28/08/2026
জামায়াতের তাহের বললেন, “বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি।”
অন্যদিকে বিএনপির রাশেদ খান বললেন, “জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।”
দুই বক্তব্যের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। দুই দলই আওয়ামী লীগকে রাজনৈতিক তুলনার মাপকাঠি হিসেবে টেনে আনছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে এত সহজে নর্মালাইজ করার এই প্রবণতা কেন?
তাহের সাহেবকে জামায়াতের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে হবে, আওয়ামী লীগকে উদাহরণ টেনে বর্তমান সরকারের সমালোচনা করার অর্থটা কী? জামায়াত কি মনে করে আওয়ামী লীগের অপরাধ এখন রাজনৈতিক তুলনার বৈধ মাপকাঠি?
আর রাশেদ খান তো আরও গুরুতর জায়গায় গেছেন। তিনি তারেক রহমানের রাজনৈতিক সহকারী। তার মুখে যদি বলা হয় জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ “লঘু”, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এটা কি শুধু রাশেদ খানের ব্যক্তিগত মূল্যায়ন, নাকি বিএনপির রাজনৈতিক অবস্থান?
তারেক রহমান কি এই বক্তব্যের ব্যাখ্যা দেবেন?
একই সঙ্গে জামায়াতকেও পরিষ্কার করতে হবে, তারা কি আওয়ামী লীগকে নর্মালাইজ করার রাজনীতিতে যাচ্ছে? নাকি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির চেয়ে আওয়ামী লীগকে কোনো অর্থে বেশি গ্রহণযোগ্য মনে করছে?