07/08/2025
Machine Learning কি ?
Machine Learning (ML) হলো একটি কৌশল যেখানে Machine/Computer আগে থেকে প্রোগ্রাম করা লজিক ছাড়াই পূর্বের ডেটা থেকে নিজে নিজে প্যাটার্ন শিখে সিদ্ধান্ত নিতে শেখে।
সহজ ভাষায়:
সাধারণ প্রোগ্রামিং-এ, আমরা নিজেরাই নিয়ম (logic) লিখি। এরপর সেই লজিক অনুযায়ী
মেশিনকে ইনপুট দিলে, মেশিন আউটপুট দেয়।
উদাহরণস্বরূপ:
আমরা যদি একটি আয়কর ক্যালকুলেটর বানাই,তাহলে লিখি:
if income > 50000:
tax = income * 0.2
else:
tax = income * 0.1
“যদি আয় ৫০,০০০ টাকার বেশি হয়, তাহলে tax ২০%,নইলে ১০%”
এই লজিকটা আমরা প্রোগ্রামে লিখে দেই।
কিন্তু Machine Learning-এ:
আমরা মেশিনকে শুধু ইনপুট(data) আর আউটপুট(data) দেই, লজিক বা নিয়ম দিই না।
মেশিন নিজেই এই ইনপুট-আউটপুট ডেটার সম্পর্ক থেকে লজিক শেখে। এটাকে বলা হয় মডেল ট্রেইনিং।
উদাহরণ: আমরা যদি একটা ডেটাসেট দিই:
Income (ইনপুট) Tax (আউটপুট)
৩০,০০০ ৩,০০০
৭০,০০০ ১৪,০০০
৫০,০০০ ১০,০০০
তখন Machine Learning মডেল এই তথ্য দেখে নিজে বুঝে নেয় কোন আয়-এর জন্য tax কত হতে পারে।
এরপর, আমরা যখন নতুন ইনপুট (যেমন: ৬০,০০০ টাকা) দেই,
তখন মেশিন তার শেখা অনুযায়ী বলে দেয়:
“এর tax হবে হয়তো ১২,০০০ টাকা।”
এটাই হল Prediction.
** ইউটিউব বা ফেসবুক রিকমেন্ডেশন:
আপনারা যদি নিয়মিত reels ভিডিও দেখেন, ইউটিউব / ফেসবুক আপনাকে reels ভিডিও-ই সাজেস্ট করবে।
কারণ: ইউটিউব আপনার দেখা ভিডিওর ইতিহাস থেকে শেখে আপনি কী পছন্দ করেন, তারপর নতুন ভিডিও সাজেস্ট করে দেয়
এটিও মেশিন লার্নিংয়ের কাজ।
Traditional Programming - এ :
*মানুষ নিয়ম তৈরি করে
*ইনপুট + লজিক → আউটপুট
*লজিক নিজে লিখতে হয়
Machine Learning - এ :
*মেশিন নিজে নিয়ম শেখে
*ইনপুট + আউটপুট → লজিক শেখে
*লজিক শেখে নিজে থেকে Predict করতে পারে
মেশিন লার্নিং কিভাবে কাজ করে?
শেখার তিনটি ধাপ:
1. Data Collection ,Data prepossessing -- তথ্য সংগ্রহ, মডেলের জন্য ডেটা প্রস্তুত করা
2. Training the Model -- ডেটা থেকে মডেলকে শেখানো
3. Making Predictions -- নতুন ডেটা এলে ভবিষ্যদ্বাণী করা
কোথায় কোথায় মেশিন লার্নিং ব্যবহার হয়?
১.ব্যাংক -- জালিয়াতি শনাক্তকরণ (Fraud Detection)
২.হাসপাতাল -- রোগ নির্ণয় (যেমন ক্যান্সার শনাক্তকরণ)
৩.ফেসবুক -- কনটেন্ট ফিল্টার বা অটোমেটিক রিকমেন্ডেশন
৪.ই-কমার্স -- কাস্টমার রিকমেন্ডেশন
৫.মোবাইল অপারেটর -- গ্রাহক ধরে রাখার অ্যালগরিদম
এছাড়াও গবেষণা,কৃষি, শিক্ষা, বিজ্ঞান ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই মেশিন লার্নিং ব্যবহার করা হয়।
মেশিন লার্নিং এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে ডেটা দেখে শেখায় এবং সে শেখা থেকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারে।
এক কথায়,
মেশিন লার্নিং = ডেটা + শেখা + ভবিষ্যৎ সিদ্ধান্ত