Lalpur waz bd

Lalpur waz bd Lalpur waz bd

29/03/2026

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি পেট্রোল পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের একটি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাম্পটির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা জ্বালানির সন্ধান পান প্রশাসনের কর্মকর্তারা।
অভিযানে প্রায় ২৩ হাজার লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

29/03/2026

নড়াইল সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়াকে কেন্দ্র করে ট্রাকচালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক তার গাড়ি চালিয়ে দিলে ফিলিং স্টেশনের ম্যানেজার ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন এক ট্রাকচালক। কিন্তু স্টেশনে তেল সরবরাহ না থাকায় তাকে ফেরত যেতে বলা হয়। এ নিয়ে চালকের সঙ্গে স্টেশনের ম্যানেজার ও তার সহযোগীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে চালক ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ম্যানেজার ও তার এক সহযোগীর ওপর তুলে দেন।
এতে ঘটনাস্থলেই ম্যানেজার মারা যান এবং অপর ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

04/03/2026
04/03/2026
04/03/2026
04/03/2026
05/01/2026

পাবনা-৪ আসনের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ফরিদী।

11/07/2025
10/07/2025
10/07/2025

Address

Natore

Telephone

+8801723064255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalpur waz bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category