27/08/2026
নেপালে ভয়াবহ ভূমিধস
মুল হরকাবান তিব্বত থেকে নেপালের রসুয়া জেলা দিয়ে প্রবেশ করে ভুটেকোশি নদী দিয়ে সাইব্রুবেশি ,ধুনচে হয়ে ত্রিশুলি বাজার এসে ত্রিশুলি নদীতে পতিত হয়। এর পরে ত্রিশুলি নদী ধরে এটা মুগলিং হয়ে নারায়ান ঘাটের দিকে ধাবিত হচ্ছে।
এই মুহুর্তে যারা লাংটা এরিয়াতে ভ্রমনে আছে তারা বেশি সতর্ক থাকবেন।তাছাড়া কাঠমান্ডু -পোখরা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা ত্রিশুলি নদীর আশে পাশ থেকে দুরত্ব বজায় রাখবেন।এমনকি যারা চিতওয়ান ঘুরতে গেছেন তারাও নদী তীরবর্তী নিচু স্থান থেকে দুরে থাকবেন।
মুল আঘাত টা রসুয়াতে ঘটেছে। সেখানকার নদীর পার ঘেসে থাকা বাজার এবং লোকালয় প্রায় ভাসিয়ে নিয়ে গেছে এই হরকাবান। বহু ঘরবাড়ি ,সেতু, সাসপেনশন ব্রিজ ভেসে গেছে।নেপাল টুরিজম বোর্ডের হিসাব অনুযায়ী প্রায় ৩৮১ জন টুরিস্ট মিসিং!
এদের মধ্যে বিদেশি রয়েছে ২৯১ জনের মতো! বেশিরভাগই লাংটাং রিজিওনে এবং মাউন্ট কৈলাশ ভ্রমনে ঘুরতে যাওয়া মনে হচ্ছে।
তবে নেটওয়ার্ক সমস্যার কারনে এদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। হয়তো সবাই নিরাপদে আছেন।
প্রতি বছরেই নেপালে অতিবৃষ্টির কারনে এ ধরনের আকস্মিক বন্যায় ডিজাস্টার হয়ে থাকে। তবে আজকের হরকাবান তিব্বতের কোন লেক থেকে আসতে পারে ধারনা করা হচ্ছে।
নেপালের জন্য প্রার্থনা....