02/02/2026
নেওয়ার নয়, দেওয়ার রাজনীতি। শিবপুরবাসীর জন্যই সংসদে যেতে চান মনজুর এলাহী
মনজুর এলাহী শুধু একটি নাম নয়—তিনি একটি প্রতিষ্ঠান। পারিবারিকভাবেই তিনি একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত মানুষ। তাঁর পিতা হাজী আবেদ আলী ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসংস্কারক। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা ছিল তাঁর জীবনের ব্রত। সেই আলোকিত পথ ধরেই এগিয়ে চলেছেন মনজুর এলাহী।
ছাত্রজীবন থেকেই সমাজসেবায় যুক্ত মনজুর এলাহী আজ একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। বাড়ি, গাড়ি, কলকারখানা—সবই তাঁর রয়েছে। কিন্তু বিত্ত-বৈভবের চেয়েও বড় তাঁর মানবিকতা। এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কাজে তিনি ব্যক্তিগত অর্থ ব্যয় করেছেন। যুগের পর যুগ অসহায়, গরিব ও দুঃখী মানুষের বিপদে আর্থিক সহায়তা দিয়ে পাশে থেকেছেন।
দান ও সেবার মাধ্যমে ইতোমধ্যেই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এমপি হয়ে বড়লোক হওয়ার কোনো প্রয়োজন বা পিছুটান তাঁর নেই। বরং মানুষের সেবার পরিধি আরও বিস্তৃত করতেই তিনি সংসদ সদস্য হতে চান। শিবপুরবাসীর জন্য দিতে চান, নিতে নয়—এটাই তাঁর রাজনীতির মূল দর্শন।
তাই শিবপুরের উন্নয়ন, মানবিকতা ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে মনজুর এলাহীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
#মনজুরএলাহী
#দানবীর
#প্রতিষ্ঠিতশিল্পপতি
#শিবপুর
#জনসেবাররাজনীতি
#নেওয়ারনয়দেওয়ারজন্য
#ধানেরশীষ
#ভোটদিনধানেরশীষে