Abdullah Al Mubin

Abdullah Al Mubin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Al Mubin, Digital creator, Tebaria, Natore.
(2)

Full Stack Software Engineer | Web & App Developer

React • Next.js • Node.js • Python • PostgreSQL • MongoDB

Building modern, scalable, and high-performance web applications.

🌐 https://abdullah-al-mubin.netlify.app
📝 https://abdullahalmubin.blog

20/03/2026

Taqabbalallahu Minna Wa Minkum!

পরিচিতি – কুরআনুল মুবীন (Qur’anul Mubīn)আলহামদুলিল্লাহ! আমাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম লাইভ হয়েছে: https://quranulmubi...
25/02/2026

পরিচিতি – কুরআনুল মুবীন (Qur’anul Mubīn)

আলহামদুলিল্লাহ! আমাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম লাইভ হয়েছে: https://quranulmubin.org

📖 এখানে পাবেন:

AI দ্বারা তৈরি তাফসীর বাংলায়
সূরা তালিকা ও বুকমার্ক
সদকায়ে জারিয়াহ / দানের অপশন
এবং আরও অনেক কিছু

যারা ইসলামের জ্ঞান এবং কুরআনের পাঠে আগ্রহী, তাদের জন্য এটি সহজলভ্য প্ল্যাটফর্ম।
IBRAH এর উদ্যোগে আপনাদের জন্য।

Introducing Qur’anul Mubīn – Powered by AI & IBRAH

Alhamdulillah! Our new digital platform is now live: https://quranulmubin.org

📖 Explore & read the Quran with:

AI-generated Tafsir in Bengali
Surah listings & bookmarks
Donation options for Sadqah / Charity
And much more

This platform is built to make Islamic knowledge and Quranic study accessible for everyone.
Powered by IBRAH

#সদকায়েজারিয়াহ

সুস্পষ্ট কুরআনের আলো — বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ ও AI তাফসিরসহ একটি আধুনিক কুরআন অ্যাপ্লিকেশন।

This fight is not about democracy.My fight is against corruption, extortion, and injustice —and for accountability, just...
11/02/2026

This fight is not about democracy.
My fight is against corruption, extortion, and injustice —
and for accountability, justice, and good governance.

🗳️🇧🇩 ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ফাইনাল প্রেডিকশন!💥 BREAKING: ভোটের আগে শেষ অনুমান – আসন ভাগাভাগিBNP – ৮৫ আসনজামায়াতে ইসলাম...
10/02/2026

🗳️🇧🇩 ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ফাইনাল প্রেডিকশন!

💥 BREAKING: ভোটের আগে শেষ অনুমান – আসন ভাগাভাগি

BNP – ৮৫ আসন

জামায়াতে ইসলামি জোট + সহযোগী দল:
জামায়াতে ইসলামি – ১৪৭ আসন
NCP – ১৭ আসন
খেলাফত মজলিস – ৫ আসন
বাংলাদেশ খেলাফত মজলিস – ৯
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি – ১
নেজামে ইসলাম – ১
AB পার্টি – ২
LDP – ৩
লিবারেল ডেমোক্রেটিক পার্টি – ২

✨ অন্যান্য দল ও আসন
🔵 ইসলামী আন্দোলন – ১
⚪ স্বতন্ত্র – ২৪
🟤 জাতীয় পার্টি – ২
⚫ BBDP – ০
⚪ জমিয়তে উলামা – ০
⚡ গণ-অধিকার – ০

🔥 সারসংক্ষেপ
✅ ১১ দলীয় ইসলামিক জোট সরকার গঠনে এগিয়ে থাকবে (ইনশাআল্লাহ)
✅ BNP vs জামাত জোট – ৩০–৫০ আসনের হাড্ডাহাড্ডি লড়াই! তাই এখানে ওখানে পরিবর্তিত হতে পারে।
✅ অন্যান্য আসন প্রায় অপরিবর্তিত

নির্বাচনের পর ফলাফল মিলিয়ে দেখবেন এই প্রেডিকশন কতটা সঠিক!

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ—কিসের যুক্তিতে?নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটকেন্দ্রের আশেপাশে মোবাইল নিয়ে যাওয়া যাবে ...
09/02/2026

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ—কিসের যুক্তিতে?

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটকেন্দ্রের আশেপাশে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

স্বচ্ছ নির্বাচনে প্রযুক্তি হুমকি হওয়ার কথা নয়। বরং আধুনিক সময়ে প্রযুক্তি স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মোবাইল ফোন অনিয়ম বা বিশৃঙ্খলার ক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য সংরক্ষণ ও উপস্থাপনের সুযোগ দেয়।

যদি নির্বাচন সত্যিই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে তথ্য সংগ্রহের পথ সীমিত করার প্রয়োজন কেন?
নির্বাচনের মূল ভিত্তি আস্থা। আর আস্থা তৈরি হয় উন্মুক্ততা ও জবাবদিহিতার মাধ্যমে—নিষেধাজ্ঞার মাধ্যমে নয়।

আমি দৃঢ়ভাবে দাবি করছি—
🛑 ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাতিল করা হোক।
স্বচ্ছতা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।

#স্বচ্ছ_নির্বাচন
#ভোটাধিকার


একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জামায়াত আমিরের X (Twitter) হ্যাক বিতর্ক নিয়ে আমার টেকনিক্যাল বিশ্লেষণ।আমি কোনো রাজনৈত...
01/02/2026

একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জামায়াত আমিরের X (Twitter) হ্যাক বিতর্ক নিয়ে আমার টেকনিক্যাল বিশ্লেষণ।

আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি না। আমি বিষয়টা দেখছি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা থাকা মানুষ হিসেবে।

জামায়াতের আমিরের X (Twitter) অ্যাকাউন্ট “হ্যাক” হওয়ার যে দাবি এসেছে, সেটাকে টেকনিক্যালভাবে বিশ্লেষণ করলে কিছু বিষয় পরিষ্কার হয়—

🔹 হ্যাক হলে সাধারণত কী থাকে?
নতুন ডিভাইস/লোকেশন থেকে লগইন হলে X থেকে ইমেইল ও সিকিউরিটি অ্যালার্ট আসে, নতুন সেশন দেখা যায়, IP বা ডিভাইস পরিবর্তনের ট্রেইল থাকে।

🔹 যা এখানে দেখা গেছে:
প্রকাশিত স্ক্রিনশটগুলোতে কোনো নতুন লগইন অ্যালার্ট, unknown session বা হ্যাকারের স্পষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট দেখা যায় না। বরং দেখা যায় পোস্টের পরপরই অ্যাকাউন্ট টিম পাসওয়ার্ড রিসেট করেছে—যেটা করতে হলে অ্যাকাউন্ট-সংযুক্ত ইমেইলে পূর্ণ অ্যাক্সেস থাকা লাগে।

🔹 ফিশিং ইমেইল প্রসঙ্গ:
ফিশিংয়ের দাবি করা হয়েছে, কিন্তু যেই Gmail-এর সাথে X অ্যাকাউন্ট সংযুক্ত, সেখানে ফিশিং ইমেইলের পূর্ণ স্ক্রিনশট বা ইমেইল হেডার (SPF, DKIM) দেখানো হয়নি। টেকনিক্যালি এটা বড় ঘাটতি।

🔹 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
জামায়াত যে ব্যাখ্যা দিয়েছে—ডিভাইস হ্যাক / আগের লগইন সেশন ব্যবহার করে পোস্ট—এই থিওরিটা টেকনিক্যালি সম্ভব। এই ক্ষেত্রে X নতুন লগইন অ্যালার্ট নাও দিতে পারে।
অন্যদিকে, বিএনপি বা সমালোচকদের বক্তব্য মূলত সময়, রাজনৈতিক প্রেক্ষাপট ও পুরনো বক্তব্যের সাথে মিল—এই জায়গাগুলোতে কেন্দ্রীভূত, সরাসরি টেকনিক্যাল প্রমাণে নয়।

📌 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার নিরপেক্ষ মূল্যায়ন:
বর্তমান তথ্য অনুযায়ী
➡️ “এটা শতভাগ প্রমাণিত হ্যাক” বলা যাচ্ছে না
➡️ আবার “নিশ্চিতভাবে ইচ্ছাকৃত পোস্ট” বলার মতো টেকনিক্যাল প্রমাণও নেই

তবে ডিভাইস/সেশন হাইজ্যাক থিওরি রাজনৈতিক অভিযোগের চেয়ে টেকনিক্যালভাবে কিছুটা বেশি যুক্তিসঙ্গত শোনায়।

⚠️ চূড়ান্ত সত্য বের হবে শুধুমাত্র তখনই, যখন

X/Twitter-এর লগ

ইমেইল হেডার

ফরেনসিক রিপোর্ট
পাবলিক বা আইনগতভাবে প্রকাশ করা হবে।

এর আগে যেকোনো পক্ষের দাবি পুরোপুরি বিশ্বাস বা পুরোপুরি বাতিল—দুটোই প্রযুক্তিগতভাবে অকাল সিদ্ধান্ত।


Abdullah Al Mubin
Software Engineer

🇧🇩 সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান 🇧🇩দল-মত নির্বিশেষে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল চিন্তা করা আজ সময়ের দাবি।দেশক...
01/02/2026

🇧🇩 সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান 🇧🇩

দল-মত নির্বিশেষে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল চিন্তা করা আজ সময়ের দাবি।
দেশকে সামনে এগিয়ে নিতে কিছু মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য দরকার।

বাংলাদেশকে উন্নত, স্বচ্ছ, নিরাপদ এবং প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিম্নলিখিত মূল প্রস্তাবনাগুলো সকল রাজনৈতিক দল, নীতিনির্ধারক ও দায়িত্বশীল নাগরিকদের বিবেচনার জন্য তুলে ধরছি—
বাংলাদেশকে উন্নত, স্বচ্ছ, নিরাপদ এবং প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিম্নলিখিত মূল প্রস্তাবনা গ্রহণ করা উচিত:

১. ভৌগোলিক প্রশাসনিক পুনর্বিন্যাস
দেশকে কয়েকটি স্টেটে ভাগ করা, যাতে ঢাকা কেন্দ্রিক প্রশাসনিক চাপ কমে এবং মানুষ দেশের যেকোনো অঞ্চলে সমানভাবে সুবিধা পেতে পারে।
স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সেবা নিশ্চিত করা।

২. প্রযুক্তি ও আইটি খাতের উন্নয়ন
দক্ষ প্রোগ্রামার, আইটি বিশেষজ্ঞ ও উদ্ভাবক তৈরির জন্য উচ্চমানের প্রশিক্ষণ ও স্টার্টআপের সুযোগ সৃষ্টি করা।
ডিজিটাল অর্থনীতি বৃদ্ধি, ই-গভর্নেন্স উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা।

৩. চিকিৎসা সেবার মান উন্নয়ন
দেশের জন্য যোগ্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মী তৈরির ব্যবস্থা করা।
প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সকল মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা।

৪. দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ
সরকারি ও প্রাইভেট খাতে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা।
স্বচ্ছ প্রশাসন, জনগণের জন্য সুষ্ঠু সেবা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

৫. প্রজেক্ট ও ইঞ্জিনিয়ার উন্নয়ন
সরকারি চাকরিতে ইঞ্জিনিয়ারদের সংখ্যা বৃদ্ধি করা।
দেশের বড় প্রকল্পে স্থানীয় ইঞ্জিনিয়ারদের ব্যবহার এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ প্রদান করা।

৬. ডিফেন্স সিস্টেমের শক্তিশালীকরণ
দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক ডিফেন্স প্রযুক্তি এবং প্রশিক্ষণ বৃদ্ধি করা।

৭. স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা
সরকারি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রযুক্তি ও নিয়মাবলী প্রয়োগ করা।
টেন্ডারবাজি রোধ এবং দেশের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা।

৮. শিক্ষার গুণগত মান বৃদ্ধি
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মানসম্মত পাঠ্যক্রম এবং আধুনিক প্রশিক্ষণ।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য বিনামূল্যে অনলাইন এবং অফলাইন শিক্ষা সুযোগ।

৯. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
বন, নদী, জলাশয় ও প্রকৃতির সংরক্ষণ।
পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি এবং দূষণ কমানোর উদ্যোগ।

১০. সামাজিক নিরাপত্তা ও জনগণের কল্যাণ
বৃদ্ধ, বিধবা ও সুবিধাবঞ্চিতদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি।
শিশু, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করা।

১১. কৃষি ও স্থানীয় শিল্প উন্নয়ন
আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ সরবরাহ।
স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র শিল্পের জন্য কর সুবিধা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ।

📌 এই প্রস্তাবনাগুলো কোনো একক দলের নয়—এগুলো বাংলাদেশের।
যে দলই ক্ষমতায় আসুক, এসব বিষয় বাস্তবায়ন করলে দেশ উপকৃত হবে।

যেকোনো গঠনমূলক উদ্যোগে প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে আগ্রহী।


Abdullah Al Mubin

Alhamdulillah, I am honored to receive my Official Freelancer ID Card, issued by the ICT Division, Government of Banglad...
20/01/2026

Alhamdulillah, I am honored to receive my Official Freelancer ID Card, issued by the ICT Division, Government of Bangladesh 🇧🇩, as a Software Engineer | AI-ML Expert.

This recognition represents an important step toward formalizing freelancing as a profession in Bangladesh and provides access to government-supported opportunities.

I look forward to continuing my professional development and making meaningful contributions through innovation and technology.

07/01/2026

গনভোটে "না" দিন!
নতুন "শেখ হাসিনা" তৈরীতে সাহায্য করুন 😁

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের পরপরই ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহ...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের পরপরই ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের সবর দান করুন।

Are we really close to time travel?China’s futuristic maglev train just set a new world speed record — reaching 700 km/h...
28/12/2025

Are we really close to time travel?
China’s futuristic maglev train just set a new world speed record — reaching 700 km/h in just 2 seconds!

Discover the technology behind this high-speed marvel and see how close we might be to the future of travel.

Read more: https://abdullahalmubin.blog/are-we-close-to-time-travel/


Address

Tebaria
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Mubin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share