Shohagi Akter

Shohagi Akter Welcome to my new page ❤️
I'm a simple women living in my own dreams 😇😇
(6)

15/05/2026

জীবনে যেই কাজ করিনি বা করার চিন্তাও মাথায় আসেনি কিন্তু এখন মেয়ের জন্য সেই কাজ করতে হচ্ছে এই যেমন মেয়ের হাতে মেহেদি দেয়া, ক্লে দিয়ে ঘর বানানো, আজকে আবার কাগজ দিয়ে ফুল!! কি পরিমান আনারি হলে আঠা টাও ঠিক মতো লাগাতে পারেনা বোঝেন এইবার চাপ দেই আর বেশি বেশি করে বের হয় আর মেয়ে বলে আম্মু তুমি এতোগুলা করে আঠা দেও কেন😂 যাই হোক মেয়ের জন্য নতুন নতুন এক্সপেরিমেন্ট করা হচ্ছে ফাস্ট টাইম তাই অনেক কিছুই ভুল হয়েছে ইউটিউবে যেমন টা দেখছি তেমনভাবে হয়নি তবে নেক্সট টাইম করলে আরো সুন্দর করে করবো ইন শা আল্লাহ ❤

ছেলে যখন প্রাইমারিতে ছিলো তখন এইসব কিছুতে তার কোন আগ্রহ ছিলো না তাই আমিও আর জোর করিনি কিন্তু এখন মেয়ের জন্য না পারলেও কতো কিছু করতে হয় যদি বলি আমিতো পারিনা তখন বলে পারো না কেন তুমি না পারলে আমি কার কাছে শিখবো তোমার টা দেখেই তো আমি শিখবো, মেয়ের এই কথা শোনার পরে তখন কি বসে থাকা যায়!? তাই যেভাবে পারি মেয়েকে করে দেওয়ার চেষ্টা করি সুন্দর না হোক মেয়েরে বুঝ তো দিতে পারি এটাই অনেক 😇

আজকে থেকে মেয়ের ১ম সাময়িক পরিক্ষা শুরু। প্রতিবার পরিক্ষা দিতে যাওয়ার আগে মেয়ে তার নানুকে কল দিয়ে বলতো নানু পরিক্ষা দিতে ...
09/05/2026

আজকে থেকে মেয়ের ১ম সাময়িক পরিক্ষা শুরু।
প্রতিবার পরিক্ষা দিতে যাওয়ার আগে মেয়ে তার নানুকে কল দিয়ে বলতো নানু পরিক্ষা দিতে যাইতেছি দোয়া কইরো, তখন আমার মা কতো যে দোয়া করতো আর নাতনীকে অনেক সাহস দিতো আমাকে নিষেধ করতো আমি যেন বেশি চাপ না দেই, মেয়ের সাথে রাগারাগি না করি মেয়েরে বলতো বইনা আম্মুর কথা শুনবা মন দিয়া পরিক্ষা দিবা কিন্তু এইবার পরিক্ষায় আমার মা নাই 😭 এইবার তো আমার ছেলে মেয়ে বলতে পারলো না নানু পরিক্ষা দোয়া কইরো 😭😭😭

রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরহ 🤲
রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরহ 😭

05/05/2026

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

অনেক শখ করে এই পেইজটা খুলছিলাম প্রথম প্রথম অনেক সময় দিছি সারাদিনি পেইজে পরে থাকতাম যেমন সময় দিছি তেমনি খুব তাড়াতাড়ি সফলও হইছি আমার ফলোয়ার কম ছিল কিন্তু আমি মাত্র ৩ মাসেই মনিটাইজেশন পেয়ে গেছিলাম যেটা সত্যি অকল্পনীয় কিন্তু তখনই মোবাইলটা নষ্ট হয়ে গেল পেইজে সময় দিতে পারলাম না তারপর যখন নতুন ফোন কিনলাম তখন পেইজের অবস্থা খুবই খারাপ আমার যেটুকু আর্নিং হইছিলো সেটাও চলে গেছে দীর্ঘদিন এক্টিভ না থাকায় পেইজ পুরো ডাউন তাই এখন আর পেইজে এক্টিভ থাকি না মেইন আইডিতেই এক্টিভ থাকি
আমার এই শখের পেইজের আজকে ১ বছর হলো। এই পেইজে অনেক আপু ভাইয়াদের সাথে পরিচয় হইছে অনেকের সাপোর্ট পাইছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাইকে খুব মিস করি কিন্তু এখন আর সময় দেওয়া সম্ভব না সংসারের কাজে বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি
সবাই ভালো থাকবেন। ❤️

মোঃ তাওসিন অনেক অনেক ভালোবাসা রইলো ভাবি এতো মজার খাবার দেওয়ার জন্য ❤️
02/05/2026

মোঃ তাওসিন
অনেক অনেক ভালোবাসা রইলো ভাবি এতো মজার খাবার দেওয়ার জন্য ❤️

মেয়েকে স্কুলে দিয়ে এসে লতি কাটতে বসছি পাশেই আমার আব্বা বসে ছিলো আব্বা বলতেছে এখন যদি তোমার মা থাকতো তাইলে তুমি আইসা দেখত...
22/04/2026

মেয়েকে স্কুলে দিয়ে এসে লতি কাটতে বসছি পাশেই আমার আব্বা বসে ছিলো আব্বা বলতেছে এখন যদি তোমার মা থাকতো তাইলে তুমি আইসা দেখতা সব কাইটা পরিস্কার করে রাখতো।
আসলেই তাই আমার মা যখন আমার বাসায় আসতো আমি মেয়েকে নিয়ে স্কুলে গেলে বাসায় এসে দেখতাম আমার রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিতো ঘর, রান্নাঘর এমনকি বেসিন টা পর্যন্ত ধুয়ে মুছে চকচক করে রাখতো সকালে রেখে যেতাম একরকম বাসায় এসে রুম টা দেখেই কেমন শান্তি লাগতো কি সুন্দর করে আমার মা সব গুছায় রাখতো আমি এসে রাগ করতাম তুমি এইগুলা করো কেন মা বলতো শুধু শুধু বসে থাকতে ভালো লাগেনা তাই আস্তে আস্তে করে ফেলছি। আমার খালা শাশুড়ী বলতো আপনি এইগুলা করেন কেন ওর টা ওইতো করবো যখন সময় পায় করবো তখন মা বলতো থাক আপা মেয়েরে নিয়া স্কুলে যায় আবার আইসা রান্না করবো একটু আগাইয়া রাখি আমার যেই মাইয়া একটা কাম ও করে নাই এখন কেমনে এতো কাম শিখলো ঘুম থেইকা উইঠাই স্কুলে গেছে আর এখন কতো ভোরে উঠে কাজ করে!
আসলে মেয়েদের কষ্ট একমাত্র মায়েরাই অনুভব করতে পারে আমি প্রতিটা পদে পদে বুঝতে পারছি আমার মা আমার জন্য কি ছিলো সবাইকেই একদিন চলে যেতে হবে কিন্তু আমার মা এতো তাড়াতাড়ি চলে যাবে আমি কোনদিনও কল্পনা করিনি আজকে ৪৬ দিন আমি মা হারা একজন অভাগী সন্তান 😭😭
আল্লাহ আপনি আমার মা সহ সকল কবরবাসিদের জান্নাত বাসি করুন আমিন 🤲

বিনা খরচে ভালোই প্রমোশন করে নিচ্ছে সবাই 😂😂 ゚
04/03/2026

বিনা খরচে ভালোই প্রমোশন করে নিচ্ছে সবাই 😂😂

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohagi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share