Roja TV

Roja TV সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন।

আবারও আলোচনায় সেই স্কুল শিক্ষিকাবিত্তশালীদের নামে ধর্ষণের অভিযোগ তুলে ব্ল্যাকমেইল; আতঙ্কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষনরসি...
25/07/2026

আবারও আলোচনায় সেই স্কুল শিক্ষিকা

বিত্তশালীদের নামে ধর্ষণের অভিযোগ তুলে ব্ল্যাকমেইল; আতঙ্কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে একজন স্কুলশিক্ষিকার বিরুদ্ধে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপ:প্রচার চালিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ প্রায় এক ডজনের অধিক ব্যক্তি তার হীন কর্মকাণ্ডের শিকার হয়েছেন।

নরসিংদীর মাধবদীর আলগী গ্রামের মৃত মো. আব্দুস সাদেকের মেয়ে শারমিন রেজোয়ানা ইভা (৩৭) নামে এক নারী যিনি নরসিংদী পৌর এলাকার ২০২ পূর্ব ব্রাহ্মন্দী মহল্রায় ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। এই নারীকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে জেলার একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের চরিত্র হনন করতে। এর কিছুদিন যেতে না যেতেই লিপ্ত হয়েছেন একজন জনপ্রতিরিধির চরিত্র হননে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, শারমিন রেজোয়ানা ইভা নিয়মিত ফেসবুক লাইভ ও নিজের টাইমলাইনে জেলার বিভিন্ন পরিচিত ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের বিরুদ্ধে যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের অভিযোগ তুলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। অভিযোগ রয়েছে, পরে ওইসব ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি করা হয়। অর্থ না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অপপ্রচার চালানো কিংবা মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে তার সেই কাঙ্খিত টাকা পেলে ফেসবুকের লাইভে এসে ওই সব ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ারও ভিডিও প্রকাশ করতে দেখা গেছে।

নরসিংদীর কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, প্রথমে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা, পরে বিভিন্ন অজুহাতে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি, ভিডিও কলের মাধ্যমে ছবি বা স্ক্রিনশট সংগ্রহ এবং পরবর্তীতে তা ব্যবহার করে চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। তারা দাবি করেন, অনেক ক্ষেত্রে সামাজিক সম্মান রক্ষার জন্য কেউ কেউ আপসেও বাধ্য হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শারমিন রেজোয়ানা ইভা বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণসহ একাধিক মামলা দায়ের করেছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন ব্যক্তির ছবি প্রকাশ করে আপত্তিকর ভাষায় পোস্ট করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, কিছু ক্ষেত্রে সমঝোতার পর সংশ্লিষ্ট পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে গত বছরের ৯ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯-এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তিনি যে এলাকায় বসবাস করেন সেখানে বাড়ির মালিক, চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, ঠিকাদার, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। এসব কর্মকাণ্ডে অনেক ব্যক্তি সামাজিকভাবে বিব্রত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে নরসিংদীর সচেতন মহল সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আবার অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয়, তাহলে মিথ্যা মামলা, ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এতে প্রকৃত ভুক্তভোগী ও নির্দোষ—উভয়ের ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শারমিন রেজোয়ানা ইভার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্টের জন্য গত বছরের এপ্রিল মাসে শারমিন রেজোয়ানা ইভাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়ে ছিল। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা তার বেতন কর্তন করেছিলাম এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে তাকে নারায়ণগঞ্জের সীমান্ত এলাকার (এ মূহুর্তে মনে নেই) কোন একটি স্কুলে বদলী করা হয়েছিল।
গত বছরের ন্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তাহলে পূনরায় তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করবেন কি? এমন প্রশ্নের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এব্যাপারে উপজেলা পর্যায়ে আমাদের একটা কমিটি রয়েছে। কমিটির কাছ থেকে আমরা সাধারণত সুপারিশ পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করে থাকি।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, আলোচিত অভিযোগগুলোর বিষয়ে পুলিশ, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্টদের আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
#

05/07/2026
তরুণী ইজ্জতের দাম ১২০০০০ টাকা নির্ধারন; মেনে নিতে না পেরে গলায় দড়িনরসিংদী প্রতিনিধিনরসিংদীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বি...
23/05/2026

তরুণী ইজ্জতের দাম ১২০০০০ টাকা নির্ধারন; মেনে নিতে না পেরে গলায় দড়ি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক তরুণীকে ভোগ করে গেছে প্রতিবেশী নাইম (২০) নামে এক তরুণ। দিনের পর দিন তরুণীকে ধর্ষণ করে অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ওই তরুণ। এতে ওই তরুণী নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দেয়।

এদিকে থানায় অভিযোগের পর গ্রাম্য শালিস দরবারে তরুণীর ইজ্জতের দাম এক লাখ ২০ হাজার টাকা নির্ধারন করে বিষযটি রফাদফার চেষ্টা চালায়। কিন্তু দরবারিদের এ রায় মেনে নিতে না পেরে বিএনপি নেতা ও পুলিশের উপস্থিতিতে শালিস চলাকালে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ওই তরুণী। পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে গলায় ফাঁসরত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতাল নিয়ে গেলে সে প্রাণে বেঁচে যায়।

শুক্রবার (২২ মে) বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা চকপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত নাইম একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে পেশায় প্রাইভেটকার চালক।

জানা যায়, চিনিশপুর ইউনিয়নের সোনাতলা চকপাড়া এলাকার ওই তরুণীর পাশ্ববর্তী শিবপুর উপজেলায় বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই তরুণীর বাবার বাড়ির প্রতিবেশি প্রাইভেটকার চালক নাইম তাকে একের পর এক প্রেম প্রস্তাব দিলে এক পর্যায় ওই তরুণী তার প্রেমের জালে আবদ্ধ হয়। পরে নাইমের মিষ্টি কথায়৷ ভুলে ওই তরুণী তার স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ীতে চলে আসে। পরে বিয়ের প্রলোভনে নাইম তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয় জানাজানি হলে ভুক্তভোগী তরুণী ও তার পরিবার নাইমকে বিয়ের জন‍্য চাপ দিতে থাকে। নাইম বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী সদর মডেল থানায় আইনী সহযোগিতা চেয়ে একটি অভিযোগ দেয়।

এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর নাইম ও পরিবারের লোকজন ওই তরুণীকে সুকৌশলে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য গ্রাম্য শালীর দরবারের ব্যবস্থা করে। তার বিএনপি নেতাদের এব্যাপারে সহযোগিতা চায়। পরে স্থানীয় বিএনপি নেতারা নিজেরা বসে আপোষ মিমাংসা করে দিবে বলে তরুণীর পরিবারকে জানায়। স্থানীয় বিএনপি নেতাদের বিপক্ষে যাওয়া সম্ভব নয় এমনটা ভেবে তরুণীর পরিবার শালিশ দরবারে রাজি হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে সোনাতলা চকপাড়া এলাকায় জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খোকা, চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীরসহ একাধিক নেতার উপস্থিতে সালিশ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে এসআই মো. ইউনুস নামে একজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা যায়। সালিশ দরবারে উপস্থিত নেতৃবৃন্দ বিয়ের পরিবর্তে এক লাখ ২০ হাজার টাকায় রফাদফার প্রস্তাব দেয় । এ শালিস দরবারের রায়ের খবর জানতে পেরে তরুণী সেটা মেনে নিতে না পেরে দরবার চলাকালেই ঘরের দরজা আটকে গলায় দড়ি দিয়ে আত্মহতার চেষ্টা করে । এসময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে ঘরের দরজা ভেঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সেখানে নিয়ে যাওয়ার পরও তরুণীর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) নিয়ে চিকিৎসা দিতে থাকে। বর্তমানে সেখানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানায় চিকিৎসকরা।

ভুক্তভোগীর মা বলেন, নাইম আমার মেয়ের সংসার ভেঙেছে। আমার মেয়েকে গত এক বছর ধরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেছে। আমার মেয়ে বিয়ের কথা বললে সে তালবাহানা করতে থাকে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। মানুষ তাকে নিয়ে বাজে কথা বলায় সে বাহিরে যেতো পারতো না। আজকে দরবারে তারা বিয়ের কথা না বলে প্রথমে ২০ হাজার, ৩০ হাজার ও পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মিমাংসার কথা বলে। একথা শোনে মেয়ে ক্ষোভে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমি থানায় আগেই লিখিত অভিযোগ দিয়েছিলাম কিন্তু বিচার পাইনি। আমি এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা বলেন, আমি অল্প সময়ের জন্য দরবারে গিয়েছিলাম, ছেলে ও মেয়ের কথা শোনে জরুরি কাজ থাকায় চলে এসেছি।
#

19/05/2026

নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনের বিরুদ্ধে নামজারি বাণিজ্যের অভিযোগ; ভুক্তভোগীর ক্ষোভের মুখে ‘ভুল’ স্বীকার, তদন্তের দাবি স্থানীয়দের।

29/04/2026

নরসিংদীর রায়পুরায় আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের জোরপূর্বক দায়িত্ব গ্রহণের চেষ্টায় কলেজ ক্যাম্পাসে দূর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাই।

31/03/2026

পলাশে এপিএস মিল্টনের ‘ছায়া সাম্রাজ্য ও বেপরোয়া চাঁদাবাজি(পর্ব ১)

06/03/2026

বিএনপিতে অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে এবার আলোচনায় উঠে এসেছে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নাম।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roja TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category