I News 21

I News 21 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I News 21, Media/News Company, Narsingdi.

02/09/2026

নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে ভূল তথ্য দিয়ে সড়কের পাশে তোলা দোকানপাট উচ্ছেদসহ ক্ষতিসাধনের প্রতিবাদে সড়ক ও জনপদের প্রকৌশলী রেজা-ই-রাব্বী এবং সার্ভেয়ার মাসুদ পারভেজের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগী দোকানদার ও এলাকাবাসী। বুধবার সকালে (২ সেপ্টেম্বর) পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে এই মানববন্ধন পালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত দোকানদাররা উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাশের পরিত্যক্ত স্থানে দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছিলো কয়েকটি দোকানদার। হঠাৎ করেই বিনা নোটিশে গত ১২ আগস্ট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট এসে দোকানপাট ভেঙ্গে দেয়। এতে কয়েকটি দোকান মালিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কর্মকর্তারা মাসোহারা না পেয়ে ভ্রাম্যমান আদালত ব্যবহার করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অনতিবিলম্ব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচারসহ ক্ষতিপূরণের দাবী জানান ব্যবসায়ীরা।

01/09/2026

ডেঙ্গু জ্বর নিয়ে দলের প্রতি ভালোবাসায় আনন্দ মিছিলে আনোয়ার হোসেন আনু।,,
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু’র উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিল ও র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

31/08/2026

নরসিংদীর চরদিঘলদী
টিডিরচরে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রবাসী মনিরের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং হুমকির প্রতিবাদে ছাত্রদল নেতা রবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও তার বহিষ্কারের দাবি জানান ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

30/08/2026

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে নরসিংদীর মাধবদীতে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার (৩০ আগস্ট) নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। এতে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
পরে জোনাল অফিসের ডিজিএম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
লোডশেডিংয়ের কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়াসহ চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও শ্রমিকরা।

29/08/2026

নরসিংদীর মাধবদী থানা চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর, ৯নং ওয়ার্ডের এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁ-দা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হ-ত্যা-র চেষ্টা এবং পরিবারের সদস্যদের ওপর হা-ম-লা-র অভিযোগ উঠেছে।

27/08/2026

ড. আবদুল মঈন খান এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মেহেরপাড়ায় ইউনিয়ন যুবদলের নেতা আকরাম হোসেন এর নেতৃত্বে আনন্দ মিছিলে।

23/08/2026

আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন
২২ আগস্ট, শুক্রবার সন্ধ্যার পর কাঠালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ফজুরকান্দী বাজারে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসহাক মিয়া। তিনি তার বক্তব্যে মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার ময়মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

21/08/2026

মাধবদী পৌর এলাকার ৯ নাম্বার ওয়ার্ডে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ

মাধবদী থানার সুযোগ্য এএসআই হারেস মিয়ার সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ আজ তাঁকে পুলিশ সুপার, নরসিংদী মহোদয় বিশেষ পুর...
18/08/2026

মাধবদী থানার সুযোগ্য এএসআই হারেস মিয়ার সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ আজ তাঁকে পুলিশ সুপার, নরসিংদী মহোদয় বিশেষ পুরস্কার প্রদান করেছেন। জুলাই মাসে পদ্মারকান্দা ডাকাতি এবং বল ভদ্রাদি খুনসহ ডাকাতি মামলার আসামিদের গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। তাঁর এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন।

18/08/2026

গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী জনাব শফিকুল ইসলাম আজ মাধবদীর কফি অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে এলাকাবাসীর সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when I News 21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share