19/05/2026
খবরটা পড়ার পর সত্যিই মনটা ভারী হয়ে গেছে। সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে এক কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা হলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেই সময় হামলার ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা দিলারা বেগম। পরে তিনি মা/রা যান। আহত হয়েছেন কিশোরীর মা ও কিশোরী নিজেও।
একজন দাদি নিজের নাতনিকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়ে দিলেন—এর চেয়ে হৃদয়বিদারক আর কী হতে পারে! যে বয়সে পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটানোর কথা, সেই বয়সে তাকে এভাবে প্রাণ হারাতে হলো।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনো পরিবার যেন আর এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়।
ওপারে শান্তিতে থাকুন দিলারা বেগম।
#সিলেট
#গোয়াইনঘাট
#নারী_নিরাপত্তা
#মানবতা