13/06/2026
তীব্র নি-ন্দা জানাই এই ঘটনার।
আমার প্রিমিয়ার লিগে খেলা চলছিলো, আমার ফ্লাইট বিলম্ব হয়েছে| এয়ারপোর্টে এসে সিএনজি নিয়ে আসতেছিলাম, ১১টা ২৫ এর দিকে লাঙ্খানবাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাড় করালো, ফ্লাইভারের থেকে কাগজপত্র নিলো, আমি পুলিশকে
বললাম, 'আপনি আমার ব্যাগ চেক করেন দরকার হলে' আমাকে গলা চিপে ধরে বললো 'তুই গাড়িতে উঠ' এই বলে আমাকে গাড়িতে তুললো| আমি 'আপনি আমার গ-লা চি-পে ধরছেন কেন' বলে ধাক্কা দিয়ে বের হয়ে গেলাম এরপর ওরা গ-লা চি-পে ধরেই আমাকে মে-রেছে এবং হে*নস্থা করেছে| পরে অনেক মানুষজন আমার পরিচয় দিয়েছে আমি আইডি কার্ড দেখিয়েছি
তা ও ওরা আমাকে মা-রছিলো!
।।।নাঈম এর বক্তব্য।।।
নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে দুজন পোশাকধারী পুলিশ সদস্য এবং একজন পাঞ্জাবি পরা সাদা পোশাকের ব্যক্তি ছিলেন।
জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, “পাঞ্জাবি পরা ওই লোকটা কোনো পরিচয় না দিয়ে আমাকে পাইপ দিয়ে মারছিল। পরবর্তীতে সেখানে প্রায় ১০০-২০০ মানুষ জড়ো হয়ে আমার ক্রিকেটার পরিচয় দিলেও তারা মারধর থামায়নি। তারা বলছিল— ‘তুমি আসামি, কথা বলবে না’। আমি আমার আইডি কার্ড বের করে দেখানোর পরও তারা আমাকে লাঠি দিয়ে মারে।”
পরবর্তীতে নাঈমকে জোরপূর্বক গাড়িতে তুলে খুলশি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় পৌঁছানোর পর কর্তব্যরত কর্মকর্তারা তাকে ক্রিকেটার হিসেবে শনাক্ত করেন। বর্তমানে নাঈম চট্টগ্রামের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় অবস্থান করছেন।
থানা থেকে মোবাইল ফোন হাতে পাওয়ার পরপরই নাঈম হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম ইকবাল তাৎক্ষণিকভাবে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নাঈমের বাবার সঙ্গে কথা বলেন এবং এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
জাতীয় দলের এই ক্রিকেটারের দাবি– ‘পুলিশের গাড়ি তো ছিল সেখানে। গাড়িতে না তুলে সিএনজিতে করে আমাকে কই নিয়ে যাইতো?.. আমার জায়গায় যদি সাধারণ মানুষ হইতো আপনারা কেউ আসতেন না, একশ-দেড়শ মানুষ কোশ্চেন করতো না। পুলিশের হাতে যদি মানুষ সেইফ না থাকে তাহলে আর লাভ কী!’
সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে নাঈম হাসান বলেন, “পুলিশের হাতে যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে আর লাভ কী? আজকে আমি ক্রিকেটার বলে আপনারা (গণমাধ্যম) এসেছেন, মানুষ প্রশ্ন করেছে। আমার জায়গায় কোনো সাধারণ মানুষ হলে কেউ আসত না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
#ক্রিকেটার #বাংলাদেশক্রিকেটনিউজ #নাইমহাসান