Hasan Mahmud

Hasan Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasan Mahmud, Dhaka, Rajshahi, Bogura, Pabna, Natore, Sirajganj, Bangladesh, Natore.

Patuakhali Palli Bidyut Samiti
14/05/2025

Patuakhali Palli Bidyut Samiti

22/08/2024

ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে এর চাইতে সুন্দর ব্যাখ্যা আর হতে পারে না। ডিমান্ড চার্জ হলোঃ ডিমান্ড চার্জের মাধ্যমে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রযোজনীয যন্ত্রপাতি, মালামাল, এবং অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ আদায করে।

তাহলে প্রতি ইউনিটের দাম যে নেয় সেটা কি?

প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের যে টাকা খরচ হয় তার চেয়ে অনেক কম দামে সরকার জনগনকে বিদ্যুৎ দিয়ে থাকে। কারন এখানে সরকার ভর্তুকি দেয়, বিদ্যুৎ বিক্রয় করে সরকার/সংস্থাগুলো কোন লাভ করে না। বরং সরকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দেয়, মানে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রয় কররা জন্য যে টাকা ঘাটতি

পরে তা সংস্থা গুলোকে দিয়ে দেয়।

যদি ডিমান্ড চার্জ বাদ দিয়ে দেয় তাহলে সিস্টেম পরিচালনার সকল খরচ প্রতি ইউনিটের দামের সাথে সমন্বয় করতে হবে। তখন দেখা যাবে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো লাভবান হবে কারন তাদের চাহিদা বেশী ডিমান্ড চার্জ বেশী যা সাধারণ গ্রাহকের উপর ভাগ হয়ে যাবে।

অর্থাৎ একজন সাধারন জনগনের চাহিদা ২ কিলোওয়াট সে দিবে ২x৪২-৮৪ টাকা, আবার একটা ফ্যাক্টরির চাহিদা ২০০ কিলোওয়াট সে দিবে ২০০x৯০-১৮০০০টাকা কারন ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ ব্যবস্থা করতে খরচ বেশী হয়েছে। সাধারণত কোন প্রতিষ্ঠান যখন ব্যবসা করে তখন তারা তাদের প্রডাক্ট। সেবার মূল্য এমনভাবে নির্ধারন করে যাতে একটা সময় তাদের মুলধনসহ লাভ চলে আসোতাই তাদেরকে আলাদা ভাবে কোন চার্জ নিতে হয় না। কিন্তু বিদ্যুৎ হলো সরকারি জরুরি সেবা এটা কোন প্রাইভেট প্রতিষ্ঠান নয়, এ খাতকে এখনো লাভজনক করা হয়নি।

যারা জমির ভাড়া চাচ্ছেন আপনাদের ভাড়া দিলে সেটাও কিন্তু আপনাদের বিলে যোগ করতে হবে। কেননা বিদ্যুৎ বিতরন সংস্থা গুলো কোন লাভ করে না। পল্লী বিদ্যুৎ সমিতি নো লস নো প্রফিট নীতিতে চলে।

গ্রাহকের নিজ টাকায় কেনা মিটারের কোন ভাড়া দিতে হয় না, কিন্তু সংস্থা গুলো আপনাকে মিটার দিলে ভাড়া দিতে হবে।

আপনার আশেপাশে যারা বিদ্যুৎ বিল পরিশোধ করে না তাদের উৎসাহ না দিয়ে বরং কেন সে রাজস্ব ফাকি দিচ্ছে সেই কৈফিয়ত নেন। কেননা সে বিল না দিলে সেটা সিস্টেম লস হিসেবে গন্য হয় যার ভুক্তভোগী আপনি হবেন, আপনি দিচ্ছেন কিন্তু তাদের জন্য আপনি প্রপার সেবা পাচ্ছেন বরং আপনার পকেট থেকে ঘাটতির টাকাও তুলে নেওয়া হচ্ছে।

যারা বিদ্যুৎ চুরি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ান কারন আপনাদের সম্পদ সে আপনার সামনে অবৈধ ভাবে ভোগ করছে।

13/07/2024
22/06/2024

বাংলাদেশের কোথাও রাসেলে'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ দেখলে সাথে সাথে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমকে ফোন করবেন। উনারা সম্পূর্ণ ফ্রিতে সাপ উদ্ধার করে আপনাদেরকে বিপদমুক্ত করবে।
রেসকিউ টিম বাংলাদেশ
মোবাইল - 01303129916, 01841597003
+8801999000095
+8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন.

30/04/2024

★ বিশেষ সতর্কতা ★

৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

17/04/2024

" *Heat Wave" আসিতেছে?*
----------------------------------
*তাই সাবধান হোন।*
*সম্ভবতঃ ৪০°-৫০° সে.।*
--------------------------------
*স্বভাবিক পানি পান করুন।*
*ধীরে ধীরে।*

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

*বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।*

*করণীয় ও পরিত্যজ্য--------*

*১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন* চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

*২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।*

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

*৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন* ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

*৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।*

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

*প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়*

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

01/04/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না।

ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় হামুনআন্ডার-এস্টিমেট করা সাইক্লোন "হামুন" অনুকূল পরিবেশে অতি দ্রুত শ...
24/10/2023

ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন

আন্ডার-এস্টিমেট করা সাইক্লোন "হামুন" অনুকূল পরিবেশে অতি দ্রুত শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ক্যাটেগরি ১ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভিতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৩০কিমি/ঘন্টা(১ মিনিট স্থিতি) যা দমকা হাওয়া সহ প্রায় ১৫০ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গত ৬ ঘন্টায় গড়ে পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর কলাপাড়া থেকে প্রায় ২৭৫কিমি দক্ষিন দক্ষিন পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ওই স্থানে সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে।

দুপুর পর্যন্ত এই শক্তিমত্তা ধরে রাখার সম্ভাবনা প্রবল। এরপর ধীরে ধীরে কিছুটা দুর্বলতা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও এটিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বর্তমান সুগঠিত রূপ অনুযায়ী আরো কিছুটা শক্তি বৃদ্ধি করলেও তা অস্বাভাবিক হবে না।

সুতরাং, ঘূর্ণিঝড় "হামুন" বাংলাদেশের উপকূল জুড়ে বেশ শক্তিশালী ভাবেই আছড়ে পড়তে পারে আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল উপকূলীয় এলাকায় । সুতরাং ক্ষয়ক্ষতি এড়াতে এখনই সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

পোস্টটি সকলকে শেয়ার করে যত দ্রুত সম্ভব সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য সহযোগিতা করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team (BWOT)
আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩, সকাল ৭টা

আমার সকল হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভাই ও বন্ধুদের উদ্দেশ্য বলছি, আগামী ২০/১০/২৩ ইং তারিখ হতে আপনাদের বড় ধর্মীয় উৎসব...
17/10/2023

আমার সকল হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভাই ও বন্ধুদের উদ্দেশ্য বলছি, আগামী ২০/১০/২৩ ইং তারিখ হতে আপনাদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। নিশ্চয়ই সুন্দর ভাবে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন কিন্তু হ্যা ভাই মুসলিম হিন্দু সম্পর্ক আরো দৃঢ় করতে আমাদের নামাজের সময় গান বাজনা থেকে বিরত থাকুন। আপনাদের এই বিরত থাকার কারণে আমাদের সম্পর্ক চিরস্থায়ী হবে আশা করি।
বিশেষ দ্রষ্টব্য: আপনারা পূজা মন্দিরে নিচের নামাজের সময়সূচী টানিয়ে রাখতে পারেন। এলাকা ও স্থান ভেদে সময়সূচী কমবেশি হতে পারে তাই আপনার নিকটস্থ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন থেকে নামাজের সময় জেনে নিন।
পোস্টিং ভালো লাগলে শেয়ার করতে পারেন।

Address

Dhaka, Rajshahi, Bogura, Pabna, Natore, Sirajganj, Bangladesh
Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share