Rubel Khan

Rubel Khan জীবনে সফল হতে চাইলে নিজের লক্ষ বস্তু কে ঠিক করো

08/09/2026
আলহামদুলিল্লাহ
31/08/2026

আলহামদুলিল্লাহ

10/08/2026

ফ্যামিলিকার্ড তথ্যসংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউ এন ও এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন

08/08/2026

বাড়ির পাশে একজন চাচী,বহুবছর আগে তার স্বামী মা*রা যায়,এক ছেলে এক মেয়ে নিয়ে সে ঢাকায় কাজ করে খেয়ে বাচ্চাদের বড় করে। ছেলেটা বড় হওয়ার পর বিদেশে চলে যায়। মেয়েটা অনার্সে পড়ে!

হঠাৎ মেয়েটার সাথে ঢাকা বাড়িওয়ালার ছেলের সাথে সম্পর্ক গড়ে উঠে। বাড়িওয়ালা বিষয়টা জেনে তাদের কে বাসা থেকে তাড়িয়ে দেয়। তারপর মা মেয়ে অন্য জায়গায় ভাড়া থাকা শুরু করে,বাড়িওয়ালার ছেলে সেখানেও খোঁজ নিয়ে মেয়েটাকে বিরক্ত শুরু করে ।

এরপর ঢাকা শহরের যেখানেই বাসা ভাড়া নিতো বাড়িওয়ালার ছেলে খুঁজে খুঁজে সেখানেই হাজির হতো। এরপর বাধ্য হয়ে চাচী মেয়েকে নিয়ে ঢাকা ত্যাগ করে গ্রামে চলে আসে। গ্রামে আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি।
কিন্তু এখানে এসেও তাদের মুক্তি নেই,,ছেলে খোঁজ খবর নিয়ে ছয় মাস পর ঠিক'ই গ্রামের বাড়ি এসে হাজির। ছেলের একটাই কথা মেয়ে ব্রেকআপ করলো কেন?? মেয়ের মা একদিন অনেক তর্কবিতর্ক করলো। বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দিতো।

এরপর একদিন চাচী বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়,,হঠাৎ মেয়ের ফোনে একটা ম্যাসেজ আসে,,আপনার মা এক্সি*ডেন্ট করছে তারাতাড়ি আসুন। মেয়ে তরিঘরি করে পাশের বাসার আরেক চাচীকে বাড়ি দেখতে বলে যায় আর মায়ের এ*ক্সি*ডেন্ট এর কথা জানিয়ে বের হয়। এরপর ঘন্টাখানেক পর চাচী আসে সুস্থ ভাবে,তখন ওই প্রতিবেশী চাচীকে বলে আপনি নাকি এক্সি*ডেন্ট করছেন?? আপনার মেয়ে তো কাঁদতে কাঁদতে বলে গেলো ।

তখন চাচী কিছুটা আশ্চর্য হয়ে খোজাখুজি করে,ফোন দেয় মেয়ের নাম্বার বন্ধ, বিকেল গড়িয়ে রাত হয়।মেয়ের খোঁজ নেই,পরের দিন হঠাৎ সেই বয়ফ্রেন্ড মেয়েদের বাসা আসে এবং মেয়ের মা কে মেয়ের ফোন ছুঁড়ে দিয়ে বলে আপনার মেয়ে কই জানি গেছে, আমার হাতে ফোন রেখে গেছে,এই লন ফোন। এটা বলে ছুড়ে দিয়ে ওয় বাইক নিয়ে চলে যায় ।

এরপর চাচী পুলিশের কাছে যায়,পুলিশ কে ঘটনার বিস্তারিত জানায়,,পুলিশ ছেলেটাকে গ্রেফতার করে,,এর ১৫ দিন পর ছেলেকে জামিন দেয়,,ছেলেটা মেয়েটার সাথে কি করছে কিছুই জানাতে পারেনি পুলিশ,,উল্টো টাকা খেয়ে চাচীর সাথে রাগারাগি করতো। মহিলা মানুষ যার কাছেই যাইতো কেউ গুরুত্ব দিতো না,,দুই বছর থানায় দৌড়াদৌড়ি করে এখন চাচী ক্লান্ত হয়ে আসমানের দিকে তাকিয়ে মেয়েকে খোঁজা অফ করে দিছে ।

এরপর সে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে মেয়ের জন্য হাউমাউ করে কাদঁতো,,সে যখন কাদঁতো তখন আমি তার দিকে তাকাইতাম না,আমার কেনো জানি চোখে পানি চলে আসতো,,তার দিকে তাকিয়ে বার বার মনে হতো আমার যদি ক্ষমতা থাকতো চাচীর পাশে দাড়াতাম।

এরপর হঠাৎ আবার চাচী ঢাকায় যায়।মায়ের মন সে ভাবছে পুলিশ দিয়ে তো অনেক জিগ্যেসাবাদ করাইলাম মেয়ে কোথায়? কি করছে মেয়ের সাথে?? বললো না। তাহলে এবার ছেলের কাছে গিয়ে একটু সমঝোতার মাধ্যমে জিগ্যেসা করি,মেয়েটার সাথে কি করছো বাবা? তোরে জেলে দিমু না,তুই শুধু বল মেয়েটারে কোন হানে কবর দিছস? ওর হাড্ডি কয়টা পাইয়া আমি বাড়ি যামু গা।

এসব জানতে আবার আড়াই বছর পর ঢাকায় সেই বাড়িওয়ালার বাসায় যায়। গিয়ে যা দেখে তা দেখে চাচী চমকে যায় ।
পুরো ফ্যামিলি নিশ্চিন্হ্ হয়ে গেছে,,সেই বয়ফ্রেন্ড নাকি হঠাৎ বাইক এক্সি‘ডে‘ন্টে মা*রা যায়। তারে দা‘ফ‘ন করতে গিয়ে বাবা ও নাকি ক‘বরে ছেলেকে শোয়াতে গিয়ে স্ট্রো&ক করে ছেলের মৃ*ত্যু*র এক সপ্তাহ্ পর বাবা ও মা*রা যায়।
ছেলে আর স্বামী কে হারিয়ে মা ও স্ট্রো*ক করে, তবে সে মা*রা যায়নি । প্যারা*লাই*জড হয়ে বিছানায় পড়ে আছে,এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। একটা মেয়ে সে বিয়ে করে জামাইর সাথে বিদেশে সেটেল্ড!
মায়ের এমতাবস্থায় মেয়েও পাশে নাই। চাচী গ্রামে এসে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি বিচার পাইছি,আমি সন্তুষ্ট। তার কাছে এসব শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম ।

অসহায় মানুষদের সাথে জু‘লু‘ম করার শা‘স্তি এত ভ`য়ং`কর হয় আমি জীবনে কল্পনাও করতে পারিনি। আমি তার থেকে ওই ছেলের পরিবারের পতনের ঘটনা শুনে ভ‘য় পেয়ে গেছি।
C

তাদের দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রচলিত 'সান্ধ্য আইন' বাতিল, নারী শিক্ষার্থ...
04/08/2026

তাদের দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রচলিত 'সান্ধ্য আইন' বাতিল, নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ চলাচল নিশ্চিত এবং হলে প্রবেশসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'অবরোধবাসিনী

01/08/2026

ফ্যামিলি কার্ড আপডেট ২০২৬

👉প্রতিটি উপজেলায় পৌঁছানো হল ট্যাব পৌঁছে গেছে

👉৭ তারিখের মধ্যে রেজাল্ট দিবে প্রায় সব উপজেলায় ই

👉১০ তারিখের ভিতরে প্রতি উপজেলায় প্রশিক্ষণ শুরু হবে।

👉রেজাল্ট দেখার জন্য আপনাদের উপজেলা সমাজ সেবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

এই লেখাটা স্কিপ করার আগে ২ মিনিট সময় দেন । আপনি টুথপেস্ট নিয়ে আতঙ্কে আছেন, অথচ এই মুহূর্তে আপনার চায়ের কাপ থেকেই পেটে...
31/07/2026

এই লেখাটা স্কিপ করার আগে ২ মিনিট সময় দেন । আপনি টুথপেস্ট নিয়ে আতঙ্কে আছেন, অথচ এই মুহূর্তে আপনার চায়ের কাপ থেকেই পেটে ঢুকছে হাজার হাজার প্লাস্টিকের কণা !

গত সপ্তাহের কথা বলি ।

গল্প ১ : রিনা আপা বয়স ৩২, মিরপুরে একটা প্রাইভেট ফার্মে জব করেন । ভীষণ স্বাস্থ্য সচেতন । সকাল সকাল আমাকে ইনবক্সে নক দিলেন, "ভাইয়া, কোন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নাই একটু বলেন তো❓ বাচ্চাকে নিয়ে খুব টেনশনে আছি ।"

আমি হাসলাম । জিজ্ঞেস করলাম, আপা সকালে চা খেয়েছেন❓বললো, হ্যাঁ, অফিসের টি-ব্যাগের চা ।
পানি খেয়েছেন❓বললো, হ্যাঁ, ডেস্কের প্লাস্টিকের বোতল থেকে ।
দুপুরে লাঞ্চ❓ বললো, আজকে বাইরে, ওয়ানটাইম প্লেটে বিরিয়ানি ।

গল্প ২ : জলিল চাচা বয়স ৫৮, কক্সবাজারের মহেশখালীতে বাড়ি । জীবনে সিগারেট খান নাই । গত মাসে ঢাকায় এসেছেন ছেলের বাসায় ডাক্তার দেখাতে । পেটে সবসময় গ্যাস, হজম হয় না, দুর্বল লাগে । রিপোর্ট সব মোটামুটি ভালো ।
আমি জিজ্ঞেস করলাম, চাচা লবণ কোনটা খান❓ বললো, বাবা আমরা তো খোলা অপরিশোধিত লবণ খাই, সমুদ্রের । আমি চুপ হয়ে গেলাম ।

রিনা আপা টুথপেস্ট নিয়ে টেনশনে, যেটা সে খায়ই না, কুলি করে ফেলে দেয় । আর জলিল চাচা প্রতিদিন যে লবণ ভাত দিয়ে খাচ্ছে, সেখানেই প্রতি কেজিতে প্রায় ১০০০ টা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে গবেষণায় !

দুইটা মানুষ, দুইটা বয়স, দুইটা শহর... কিন্তু ভিলেন একজনই । নাম তার *মাইক্রোপ্লাস্টিক* ।

এই জিনিসটা আসলে কী❓

সহজ বাংলায় বলি । প্লাস্টিক তো সহজে পঁচে না, মাটিতে পঁচতে ৪০০ বছর লাগে । রোদে, বৃষ্টিতে ভেঙে ভেঙে এটা বালির চেয়েও ছোট, চোখে দেখা যায় না এমন কণা হয়ে যায় । এটাই মাইক্রোপ্লাস্টিক ।
সমস্যা হলো, আমরা এখন প্লাস্টিকের সাগরে বাস করছি । এটা শুধু টুথপেস্টে না, আমাদের রক্তে, ফুসফুসে, এমনকি মায়ের বুকের দুধেও বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে ।

তাহলে আমরা নিজের অজান্তে কোথা থেকে সবচেয়ে বেশি খাচ্ছি❓

১. আপনার হাতের চা আর পানির বোতল : একটা টি-ব্যাগ গরম পানিতে দিলে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক বের হয় । আর যে প্লাস্টিকের বোতলে রোদের মধ্যে পানি রেখে খাচ্ছেন, ওটাও একটা ফ্যাক্টরি ।

২. ওয়ানটাইম প্লেট, কাপ, কন্টেইনার আর মাইক্রোওভেন : গরম ভাত, গরম ডাল ওয়ানটাইম প্লেটে নিলেন মানে প্লাস্টিক গলে খাবারে মিশলো । আর প্লাস্টিকের বক্সে দিয়ে মাইক্রোওভেনে গরম করলেন❓ গবেষণা বলছে, মাইক্রোপ্লাস্টিক রিলিজ প্রায় ৪ গুণ বেড়ে যায় ।

৩. আপনার কসমেটিক আর ফেসওয়াশ : অনেক ফেসওয়াশ, স্ক্রাব, ক্রিমে চকচকে ভাব আনার জন্য ইঞ্জিনিয়ারিং করে মাইক্রোপ্লাস্টিক মেশানো হয় । ধুয়ে ফেলার পর সেটা যায় নদীতে, নদী থেকে মাছের পেটে, আর মাছ থেকে আপনার পেটে । বঙ্গোপসাগরের মাছের পেটেও এটা পাওয়া গেছে ।

৪. বাতাস : লন্ডনের কিংস কলেজের গবেষণা বলছে, আমরা নিশ্বাসের সাথেও নিচ্ছি । সিনথেটিক কাপড়, কার্পেট, আর জমিতে দেওয়া সার থেকেও বাতাসে উড়ছে ।

আমরা যেসব লক্ষণকে পাত্তাই দেই না, অথচ এগুলো আমাদের শরীরের সাইলেন্ট সিগন্যাল হতে পারে :
সারাক্ষণ পেট ফাঁপা, গ্যাস, হজমে গোলমাল
অল্পতেই ক্লান্তি, হরমোনাল সমস্যা
বাচ্চাদের অকারণে এলার্জি, স্কিনের সমস্যা ।

এর মানে এই না যে আপনার এসব হলেই মাইক্রোপ্লাস্টিক দায়ী । বিজ্ঞানীরা এখনো গবেষণা করছে এটা আমাদের শরীরে Long-term কী ক্ষতি করে । কিন্তু WHO, NIH বলছে এটা আমাদের Gut Health, Hormone Balance আর Immunity-র জন্য মোটেও ভালো কিছু না ।

ভয় পাইয়েন না ভাই... সুখবর হচ্ছে, টুথপেস্ট নিয়ে আতঙ্কিত হয়ে লাভ নেই, কিন্তু ছোট ৩ টা অভ্যাস বদলালেই আপনি ৮০% ঝুঁকি কমিয়ে ফেলতে পারবেন ।

১. গরম খাবারে প্লাস্টিককে না বলুন : বাসা থেকে কাচের বোতল, স্টিলের টিফিন বক্স নিন । ভুলেও প্লাস্টিকের কন্টেইনার মাইক্রোওভেনে দেবেন না । কাচের বাটিতে নিয়ে গরম করুন ।

২. চা আর পানি খাওয়ার স্টাইল বদলান : টি-ব্যাগ বাদ দিয়ে খোলা পাতা চা খান । প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাচের জগ বা স্টিলের বোতল ব্যবহার করুন । সিঙ্গাপুরে এখন রেস্টুরেন্টে কাচের জগেই পানি দেয়, কারণ ওরা জানে ।

৩. টুথপেস্ট নিয়ে বিলাসিতা বাদ দিন : নিমের ডাল বা কয়লা দিয়ে দাঁত মাজবেন না, ওতে ফ্লোরাইড নাই, দাঁত ক্ষয়ে যাবে । সাধারণ ফ্লোরাইড যুক্ত পেস্ট নিন, যেটাতে মাইক্রোবিডস বা অতিরিক্ত চকচকে দানা নেই । আর অর্গানিক নামের চটকদার বিজ্ঞাপনে টাকা নষ্ট করবেন না ।

আমরা টুথপেস্ট নিয়ে যে সচেতনতা দেখাচ্ছি, এটা প্রমাণ করে আমরা এখন অনেক সচেতন হচ্ছি, আলহামদুলিল্লাহ । এই সচেতনতাটাই যদি প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম প্লেট আর কসমেটিকের ক্ষেত্রেও দেখাই, তাহলে আমাদের বাচ্চারা একটা নিরাপদ পৃথিবী পাবে ।

এই লেখাটা সেভ করে রাখেন, আপনার পরিবারের গ্রুপে শেয়ার করে দেন । হয়তো আপনার একটা শেয়ারে আপনার বোন, আপনার বন্ধু আজ থেকেই প্লাস্টিকের বোতলটা বদলে ফেলবে ।

বুকে হাত দিয়ে বলেন তো...
আজ সকাল থেকে এই পর্যন্ত আপনি কয়বার প্লাস্টিকের কাপ, বোতল বা ওয়ানটাইম প্লেটে কিছু খেয়েছেন❓কমেন্টে সত্যি করে লিখে যান, দেখি আমরা কতজন একই ভুল করছি ।

আর আমাদের স্বাস্থ সচেতনতামূলক পোস্ট গুলো মিস না করতে চাইলে গ্রুপে যুক্ত হয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন ।

তথ্যসূত্র: National Institute of Health (NIH), Stanford Medicine, King's College London Environmental Research Group, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

না খেয়ে থাকতে হবে
29/07/2026

না খেয়ে থাকতে হবে

29/07/2026

বাংলাদেশে কি পরিমান বেকার এবার বুঝেন, সামান্য ৪৫ দিনের কর্মসূচি জন্য এই অবস্থা।

দেশের বাজারে বিক্রি হওয়া যেসব ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে (প্রতি ১০০ গ্রামে):1. Mediplus Fluoride Gel –...
26/07/2026

দেশের বাজারে বিক্রি হওয়া যেসব ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে (প্রতি ১০০ গ্রামে):

1. Mediplus Fluoride Gel – 320

2. Closeup Red Hot – 160

3. Closeup Menthol Fresh – 160

4. Kodomo Ultra Shield Formula (Strawberry) – 140

5. Signal Green Tea – 120

6. Pepsodent Advance Salt – 100

7. Himalaya Complete Care – 100

8. Sensodyne Fresh Mint – 80

9. Pepsodent Sensitive Expert – 60

10. White Plus Red – 60

11. White Plus Pro Sensitive Gel – 60

12. Meril Baby Strawberry – 60

13. Signal Whitening – 60

14. Mediplus TGP Formula – 60

15. am.pm. Herbal Toothpaste – 40

16. Mediplus DS – 40

17. Pepsodent Germicheck+ – 40

18. Meril Baby Orange – 40

19. Magic Herbal – 40

20. Meswak – 40

21. Closeup Menthol Fresh (Sachet) – 40

22. Dentin Gel Toothpaste – 20

23. Pepsodent Kids Orange – 20

24. Closeup Lemon Sea Salt – 20

25. Brush Up Whitening Gel – 20

26. White Plus Pro Sensitive – 20

আপনার ব্যবহৃত টুথপেষ্ট এখানে আছে কি?

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share