Jagonarayanganj24

Jagonarayanganj24 নিরপেক্ষতায় অবিচল

11/09/2026

সমাজ সেবক রবিউল আউয়ালের ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
জাগো নারায়ণগঞ্জ

নাসিক ২২ নং ওর্য়াড বন্দরের মুন্সিবাড়ির রবিউল আউয়ালের ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও তোবারক বিতরন করা হয়েছে। শুক্রবার বাদ আছর বন্দর প্রেসক্লাবের বিপরীতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, এ মাসে জন্মগ্রহণ করাতে তার নাম রাখা হয়েছিল রবিউল আউয়াল। সেই মরহুম রবিউল আউয়ালের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া পরিচালনা করেন শাহ্ সিরাজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক।বিস্তারিত ভিডিওতে -----/

11/09/2026

ফতুল্লার নরসিংপুরের চিহ্নিত মা/দক স/ম্রাট সানির মা/দক স্প/টে অভি/যান চালিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিস্তারিত ভিডিওতে -----/

11/09/2026

ষ্টাফ রিপোর্টার: যেকোনো সময় আশা বাহিনীর হাতে টিপুর মতো ক্যালানি খেতে পারে মুকুলÑএমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। ডন ...

11/09/2026

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ১১ দলীয় ....

11/09/2026

ডুবে যাওয়া ‘এফবি মায়ের দোয়া’র সন্ধান মেলেনি; উদ্ধার হওয়া সবাই সুস্থ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি বর...

11/09/2026

নাসিক ২৩ নং ওর্য়াডের ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি হলেন আজমরী খানম টুম্পা।বিস্তারিত ভিডিওতে ----/

ওসি জামাল উদ্দিনের বিচক্ষনতায় মাদক,কিশোর গ্যাংসহ বিশেষ অভিযানে ১শত ১৪ জন গ্রেফতার জাগো নারায়ণগঞ্জ  নারায়ণগঞ্জ জেলা পুলি...
11/09/2026

ওসি জামাল উদ্দিনের বিচক্ষনতায় মাদক,কিশোর গ্যাংসহ বিশেষ অভিযানে ১শত ১৪ জন গ্রেফতার

জাগো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (“খ” সার্কেল) দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের অংশগ্রহণে অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বন্দর থানা এলাকা ও নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে এসব আসামী গ্রেফতার হন। গত ৫ দিনে মোট ১শত ১৪ জন গ্রেফতার করেছে।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত ১ জন, গ্রেফতারী পরোয়ানায় ২ জন, ফৌজদারী কার্যবিধি আইনে ৩ জন, পুলিশ আইনে ২ জন, মাদকসেবী ৭ জন এবং ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে এসআই মোঃ আবদুল আলীমের নেতৃত্বে আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী সাবেক মেম্বার ও মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল মিয়াকে (৫৭) গ্রেফতার করা হয়।
‎
‎একই রাতে বন্দর থানা এলাকার পৃথক স্থান থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইমরান (২৫) ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারী কার্যবিধি আইনে রাতুল (২৫), মনিরুল (২৮) ও রকি মিয়া (২৭) এবং পুলিশ আইনে আনোয়ার হোসেন (৪২) ও মোঃ নয়নকে (৪২) গ্রেফতার করা হয়। রাতের বেলা অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
‎
‎অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বন্দর থানাধীন বুরুন্দি কবরস্থান মাঠ সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সজল (২৬) ও তার সহযোগী আশরাফুল ইসলাম (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
‎
‎গ্রেফতারকৃত ১৭ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যেকোনো ধরণের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
‎

টিপুর মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী।শংকা নেতাকর্মীদেরজাগো নারায়ণগঞ্জ যেকোনো সময় আশা বাহিনীর  হাতে টিপুর মতো ক্যালানি...
11/09/2026

টিপুর মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী।শংকা নেতাকর্মীদের

জাগো নারায়ণগঞ্জ

যেকোনো সময় আশা বাহিনীর হাতে টিপুর মতো ক্যালানি খেতে পারে মুকুল—এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। ডন বজলুর মতো মুকুলকে ন্যাংটা করার পরিকল্পনাও করা হতে পারে বলে আলোচনা রয়েছে।
এর আগে মুকুলকে ন্যাংটা করেছিল বিএনপির একটি অংশ।যা জেলা জুড়ে তীব্র আলোচনা - সমালোচনার জন্ম দিয়েছিল।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর মতো সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকেও যেকোনো সময় উত্তম-মধ্যম দিতে পারে।
ডন বজলুর মতো মুকুলকে ন্যাংটা করার চিন্তাভাবনাও চলছে বলে অভিযোগ রয়েছে চর্তুদিকে গুঞ্জন রয়েছে ।

এর আগে আবুল কাউসার আশার মধ্যে মুকুলের প্রতি বর্তমানে টিপুর সঙ্গে করা আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন। তৎকালীন সময়ে টিপুকে কুকুরের মতো পিটিয়েছিল আবুল কাউসার আশার বাহিনী—এমন অভিযোগ ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিল। পরে স্বার্থের মিল হওয়ার পর টিপু সেই উত্তম-মধ্যমের ঘটনা ভুলে আশার সঙ্গে মিলে যায়।

নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরেরজাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে শুধু ...
10/09/2026

নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে শুধু পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি এ জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসপি হাবিবুর রহমান বলেন,
নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বসবাস ও চলাচল করেন। ফলে শহরে মানুষ ও যানবাহনের চাপ অন্য যেকোনো জেলার চেয়ে বেশি। এ কারণে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে আমাদের সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংগঠনগুলোকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।

এসপি জানান, যানজট নিরসনে ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবারের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সপ্তাহের এই দিনে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বাড়ে। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে শহরে যানবাহন প্রবেশ করায় চাপও তুলনামূলক বেশি থাকে। এ কারণে যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতেই পুলিশ মাঠে নেমেছে।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ কর্মকর্তাদের শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান আইন ও নিয়ম মেনে যানজট পরিস্থিতি কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, তা তারা পর্যবেক্ষণ করছেন।

পুলিশ সুপার আরো বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন। এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে যানজট নিরসনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।

শুভ দাস ওরফে বিল্লাল হোসেনের লাশ মুসলিম নিয়মে দাফন হবে-হাইকোর্ট
10/09/2026

শুভ দাস ওরফে বিল্লাল হোসেনের লাশ মুসলিম নিয়মে দাফন হবে-হাইকোর্ট

Address

Chasara Balur Math
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Jagonarayanganj24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagonarayanganj24:

Shortcuts

Share