28/06/2026
মা.দ.ক ও অ.প.রা.ধে.র বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: নরসিংদীতে জিহাদের ওপর হা.ম.লা.র বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদী শহরের রাঙামাটি কোনাপাড়া এলাকায় প্রকাশ্যে মা.দ.ক বিক্রিতে বাধা দেওয়ায় জিহাদ সরকার নামে এক যুবকের ওপর সংঘবদ্ধ হা.ম.লা র ঘটনার প্রতিবাদ, অভিযুক্তদের দ্রুত গ্রে.ফ.তা.র এবং এলাকায় মা.দ.ক ব্যবসা চিরতরে বন্ধের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন,
মা.দ.কে.র বিরুদ্ধে কথা বলায় একজন সাধারণ নাগরিককে নির্মমভাবে কু.পি.য়ে হ.ত্যা.র চেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, গত শনিবার (২৭ জুন) বিকেলে রাঙামাটি কোনাপাড়ায় জিহাদ সরকারের বাড়ির প্রধান ফটকের সামনে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মা.দ.ক বিক্রি করছিলেন। এ সময় জিহাদের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিচে নেমে তাদেরকে বাড়ির সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে রানী বেগম নামে এক নারী জিহাদের অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হা.ম.লা চালান। স্ত্রীর চিৎকার শুনে জিহাদ সরকার নিচে এসে ঘটনার প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিবারের অভিযোগ, এরপর একই এলাকার আমির হোসেন (ওরফে কেরা পাগলা)-এর ছেলে আফসার ওরফে বুইট্টার নেতৃত্বে আবীর, মাদসু, রাসেলসহ কয়েকজন সংঘবদ্ধভাবে ধারালো অ.স্ত্র নিয়ে জিহাদ সরকারের ওপর হা.ম.লা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কু.পি.য়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, হা.ম.লা.র পুরো ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তদের পক্ষ থেকে তাদেরকে প্রা.ণ.না.শে.র হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এদিকে, জিহাদের ওপর হামলার প্রতিবাদ এবং নরসিংদীতে মা.দ.ক ব্যবসা বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মা/দ/কবিরোধী আন্দোলনের সভাপতি শরীফ মৃধা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সমাজ ধ্বংসকারী এই মা/দ/ক ব্যবসায়ীদের সাহস কত বড় হলে, তাদের অন্যায়ের প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে জিহাদকে কু.পি.য়ে রক্তাক্ত করার দুঃসাহস দেখায়। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই—অবিলম্বে এই হামলার মূলহোতা ও তাদের গডফাদারদের গ্রেফতার করতে হবে। নরসিংদীর মাটি থেকে মা.দ.ক ব্যবসা চিরতরে উপড়ে ফেলতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, "জিহাদের ওপর এই বর্বরোচিত হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি পুরো মা/দ/কবিরোধী আন্দোলনের ওপর আঘাত। একজন সচেতন নাগরিক হিসেবে মাদক ব্যবসার প্রতিবাদ করা কোনো অপরাধ হতে পারে না। যারা সমাজকে মা/দ/কের মাধ্যমে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কঠোর হতে হবে।"
বক্তারা আরও বলেন, মা দ.ক ব্যবসা, স.ন্ত্রা.স ও অপরাধ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়বে এবং সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা/দ/কবিরোধী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি আলটিমেটাম দিয়ে বলা হয়, অনতিবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং নরসিংদীতে মা/দ/ক ব্যবসার বিরুদ্ধে দৃশ্যমান অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায় নরসিংদীবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।