Sokal bela news

Sokal bela news "সকালবেলা তোমার কাছে এই মিনতি প্রভু,
দিবস আমার তোমায় ছাড়া যায় না যেন কভু"
"""""""""""""""""স্বা গ ত ম""""""""""""""""

16/09/2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৬ জন, ২০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক কারবারি, সিআর ওয়ারেন্টমূলে ১ জন এবং সন্ত্রাসবিরোধী মামলায় ১ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ゚ ゚viralシ #পুলিশ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও ম...
15/09/2026

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, চুরির মামলায় চারজন, দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় দুজন, চারটি মাদক মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জন রয়েছেন।সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. শফিউল আলম (৪৬) ও কবির ওরফে মোশারফ হোসেন (৫০)। পুলিশি নথিতে শফিউল আলমকে বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কবির ওরফে মোশারফ হোসেনকে বন্দর উপজেলা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।চুরির মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) ও মো. রুবেল (৩০)।দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় হিমেল (২৬) ও মো. সাগর (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। চারটি মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মো. আউয়াল মিয়া (৪৮), মো. জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) ও অপূর্ব (২৪)। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে জাহিদুর হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ...
15/09/2026

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধ করেন। এত সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে। চরম দূর্ভোগে পড়েন জনসাধারণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে প্রায় ৪৫ মিনিট পর সড়ক থেকে সরিয়ে দেয়। এরআগেও শ্রমিকেরা সময়মতো বেতন পরিশোধের দাবিতে রোববার ও সোমবার দুই দিন কর্মবিরতি পালন করেন।শ্রমকিরা জানান সোমবার (১৪ সেপ্টেম্বর) মালিকপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন কারণে চলতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। পরে বেতন পরিশোধ করা হবে। কর্মবিরতি পর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তারা মঙ্গলবার সকালে বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে নামেন।কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের কর্মবিরতির কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং জরুরি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, এ সময় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে দুই থেকে তিন দফা বৈঠক করে বেতন পরিশোধে কিছুটা সময় চায়। তবে শ্রমিকেরা এতে রাজি হননি। শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিকের মধ্যে ১৫০ জন শ্রমিক নেতার কার্যালয়ে যান। অপর ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়। কারখানার মালিক, শ্রমিক ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামি ...
15/09/2026

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামি মো. নূর হোসেন সওদাগর (৪৮) ও মো. রুহুল আমিন ওরফে মিঠু (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর হোসেন সওদাগর নারায়ণগঞ্জ সদর থানার পুরাতন সৈয়দপুর এলাকার মৃত ফয়েজ মিয়া সওদাগরের ছেলে। অপর আসামি রুহুল আমিন ওরফে মিঠু পূর্ব মসিনাবন্দ গোগনগর এলাকার মো. বোরহান মুন্সির ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৮, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। তারা ওই মামলার এজাহারনামীয় আসামি।গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে নূর হোসেন সওদাগর ও রুহুল আমিন ওরফে মিঠুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বিদেশে যাওয়ার জন্য দেয়া ৮ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ী প...
15/09/2026

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বিদেশে যাওয়ার জন্য দেয়া ৮ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ী পরিবার। এ ঘটনায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর, স্বর্ণলংকার লুট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার হয়েছেন প্রতিবেশী তিন যুবক। ধারালো অস্ত্র দিয়ে ওই তিন যুবককে কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়েছে। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তারা বাড়িঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কাপড় ব্যবসায়ী আবু হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়ও পরদিন শনিবার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। আহত যুবকরা হলেন, সৌরভ মিয়া, আল হাসান ও রনি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে এসএম সিহাব রিজন, আহাম্মদ, ইসহাক খান, তামিম খান, বাবু, অপু ও শান্তসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়।সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কাপড় ব্যবসায়ী আবু হানিফের নিকট আত্মীয় নিবরকে সৌদি আরব পাঠানোর জন্য একই এলাকায় টিপুর ছেলে এসএম সিহাব রিজনকে এক বছর আগে ৮লাখ টাকা প্রদান করেন। রিজন ও তার লোকজন নিরবকে বিদেশ নিয়ে যেতে তালবাহানা করে বিদেশ পাঠানোর জন্য ব্যর্থ হয়। পরে তারা ওই ৮ লাখ টাকা ফেরত চাইলে আবু হানিফকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে রিজন ও তার লোকজন। এ নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধে গত শুক্রবার রাত ৯টার দিকে এসএম সিহাব রিজনের নেতৃত্বে আহাম্মদ, ইসহাক খান, তামিম খান, বাবু, অপুসহ আরো ৪-৫ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আবু হানিফের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আবু হানিফের বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে, একটি মোবাইল ফোন, দেড় ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশী মঞ্জুর মিয়ার ছেলে সৌরভ ও তার দুই বন্ধু আল হাসান ও রনি ছুটে এসে হামলায় বাধা দিলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর আগে হামলার কৌশল হিসেবে হামলাকারীরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দেয় আবু হানিফের বাড়িতে ডাকাত হানা দিয়েছে বলে প্রচার করে।আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সৌরভের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত যুবক সৌরভের বাবা মঞ্জুর মিয়া ও শনিবার আবু হানিফের স্ত্রী ফারাজানা বেগম বাদী হয়ে পৃথক অভিযোগ দায়ের করেন।অভিযোগকারী মঞ্জুর মিয়া জানান, বুরুমদী এলাকায় আবু হানিফের বাড়িতে ডাকাত হানা দিয়েছে মসজিদের মাইকে প্রচার করা হয়। ডাকাতের কথা শুনে তার ছেলে সৌরভ ও ছেলের বন্ধু আল হাসান ও রনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সৌরভ ও তার বন্ধুদের রামদা, ছুরি, কুড়াল ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।অভিযুক্ত এসএম সিহাব রিজন বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। ওইদিন তিনি একটি মিটিংয়ে কাঁচপুর ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, পৃথক দুুটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে বাজারের ৫ দোকানে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ড...
15/09/2026

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে বাজারের ৫ দোকানে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতদল স্বর্ণ-রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি ডাকাতির ঘটনায় তারা কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৩ টার দিকে উপজেলার সনমান্দির অলিপুরার বাজারে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ওই বাজারের তিন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে বাজারের নবরূপা জুয়েলার্স, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিকস ও ইসলাম ফার্মেসীতে তালা ভেঙে লুটপাট চালায়।ডাকাতদল নবরূপা জুয়েলার্স থেকে আনুমানিক ৪০ ভরি রুপা ও ১ ভরি স্বর্ণ, কাকন স্বর্ণ শিল্পালয় থেকে ৫ আনা স্বর্ণ ও ১৫ ভরি রুপা, জজ মিয়া স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট, কিছু প্রসাধনী ও সয়াবিন তেল, শামীম ইলেকট্রনিকস থেকে নগদ ৫- ৬ হাজার টাকা এবং ইসলাম ফার্মেসি থেকে একটি স্মার্টফোন ও প্রায় ১ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়। নবরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইমাম হোসেন বলেন, রাতের দিকে ডাকাতরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১ ভরি স্বর্ণ ও ৪০ ভরি রুপা লুট হয়েছে বলে ধারণা করছি। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমরা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।এদিকে ডাকাতির ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বাজারে নিরাপত্তাব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই নড়েচড়ে বসে প্রশাসন, গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। কিন্তু দিন, মাস গড়িয়ে বছর পার হলেও সুর...
15/09/2026

প্রতিটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই নড়েচড়ে বসে প্রশাসন, গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। কিন্তু দিন, মাস গড়িয়ে বছর পার হলেও সুরাহা মেলে না কিছুরই। ঝরে যাওয়া প্রাণগুলো আর ফিরে আসে না, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সারা জীবন বহন করতে হয় প্রিয়জন হারানোর শোক। একটু পূর্ব-সচেতনতা আর সরকারের কঠোর নজরদারি থাকলে এড়ানো সম্ভব হতো বড় বড় বিপর্যয়।সূত্রমতে, সারাদেশে যে কয়েকটি বড় বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগই ছিলো কেমিক্যালজনিত। বিশেষ করে গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে তুলেছিলো। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন হতাহতের খবর পাওয়া যায়। সেই ঘটনার পর নারায়ণগঞ্জবাসীর মধ্যেও অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, রাজধানীর মত নারায়ণগঞ্জেও আবাসিক এলাকায় গড়ে উঠেছে কেমিক্যাল ব্যবসা।নগরীর টানবাজার ও নিমতলী এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে ভয়াবহ চিত্র। পুরো এলাকাজুড়ে রয়েছে সুতা, তুলা ও কাপড়ের রঞ্জক কেমিক্যালের বিশাল পাইকারি বাজার। সেখানকার বহুতল ভবনগুলোর ভূগর্ভস্থ তলা ও নিচতলায় গড়ে তোলা হয়েছে কেমিক্যালের বেআইনি গুদাম। এসব গুদামে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, থিনার ও পাওয়ার সিলিকনের মতো অতি দাহ্য ও বিষাক্ত রাসায়নিক স্তূপ করে রাখা হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, দাহ্য পদার্থের এ মৃত্যুকূপগুলোর ঠিক ওপরের তলাগুলোতেই ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজারো সাধারণ মানুষ।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব আবাসিক ভবন থেকেই সরবরাহ করা হয় রাসায়নিক পণ্য। বাড়ির পাশেই এমন অবৈধ ও প্রাণঘাতী কর্মযজ্ঞে দিনরাত তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় অধিবাসীরা।এলাকাবাসীর অভিযোগ, বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি, উল্টো কেমিক্যাল ব্যবসায়ীদের দাপটের মুখে তারা কথা বলার সাহস হারিয়ে ফেলেছেন।
তারা আরও বলেন, “প্রতিটি ভয়াবহ ট্র্যাজেডির পর এসব উচ্ছেদে টনক নড়ে প্রশাসনের। কিন্তু সময় গড়ালে সবকিছু আবার ফিকে হয়ে যায়। আর কার্যত কোনো পদক্ষেপ নেয়া না গেলে এই গোডাউনগুলোর একেকটি হবে পরবর্তী বিপর্যয়ের নাম।”নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তথ্য মতে, টানবাজার ও নিমতলি এলাকায় বিভিন্ন বহুতল ভবনের ভূগর্ভস্থ ও নিচতলায় রঙের কেমিক্যাল ও সুতার গোডাউন রয়েছে। অনেক কেমিক্যাল বা রাসায়নিক রয়েছে, যা আগুনের সংস্পর্শে এলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগলে সুতার সিনথেটিক বস্তুতে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। অধিকাংশ বহুতল ভবনের কোনো ছাড়পত্র নেই। তাছাড়া ওই এলাকার রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে টানবাজারবাসীকে চড়া মূল্য দিতে হবে। তারা বলছেন, আবাসিক এলাকায় অনুমোদনবিহীন কেমিক্যাল গোডাউন রাখা সাধারণ কোনো অপরাধ নয়, এটি সরাসরি ‘গণহত্যার ঝুঁকি’ তৈরি করছে। তাই প্রচলিত আইনের সংশোধন ঘটিয়ে দণ্ড বহু গুণে বাড়ানো এবং নতুন আইন ও নীতি প্রণয়ন করা জরুরি। সম্ভাব্য এই বিপর্যয় এড়াতে অবিলম্বে আবাসিক এলাকা থেকে সব গোডাউন উচ্ছেদ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জু...
15/09/2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সুমিলপাড়া ও নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন মো. বাদশা (২২), মো. নবী হোসেন (২৬), আবু সালেহ বাধন (২৪), মো. নবী (৩৬), রিপন (৪২), মো. শাহিন (৪০), মোতাহার (৪২), মো. আমির হোসেন (৩০), মো. মিলন (২৯), মো. মাসুদ (২৮), জাহাঙ্গীর আলম (২২), জাহিদুল ইসলাম (৩০), মিন্টু (৩৫), টিপু (৩২), মো. রফিক (২৯) ও শ্যামল সরকার (৪৭)। আটকদের মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২৫ দিন, আটজনকে ২০ দিন এবং চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চারজনকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রূপগঞ্জ উপ...
15/09/2026

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আমজাদ হোসেন রাজুকে ছয় মাস, মো. বাদশা, মো. মিনহাজ, মো. রবিউলকে চার মাস করে এবং মো. নাজমুল ওরফে রাজু ও মো. মুরাদ হোসেনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মো. সৃজন, মো. রাসেল, মো. শাহজাহান ও হৃদয় লালকে এক মাস করে এবং মো. রহমত উল্লাহকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দখরের অভিযোগ উঠেছে একদল রাজনৈতিক প্...
15/09/2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দখরের অভিযোগ উঠেছে একদল রাজনৈতিক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকায় প্রায় ২০০ শতাংশ জমি দখল করে সেখানে অবৈধ ‘বালুর গদি’ গড়ে তোলা হয়েছে। ওই স্থানে প্রায় ৫০ বছর ধরে বসবাসরত ৫০টি পরিবারের সাড়ে তিন শতাধিক মানুষ আজ সম্পূর্ণ নিঃস্ব।
অনুসন্ধানে জানাগেছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যৌথভাবে এ সিন্ডিকেট গড়ে তুলেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবজাল হোসেন, মো. নুরুজ্জামান ও মুরগী সেলিম। তারা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ক্ষমতার ভয় দেখিয়ে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে এ অঘোষিত সাম্রাজ্য গড়ে তুলেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত স্থানে প্রায় ৫০ বছর ধরে বসবাসরত ৫০টি পরিবারের সাড়ে তিন শতাধিক মানুষ আজ সম্পূর্ণ নিঃস্ব। ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযানের পর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী জ্যেষ্ঠ অধিবাসী নেছার উদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, আমরা রক্ত পানি করা উপার্জনে জমি কিনে ঘরবাড়ি বানিয়েছিলাম। আজ উচ্ছেদের পর আমাদের সন্তানরা দিনমজুরি ও রিকশা চালাচ্ছে, তাদের লেখাপড়া বন্ধ। অন্য দুই ভুক্তভোগী সেলিনা ও মো. আলামিন জানান, সেনাবাহিনীর কাজ শেষ হলে জমি ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও সেখানে বসানো হয়েছে অবৈধ বালুর গদি। নিজেদের ভিটেমাটিতে ফিরতে চাইলে তাদের নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বলেন, সরকারি জমি লিজের জন্য আবেদন করা হলেও মন্ত্রণালয় সার্বিক যাচাই-বাছাই ছাড়া তা অনুমোদন দেয় না। সিদ্ধিরগঞ্জের ওই জায়গা কাউকে লিজ দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা কবির হোসেন বলেন, তারা নিয়ম মেনে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েই বালুর ব্যবসা করছেন। তবে যুবদল নেতা সাজ্জাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ শুরু করার আগেই যদি লেখালেখি হয়, তবে কাজ এগোবে কীভাবে, আমি নারায়ণগঞ্জে আছি সিদ্ধিরগঞ্জে গিয়ে আপনাদের সাথে কথা বললো কোন নিউজ কইরেন না। ৫০ বছরের স্মৃতিবিজড়িত বসতভিটা উদ্ধার, মেগা প্রকল্পের মালামাল চুরির সুষ্ঠু তদন্ত এবং ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের উচ্চপর্যায়ের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Sokal bela news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share