14/10/2025
#বর্তমানে দেশের চাকরির মার্কেটের অবস্থা সবাই জানে, সরকারি চাকরির কথা বাদই দিলাম- এখন একটা নরমাল কোম্পানিতেও চাকরি পেতে হলে ঘুষ, রেফারেন্স, বা পাওয়ার লাগে। সবাই তো সেই সুযোগ পায় না। তাই অনেক তরুণ-তরুণী বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছে ফেসবুক বা ইউটিউব।
তারা এখানে কনটেন্ট তৈরি করে, অডিয়েন্স বিল্ড করে, ব্র্যান্ডের সাথে কাজ করে, এটা Hard Work, Creativity, আর Consistency-এর ফল। কেউ ফ্রি খাচ্ছে না, বরং নিজের ট্যালেন্ট, টাইম আর পরিশ্রম দিয়ে একটা জায়গা তৈরি করছে।
আজকের দিনে প্রায় ৯০% ফেসবুক ইউজার কোন না কোনভাবে এখান থেকে আয় করতে চায়, কারণ এই প্ল্যাটফর্মটাই এখন সবচেয়ে বড় Digital Marketplace। হাজারো কোম্পানির মার্কেট ভ্যালু আজ টিকে আছে এই সোশ্যাল মিডিয়ার উপর।
সবচেয়ে বড় কথা, বেকার তরুণেরা যদি ছিন/তাই, চু’রি বা ডা/কাতির পথে না গিয়ে অনলাইন থেকে ইনকাম করে তাতে দোষ কোথায়? এটা বরং সমাজের জন্য একটা পজিটিভ পরিবর্তন। সোশ্যাল প্ল্যাটফর্ম না থাকলে আজ দেশে ভিক্ষারীর সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যেত।
অভিনেতা শাহেদ আলীর সাথে আমি মোটেও একমত নই। ফেসবুক থেকে ইনকাম করা ভিক্ষা নয়। এটা একধরনের Digital Earning যা সময়ের চাহিদা আর মানুষের মেধার ফলাফল!