MD Ariful Islam Akash

MD Ariful Islam Akash ধ্বংস তার জন্য,যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না।-আল কুরআন

আসসালামু আলাইকুম। চলে আসছে মাহে রামাদান। পবিত্র এই রামাদানকে কেন্দ্র করে Hilf al-Fudul হিলফ উল ফুজুল  এর উদ্যোগে শুরু হচ...
22/02/2024

আসসালামু আলাইকুম। চলে আসছে মাহে রামাদান। পবিত্র এই রামাদানকে কেন্দ্র করে Hilf al-Fudul হিলফ উল ফুজুল এর উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী রামাদান বাজার।

প্রতিবারের ন্যায় এই বছরেও থাকছে অসহায়দের জন্য ইফতারের আয়োজন ও মাসিক বাজার।

বাজার আইটেমে যা যা থাকছেঃ
১কেজি খেজুর,
১কেজি চিনি,
১কেজি চিড়া,
২কেজি ছোলা,
১কেজি তেল,
৫/১০ কেজি চাউল,
১ কেজি ডাল ও
১ কেজি মুড়ি

[অসহায়দের বাজার প্যাকেজের মূল্য ১০০০-১৫০০ টাকা।]

আপনারা যারা অসহায়দের বাজার প্রজেন্টে কন্ট্রিবিউট করতে চান তারা নিচের দেওয়া মাধ্যমে শরিক হতে পারেন ইনশাআল্লাহ।

📌 যারা সরাসরি টাকা পাঠাবেনঃ
➡️ 01871888570 (নগদ, বিকাশ*,)

নিয়মিত আমাদের প্রজেক্ট সংক্রান্ত তথ্য আমার Muhammad Ariful Islam আইডিতে এ আপডেট জানানো হবে ইন শা আল্লাহ।

[আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা পূর্বের থেকেও সুদূরপ্রসারী ভাবে অসহায়দের কাছে রমাদান এর পুরো মাসের বাজার পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।]

08/02/2024

“ তারা দুনিয়ার জীবন সম্পর্কে ঠিকই (সবকিছু) বুঝে, অথচ আখিরাতের ব্যাপারে তারা গাফিল!”
[সূরা রুম: ৭]

এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি! ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দ...
07/02/2024

এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি!

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?
আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?] قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।
[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

(সংগৃহিত)

বাংলাদেশ ওদের মূল টার্গেট নয় মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলিম 😥🥺
07/02/2024

বাংলাদেশ ওদের মূল টার্গেট নয়
মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলিম 😥🥺

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই। ভ'গবানের ভ'গবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর এক...
06/02/2024

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই।
ভ'গবানের ভ'গবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভ'গবান হচ্ছে পৌ'ত্তলিক সংস্কৃতির শব্দ। ইসলাম পুরাপুরি পৌ'ত্তলিকতার বিরোধী।

আমরা মুসলিম। পৌত্তলিক সংস্কৃতি আমরা শিখতে চাই না।

শিক্ষা ব্য"বস্থায় এই অপতৎপরতা বন্ধ হক!

যার যার স্থান থেকে তীব্র প্রতিবাদ করুন।

06/02/2024

“ সমাজ, পরিবার ও তারুণ্য ধ্বংসকারী ভ্যালেন্টাইনস ডে কে ‘না’ বলুন।
ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন সেন্ট ভ্যালেন্টাইনস ডের সকল নোংরা ও অসভ্য আয়োজনকে। ”

06/02/2024

ইস্তাগফারকারিকে আল্লাহ আজাব দেন না।
(সূরা আনফাল আয়াত ৩৩)
আস্তাগফিরুল্লাহ (আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি)
মুসলিম ৫৯১

06/02/2024

আয়াত টা কতটা ভয়ংকর!!
"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!😥
[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]

06/02/2024

দুনিয়া নিয়ে থাকলে দ্বীনের উপর থাকা কঠিন হয়ে যাবে!
কিন্তু দ্বীন নিয়ে থাকলে দুনিয়া সহজ হয়ে যাবে।
া_আল্লাহ

05/02/2024

দোয়া কবুলের শর্ত
ও আদব

আলহামদুলিল্লাহ

✅দোয়া কবুলের শর্ত ও আদব✅

↗️বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদবসমূহ

↗️দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা (হামদ-সানা) এবং রাসুল (সা.)-এর প্রতি দরুদ শরিফ পাঠ করা। (তিরমিজি, ৫: ৩৪৭৬)।

↗️দোয়ার আগে কোনো নেক আমল (নামাজ, সদকা ইত্যাদি) করে নেওয়া অথবা সালাতুল হাজত পড়ে নেওয়া। নিজ নেক আমলের অছিলা দিয়ে দোয়া করা। (বুখারি, ৮: ৫৯৭৪)।

↗️শুধু দুনিয়ার জন্য দোয়া না করা। (সূরা বাকারা, আয়াত: ২০১)।

↗️কাকুতি-মিনতিসহ গোপনে দোয়া করা। (আরাফ, আয়াত: ৫০)।

↗️অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা। (সূরা আরাফ, আয়াত: ৫৬)।

↗️শুধু মুসিবতের সময়কেই দোয়ার জন্য নির্দিষ্ট না করা। (সূরা ইউনুস, আয়াত: ১২, তিরমিজি, ৫: ৩৩৮২)।

↗️স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা, অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্যতা না আনা। (বুখারি, ৮: ৬৩৩৭)।

↗️দোয়ায় হঠকারিতা না করা, কারণ দোয়া হলো আবেদন, দাবি নয়। নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের দোয়া না করা। (বুখারি, ৮: ৬০১০)।

↗️পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া; বরং ÿক্ষমা চাওয়া। (মুসলিম)।

↗️জান-মাল ও সন্তানসন্ততির জন্য বদদোয়া (অভিশাপ) না করা। (মুসলিম)।

↗️নিজের মৃত্যুর জন্য দোয়া না করা। (বুখারি, ৭: ৫৬৭২)।

↗️একই দোয়া বারবার (অন্তত তিনবার) করা। ক্রন্দন করা কিংবা ক্রন্দনের অবস্থা আনয়ন করা।

↗️গুনাহসমূহ থেকে তওবা করে দোয়া করা।

↗️নিজের দীনতা-হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা।

↗️দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা।

↗️দোয়ায় সব মুসলমানকে শামিল করা। প্রথমে নিজের জন্য, অতঃপর পিতা-মাতা, অতঃপর স্ত্রী-সন্তান, অতঃপর সব মুমিন নর-নারীর জন্য দোয়া করা। সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা। অর্থাৎ ‘আমি’-এর পরিবর্তে ‘আমরা’ এবং ‘আমার’ এর পরিবর্তে ‘আমাদের’ শব্দ ব্যবহার করা। (তিরমিজি, ২: ৩৫৭)। দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য ‘আমিন’ বলা।

↗️দোয়ার মধ্যে মাসনূন দোয়াসমূহের শব্দাবলি অবলম্বন করা। নিজের ছোট-বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া। আসমাউল হুসনারঅছিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। (আরাফ: ১৮০)।

↗️ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। (তিরমিজি, ৫: ৩৪৭৫)।

‘↗️আমিন’বলে দোয়া শেষ করা। (আবু দাউদ, ১: ৯৩৮)।

Address

Singra
Natore

Alerts

Be the first to know and let us send you an email when MD Ariful Islam Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share