29/04/2026
মৃত্যু একটা অন্যরকম বাস্তবতা। যে হারিয়ে যায় সেই মানুষটা আর কোথাও থাকে না। কোথাও না। সকালে, সন্ধ্যায়, রাতে, ব্যস্ততায়, অবসরে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার সব আছে। তার রুম, পুরোনো জামা কাপড়, তার লুকানো স্বপ্ন, তার অভিমান-দুঃখ সব আছে; কেবল সে নেই। সেই পরিচিত কণ্ঠস্বর আর শোনা যায় না। সেই হাসির শব্দ আর কানে বাজে না। তাকে না বলতে পারা সেই কথাগুলো আর কোনোদিন বলা হয়ে উঠে না।
জানানো যায় না— আমরা তাদেরকে কতটা মিস করি। সেই শূন্যতায় ঠিক কতটা অনুভব করি। কতটা খুঁজে ফিরি চারপাশে তার সেই স্মৃতিগুলোর মাঝে।
খুব কাছের কাউকে না হারালে এই বাস্তবতাটা কতটা নির্মম, কি অসহায়তার সেটা টের পাওয়া যায় না। 💔