বুঝতে পারছিলাম না, ঠিক সেই মুহূর্তে একজন ফোন করে বলল সে মৃ'ত ব্যক্তির ভাই এবং সে হাসপাতালে আসতেছেন। আমাদের মধ্যে কিছুটা আশার সঞ্চারণ হলো, এবং সে সর্বোপরি হাসপাতালে আসলেন। আমরা তার জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখলাম তারা আপন ভাই, তবে সে তার ভাইয়ের লা'শ নিয়ে যেতে চাচ্ছেন না।

এরপরে আমরা তার ভাইকে সাথে নিয়ে আজ সকাল ১১ টার সময় আজিমপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করি। আল্লাহর কাছে হাজার সুক্রিয়া শেষপর্যন্ত তাকে বেওয়ারিশ ভাবে না, তার নাম পরিচয় সহ-ই দাফন করতে পেরেছি।

তবে এই অমানবিক ঘটনার স্বাক্ষী হওয়ার পর থেকে আমাদের নিজেদের কে মানুষ বলে দাবি করতে লজ্জা হচ্ছে, কারন একটা প'শুও যদি মা'রা যায় তখন অন্য পশুরা তাকে দেখতে আসে।

এই বৃদ্ধ বাবা করোনার আগে একটি দোকান করে তার সংসার চালাতো এরপরে সে অসুস্থ হওয়ার কারনে সংসারে আর কোন টাকা দিতে পারতোনা। টাকা না দিতে পারার কারনে তাকে আর তার পরিবারের কেউ দেখতে পারতোনা। এরপর থেকেই তার জীবন কাটাতে হয় রাস্তায় ঘুরে ঘুরে। এই বৃদ্ধ বাবা আমাদের 'ভালো কাজের হোটেল' এর কমলাপুর শাখায় প্রতিদিন খাবার খেতেন, আর থাকতেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। অসুস্থতার জন্যে তার রাস্তাঘাটে থাকতে কষ্ট হওয়ার কারনে সে গত ৬ মাস যাবত আমাদের বৃদ্ধাশ্রম আপন ঘরে ছিলেন। তার মতন এরকমের আরও প্রায় ৩০ জন বৃদ্ধ মা-বাবা আছেন আমাদের এখানে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে আল্লাহ জানেন।

~আরিফুর রহমান শিহাব
ফলো: Falah - ফালাহ

 #মিরাজ_৪_ট্রাজেডি২০১৪ সালের ১৫ই মে বৃহস্পতিবার প্রায়  ২৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মেঘনা দাপিয়ে সুরেস্বরের উদ্দেশ্যে ...
01/11/2025

#মিরাজ_৪_ট্রাজেডি

২০১৪ সালের ১৫ই মে বৃহস্পতিবার প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মেঘনা দাপিয়ে সুরেস্বরের উদ্দেশ্যে ছুটছে মিরাজ-৪,

দুপুর ৩ টার দিকে মুন্সিগঞ্জের দৌলতপুর গ্রামের কাছাকাছি আসলে হঠাৎ করে মেঘনা নদীতে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে যায়, ঝড়ের কবলে পড়ে ডুবে যায় মিরাজ-৪,

পরবর্তীতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার পরের দিন দুপুর দেড়টার দিকে মিরাজ-৪ কে পানি থেকে পুরোপুরি উপরে তুলতে সক্ষম হয়,এর আগে সকাল ৮টার দিকে অর্থেক তুলেই লঞ্চে আর কোন মরদেহ নেই বলে জানানো হয়,, পরবর্তী তে লঞ্চটি নদীর তীরে নেওয়া হয়

এই দুর্ঘটনায় কিছু যাত্রী প্রানে বাচলে ও বহু যাত্রী নিহত হয়, তাদের বেশী ভাগের'ই' সলীল সমাধী হয় মেঘনার বুকে, এই দুর্ঘটনায় মাত্র ৫৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা যায়,, তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা ৭০+ বলে ধারণা করা হয়

এই দূর্ঘটনার কয়েক দিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে থেকে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়

আমরা মিরাজ-৪ দূর্ঘটনায় নিহত সকল যাত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি
" আমিন"

* *
ছবি সংগ্রহকৃত

28/10/2025
27/10/2025

আলহামদুলিল্লাহ।
শুভ সকাল

টং দোকানের সামনেই বসা...হয়ত চায়ে চমুক দিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছিলেন...মাথায় এসে পড়ল প্রায় ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যা...
26/10/2025

টং দোকানের সামনেই বসা...হয়ত চায়ে চমুক দিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছিলেন...মাথায় এসে পড়ল প্রায় ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যাড...এবং ঘটনাস্থলেই মৃ*ত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ঘটনাস্থল ফার্মগেট! ২৬ অক্টোবর। দুপুর ১২ টা!

মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। গত ১৮ সেপ্টেম্বরও একই এলাকায় বিয়ারিং প্যাড় খুলে পড়ে! ভাগ্য গুনে সেদিন কেউ মা*রা যায় নি।
কত সহজেই প্রিয় প্রাণগুলো হারাই আমরা!
এক জনের চলে যাওয়ায় কিইবা এসে যায়! অথচ যার যায় শুধু সেই জানে...একজনের অভাবে একটা পৃথিবী কত শুণ্য হয়ে যায়।

ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস ...
26/10/2025

ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, সাথে ছিলো অক্সিজেন সিলিন্ডার। লক্ষ্য ছিলো উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো।

কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল। লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। সময়টা ছিলো প্রতিটি সেকেন্ডের লড়াই। পরিবারের কেউ দেরি না করে কল দেয় ৯৯৯ এ।

এরপর যা ঘটলো—এটা শুধু একটা ঘটনা নয়, এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি।
৯৯৯ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্ট গার্ডকে। কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোট—সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, আর দুইজন প্রশিক্ষিত সদস্য। তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায়, শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে, যেন শিশুটি এক মুহূর্তও একা না থাকে।

লঞ্চ পৌঁছায় সদরঘাটে। ঘাটেই অপেক্ষা করছিলো কোস্ট গার্ডের অ্যাম্বুলেন্স—এক মুহূর্ত দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে।

অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে। চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত, তখন এমন একটি ঘটনার খবর হৃদয়ে নতুন বিশ্বাস জাগায়—এই দেশ এখনো মানুষের, এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন।

অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ড ও ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-কে। আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, আপনারা এক নবজাতকের জীবন বাঁচিয়েছেন, আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মানবিকতা এখনো বেঁচে আছে।

মানবতার জয় হউক
এগিয়ে যাক প্রিয় জন্মভূমি।
কোস্টগার্ড পার্ক ভোলা খেয়াঘাট
নৌ পুলিশ বাংলাদেশ
(সংগ্রহীত)

22/10/2025

রিযিকের ফয়সালা আসমানে হয়,তাই জমিনে বসে হায় হুতাশ করে লাভ নাই।।
যিনি আসমানে বসে আছেন তার পার্থনা করুন,নিশ্চয়ই তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।

জীবন যেখানে সুন্দর
21/10/2025

জীবন যেখানে সুন্দর

Address

Chasara
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when rasel creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share