SSN News

SSN News সব সময় নাটোরের নিউজ।
নিরপেক্ষতাই আমাদের মূল লক্ষ্য ।

14/05/2026
বাইক কোনো বিলাসী পণ্য নয় — মধ্যবিত্তের কষ্ট তুলে ধরে সচেতনতামূলক মানববন্ধনরাজু আহম্মেদ মীর প্রতিবেদকঃ“বাইক কোনো বিলাসী ...
13/05/2026

বাইক কোনো বিলাসী পণ্য নয় — মধ্যবিত্তের কষ্ট তুলে ধরে সচেতনতামূলক মানববন্ধন
রাজু আহম্মেদ মীর প্রতিবেদকঃ
“বাইক কোনো বিলাসী পণ্য নয়, আমরা মধ্যবিত্ত বাইকের উপর আরোপকৃত কর দিতে পারবো না”— এমন স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন একদল বাইক চালক ও রাইডার সদস্যরা।
সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে মোটরসাইকেলের উপর অতিরিক্ত কর ও বিভিন্ন খরচ সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। কর্মজীবী মানুষদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। তাই এটিকে বিলাসী পণ্য হিসেবে দেখার সুযোগ নেই বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন,
“বাইক শুধু শখের বাহন নয়, এটি হাজারো মানুষের জীবিকা ও সময় বাঁচানোর মাধ্যম। অতিরিক্ত কর আরোপ করলে সাধারণ মানুষ আরও ভোগান্তিতে পড়বে।”
এ সময় অংশগ্রহণকারীরা সরকারের কাছে মোটরসাইকেলের উপর আরোপিত অতিরিক্ত কর কমানোর দাবি জানান এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বাইকপ্রেমী ও রাইডার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

13/05/2026

২০২৬ ফিফা বিশ্বকাপ

13/05/2026

শেরকোল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মাহমুদা পারভিন মহোদয়া এবং সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়।
পরিদর্শনকালে তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা এবং চলমান উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
জনসেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

10/05/2026

বর্ণনা করা লাগছে

07/05/2026

সিংড়ায় ১০ চাকার ট্রাকের চাপায় একজন নিহত
সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ চাকার ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। আজ সকাল ৯ টায় সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

04/05/2026

তেলের সংকট শেষ আলহামদুলিল্লাহ।

02/05/2026

বন্যার পানিতে ডুবে যাচ্ছে সিংড়ার এলাকা, দুর্ভোগে মানুষ
সংবাদ:
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক নিম্নাঞ্চল ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। বসতবাড়ি, ফসলের মাঠ ও সড়ক ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পানিবন্দি মানুষজন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে চলে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

01/05/2026

শেরকোল কৃষিজীবি কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
কতৃক আয়োজিত বাৎসরিক সাধারণ আলোচনা সভা।

01/05/2026

সিংড়ায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

01/05/2026

সিংড়ায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share