22/02/2026
চুল পড়া কমানোর সহজ ঘরোয়া স্প্রে ।
সপ্তাহে মাত্র ২ বার ব্যবহার করুন,
🌿 উপকরণ
পানি – ১ কাপ।
লবঙ্গ – ১ টেবিল চামচ ।
মেথি দানা – ৪ টেবিল চামচ ।
চাল – ৪ টেবিল চামচ ।
একটি পরিষ্কার স্প্রে বোতল ।
🧴 তৈরির পদ্ধতি
মেথি দানা ও চাল ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন।
মেথি দানা হালকা করে ভেঙে নিন (গুঁড়ো করবেন না)।
স্প্রে বোতলে মেথি, চাল ও লবঙ্গ দিয়ে পানি ঢালুন।
ইচ্ছা করলে সামান্য কালোজিরা যোগ করতে পারেন।
মিশ্রণটি ১ সপ্তাহ রেখে দিন, যাতে উপকারি গুণগুলো পানিতে মিশে যায়।
💆♀️ ব্যবহারের নিয়ম :
ব্যবহার করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
সরাসরি মাথার ত্বকে স্প্রে করুন।
আঙুলের ডগা দিয়ে ৫–১০ মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন।
অন্তত ২–৩ ঘণ্টা রেখে দিন।
ভালো ফলের জন্য সারা রাত রাখতে পারেন।
ত্বক বেশি তৈলাক্ত হলে প্রতিদিন ব্যবহার করবেন না।