06/05/2026
সন্তান জন্ম নেয়ার পর সন্তানকে ভরণপোষণ করা,প্রতিষ্ঠিত করা,মানুষের মতো মানুষ করা এই গুলো পিতামাতার দায়িত্ব। এসবের বিপরীতে যদি আপনি বিনিময় হিসেবে সন্তানকে শেষ বয়সে চলাফেরার খুঁটি হিসেবে তার উপর দায়িত্বে চাপিয়ে দেন তবে সেটা অযৌক্তিক ।
আপনার সন্তান আপনাকে বলেনি তাকে দুনিয়াতে আনতে। তাকে আপনি এনেছেন সুতরাং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার সবকিছুর দায়িত্ব আপনার উপর।
আপনার সন্তান লালন পালনের উদ্দেশ্য ব্যাংকে ডিপিএস করার মতো না যে লাভের আশায় উৎ পেতে থাকবেন।
বরঞ্চ আপনার সন্তাকে সঠিকভাবে মানুষ করুন যাতে সৎ,বিবেকবান,নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে উঠে।
দেখবেন বিবেকের তাড়নায় আপনার সন্তান ই আপনার শেষ বয়সের খুঁটি হয়ে দাঁড়িয়েছে।