Srijon Sila

Srijon Sila Just entertainment
(7)

সিয়ামের বিয়েতে স্মৃতি আছে কিন্তু Farhana Bithi আম্বানি নেই কেন?🤔সিয়াম লিমার মাকে মা ডাকতে ডাকতে পাগল হয়ে যেত। অথচ বিয়েতে...
07/01/2026

সিয়ামের বিয়েতে স্মৃতি আছে কিন্তু Farhana Bithi আম্বানি নেই কেন?🤔
সিয়াম লিমার মাকে মা ডাকতে ডাকতে পাগল হয়ে যেত। অথচ বিয়েতে এখন বিথীই নেই!
ব্যাপারটা দুংখজনক🥲

শ্বশুরের গ্রামে একটা বিয়ের দাওয়াত ছিল। সম্পর্কে এই ভদ্রমহিলা ফুফু শ্বাশুড়ি হন। গেলে অনেক আদর যত্ন করে নিজের ঘরে পালা হাঁ...
17/12/2025

শ্বশুরের গ্রামে একটা বিয়ের দাওয়াত ছিল। সম্পর্কে এই ভদ্রমহিলা ফুফু শ্বাশুড়ি হন। গেলে অনেক আদর যত্ন করে নিজের ঘরে পালা হাঁস মুরগী রান্না করে খাওয়ান। গামলায় অনেকগুলো দেশি মুরগী ডিম নিয়েছেন, সবগুলো সিদ্ধ দিয়ে আমাদের খাওয়াবেন।
আসলে কিছু ভালবাসার তুলনা হয় না।

আমাদের বিল্ডিংয়ে চার তলায় ফোর এ তে একটা ছেলে থাকে। চুপচাপ আর ভীষণ হ্যান্ডসাম। হাসে না। কেমন করে দেখা হলো বলি! আমরা তো পা...
12/12/2025

আমাদের বিল্ডিংয়ে চার তলায় ফোর এ তে একটা ছেলে থাকে। চুপচাপ আর ভীষণ হ্যান্ডসাম। হাসে না।

কেমন করে দেখা হলো বলি! আমরা তো পাঁচতলায় থাকি, একদিন লিফটে কী যেন ঝামেলা হলো। ইউনিভার্সিটি যাব বলে সিঁড়ি দিয়ে নামতে হলো। নামছি যখন তখনি পাশ ঘেঁষে নামলো ছেলেটা। কালো শার্ট, কাঁধে ব্যাগ, খুব পরিপাটি। মিষ্টি একটা পারফিউম ছিল গায়ে। মনটা জাস্ট বয়েই গেল আমার।
আমি পিছু পিছু নামলাম। নিচে গিয়ে দেখলাম নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে গেল। কী ড্যাশিং লাগছিল দেখতে! একেবারে নায়ক। মনে দাগ কেটে গেল আমার।
লিফটের ঝামেলা চলল সপ্তাহখানেক। এর মধ্যে তিনদিন দেখা হলো। প্রতিদিনই আমার পেছনে সিঁড়ি বেয়ে নামে। তারপর ধুপধাপ করে আমাকে পাশ কাটিয়ে পেছনে ফেলে নেমে যায়। একদিন তো দেখলাম পিংক শার্ট পরনে। কী যে সুন্দর লাগছিল দেখতে! কে বলে পিংক শুধু মেয়েদের মানায়?

ওকে তো সবার থেকে বেশি মানায়। ইশ! ‘ও’ বলে ফেললাম।
আমি দারোয়ান চাচার কাছে খোঁজ নিলাম। সুদর্শনের নাম নীলিম রহমান। মা-বাবার সঙ্গে থাকেন। ছোট বোন আছে একজন। সাফা নাম।
লিফট ঠিক হলো। আমি লিফটে ঠিক সেই সময় ধরে নামতে থাকলাম৷ ওমা লিফটে নেই তিনি৷ ঘটনা কি?

একটু অনুসন্ধান করতে তথ্য বেরোলো লিফট চড়েন না তিনি। ক্লাস্ট্রোফোবিক তিনি৷ বাহ! আমিও কি কম যাই? আমিও এখন থেকে সিঁড়ি দিয়ে নামবো তাহলে। সকাল নয়টা থেকে নয়টা পাঁচ। আমি নামি। তিনিও নামেন। একবার যদি নেমে দেখি তিনি নামেননি। আমি আবার উঠি। তারপর আবার। কখনো হাই হ্যালো হয়নি৷ তাকানই-না আমার দিকে। তাতে অবশ্য আমারই সুবিধা। আমি ইচ্ছেমত তাকাতে পারি৷ এত সুন্দর মানুষ হয়!
একেবারে স্বচ্ছ কাচে রোদের আলো পড়া রংধনুর মত সুন্দর!
সানগ্লাস পরনে দেখলাম একদিন, মনে হলো, শুধু শুধু শাহরুখ শাহরুখ করে গলা শুকায় সবাই। তাকে দেখলে নিশ্চয়ই করত না। দেখেই বুঝা যায়, খুব যত্ন করে নিজের। আপাদমস্তক সৌন্দর্যসচেতন।

আমি আবার এরকম না। একটু অগোছালো। না না একটু বেশিই অগোছালো! জামা প্যান্ট ওড়না কিচ্ছু মিলিয়ে পরি না। চুল মাঝে মাঝে বাঁধি।

তো কি হয়েছে? আমি শুনেছি পরিপাটি আর সুন্দর ছেলেদের একটু অগোছালো আর অল্প সুন্দরী বউ হয়। হ্যাঁ তো। আমার ছোটফুপির তো হলো। ছোটফুপি কখনোই সাজেন না। উনার বর তো একেবারে সালমান শাহের মত ফ্যাশন সচেতন। আমারও এমন হবে তাহলে..হবেই।

একদিন হলো কি আমি ফিরছি। লিফটে উঠলাম না। সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখি, তিনি নামছেন। পাশে ভীষণ… ভীষণ… সুন্দরী একটা মেয়ে। নীল জামদানী পরনে খোলা চুলের অপ্সরা। গল্প থেকে উঠে আসা মেইন লিড।
দু'জনে হেসে হেসে কথা বলতে বলতে নামছেন। ঠিক সেইদিন, প্রথমবার চোখাচোখি হলো আমাদের। এক পলকের জন্য। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। আর তিনি উদাসীনভাবে। পথ চলতে এমনি চোখ পড়লে যা হয়।
মাথায় রক্ত চড়ে গেল আমার৷
এমন তো কথা ছিল না। সুন্দর ছেলের এত সুন্দরী বউ হবার তো কথা না! আমার হবার কথা।
আচ্ছা এমনও তো হতে পারে, মেয়েটি কলিগ! মেয়েটির হয়ত বিয়ে হয়ে গেছে। খোঁজ নিই কি করে?
পরদিন সকালে সিঁড়ি দিয়ে নামছি। বেরিয়েই দেখা হয়ে গেল তার সাথে।
আমি ডেকেই ফেললাম,
—নীল শাড়ি পরনে যে একজন ছিল পাশে! কি হয় আপনার?
নীলিম সাহেব চমকে তাকালেন।
—জি? আমাকে বলছেন?
—কে হয়? গার্লফ্রেন্ড?
—কলিগ!
—কলিগ বাসায় নিয়ে এসেছেন কেন?
—জি?
আমি তেড়ে গেলাম। একটা অদৃশ্য ঝড় ভর করলো আমার ভেতর। দু-হাতে প্রচন্ড জোরে, বলতে গেলে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলাম তাকে। আচমকা ধাক্কা সামলাতে পারলেন না। তিনটা সিঁড়ি উল্টে গিয়ে পড়ে গেলেন নিচে। রেলিংয়ে লেগে ঠোঁট কেটে গেল তার। রক্ত চেপে ধরে তিনি হাঁ করে তাকিয়ে থাকলেন। বলতেই হবে শক্তি আছে আমার।
—আর কখনো কোনো কলিগ যদি বাসায় আসে জানে মে*রে ফেলবো আমি।
হুংকার দিয়ে নীলিমকে দাঁড় করিয়ে আমি নেমে চলে এলাম৷ সেদিন সন্ধ্যা নাগাদ বেল বাজলো আমাদের দরজার। চার তলা থেকে একজন ভদ্রলোক এসেছেন, হাতে মিষ্টি আর ফুল। বললেন,
—শ্রুতি বাসায় আছে?
মা ডেকে পাঠালেন। গেলাম। তিনি ফুল আর মিষ্টি আমার হাতে ধরিয়ে দিলেন। সাথে একটা কার্ড।

—আমি নীলিমের বন্ধু। ও আপনাকে দিতে বলল। আমি অপেক্ষা করব। নীলিম আমাকে আপনার জবাব শুনে যেতে বলেছে।
—আসুন ভেতরে আসুন।
আমি আপ্লুত হয়ে পড়লাম। বাহ! এক ধাক্কায় প্রেমে পড়ে গেছে আমার। পড়তেই হবে। দেখতে হবে না মেয়েটা কে! ব্রিলিয়ান্ট আর তেজস্বী মেয়ে আমি। আমার একটা তেজ আছে না? হুহ।
ঘরে এসে আপ্লুত হয়ে কার্ড খুললাম।
বড় বড় অক্ষরে লিখা,
“একবার আমাকে দেখতে আসবেন! কত ব্যথা পেয়েছি দেখে যান!”
আমি ড্রয়িংরুমে ছুটে গেলাম৷ বললাম,
—আপনি একটু দাঁড়ান। আমি এক্ষুনি আসছি।

আমি চেঞ্জ করলাম। আমার সবথেকে প্রিয় জামাটা পরলাম। শাড়িই পরতাম। কিন্তু আমার তো একটা শাড়িও নেই। থাকবে কি করে? কোনোদিন তো শাড়ি পরার দরকার হয়নি। প্রেম হয়নি। প্রেমিকের সাথে দেখা করারও ব্যাপার ছিল না। শাড়ি কেনা হয়নি৷ তবে এরপর কিনে ফেলবো। তৈরি হয়ে আমি তার সঙ্গে গেলাম৷ নীলিমদের বাসায়। নীলিমের মা দরজা খুলে দিলেন। নীলিম সোফায় শুয়ে টিভি দেখছে। কাঁটা ঠোঁট আর থেতলানো নাক কালসিটে হয়ে আছে। তবে ব্যান্ডেজ ফ্যান্ডেজ নেই।
আমি যেতেই নীলিমের মা আমায় খুব ওয়ার্মলি ওয়েলকাম করলেন। আমি তো পারলে তখনি কদমবুসি করে ফেলি। নীলিমের বন্ধুটি বলল,
—ভেতরে আসুন। নীলিমের ঘর এটা।
আমি ওর ঘরে গেলাম। ইশ, সারা গায়ে তখন যে আমার কী একটা অনুভূতি চলছে। বলে বুঝানো যাবে না। ওর ঘরটাও ভীষণ সুন্দর ওর মত। ভাবতেই পারছিলাম না। একদিন এই ঘরে আমি এসে থাকব।

নীলিম চেয়ার টেনে বলল আমায়, বসুন।
—আমি বসলাম। গদগদ হয়ে বললাম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন!
—কেন?
আমি খুব লজ্জা পেলাম। বোকা নাকি?
বুঝে না কিছু! “তুমি” ডার্লিং ছাড়া কাকে বলে আর?
—কেন আমাকে ধাক্কা মেরেছিলেন?
ওর গলার স্বরে কিছু একটা ছিল স্ফুলিঙ্গের মত। আমি খুব ভয় পেয়ে গেলাম।
মুহূর্তেই একটা ব্যাপার ঘটে গেল। নীলিম ওর ব্যাডসাইড টেবিলের ড্রয়ার খুললো। তারপর একটা পিস্তল বের করল। রিভলবার! একেবারে সোজা আমার কপালে ঠেকিয়ে দিল। আমি চোখ বন্ধ করে চিৎকার দিয়ে ফেললাম। নীলিম আমার মুখ চেপে ধরলো।
—আমার সাথে এই অস্বাভাবিক ব্যবহারটুকুর কারণ কি? এক্ষুনি কান ধরে স্যরি বলবেন। যাস্ট নাউ।
আমি দরদর করে ঘামতে লাগলাম। এ কাকে মন দিয়ে বসে আছি আমি? এ তো ডাকাত পুরো। আমি কাঁপা কাঁপা হাতে কান ধরলাম। নীলিম মুখ থেকে হাত সরালো আমার। আমি স্যরি বললাম।
নীলিম রিভলবারটা আরেকটু দাবিয়ে বলল,
—আর কখনো এমন করলে মেরেই ফেলবো।
আমি চোখ মুছে বললাম,
—আর করবো না। কোনোদিন না। ভুল হয়ে গেছে; স্যরি।
—আচ্ছা, কারণটা কি?
আমি তোতলাতে তোতলাতে বললাম,
—আপনার কলিগকে দেখে খুব রাগ হয়েছিল আমার!
—কেন? কেন রাগ হয়েছিল?
—তিনি খুব সুন্দরী বলে। নীলিম রিভলবার নামিয়ে নিল।
আমি চোখ বন্ধ করে বললাম,
—আপনার সঙ্গে কাউকে আমি সহ্য করতে পারি না। কোনোদিন পারবোও না। আবার কেউ আসলে আবার ধাক্কা দেব। ছাদ থেকে ফেলে দেব।
আমি দরজা খুলে একছুটে বেরিয়ে এলাম। একটুর জন্য পড়তে পড়তে গিয়ে সোফার কার্নিশে ধরলাম৷ থরথর করে কাঁপছিলাম তখন। গান পয়েন্টে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলে এসেছি? আমিও তো কম না।
বাসায় এলাম কাঁদতে কাঁদতে! মা বললেন,
—কি হয়েছে রে শ্রুতি?
আমি ফিসফিস করে বললাম,
—ভালোবাসা খুন হয়েছে মা। এই তো যুদ্ধ শুরু হলো আমার…
পরবর্তী অংশ পেতে Glow Mart পেজে লাইক দেন।

#ভালোবাসা_খু_ন_হয়েছে
#তৃধা_আনিকা

জিরকোন মানে আভিজাত্যে ছোঁয়া!
01/11/2025

জিরকোন মানে আভিজাত্যে ছোঁয়া!

কুটির শিল্প মেলা
31/10/2025

কুটির শিল্প মেলা

ইমপোর্টেড জুয়েলারি ✨কোয়ালিটিফুল, সুন্দর আছে কিন্তু
31/10/2025

ইমপোর্টেড জুয়েলারি ✨
কোয়ালিটিফুল, সুন্দর আছে কিন্তু

19/10/2025

গরিবের সাথে সম্পর্ক রাখুন, ছোটলোকের সাথে নয়!

*ফিতনাতুন নিসা সমাচার*পুরুষ রা যেহেতু উনিশ থেকে বিশ হতেই  ফিতনাতুন নিসায় পরে যায় তাই পুরুষ দের উচিৎ এন্ড্রয়েড ফোন ব্যবহা...
17/10/2025

*ফিতনাতুন নিসা সমাচার*

পুরুষ রা যেহেতু উনিশ থেকে বিশ হতেই ফিতনাতুন নিসায় পরে যায় তাই পুরুষ দের উচিৎ এন্ড্রয়েড ফোন ব্যবহার না করা। ফেসবুক না চালানো।

তারা সারাদিন অফিস করবে, বাজার ঘাট করবে,বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে রাতে বাসায় ফিরে বাচ্চাদের কিছুক্ষণ সময় দিবে,তারপর বউ এর থেকে প্রয়োজনীয় খেদমত নিয়ে ঘুমিয়ে যাবে।
শেষ ঝামেলা। এতো কিসের মোবাইল টেপাটেপি??

আর নারীরা যেহেতু ঘরেই থাকে, হাট বাজারে যায়না, বন্ধু বান্ধবী দের সাথে আড্ডাবাজি করতে পারেনা, আত্মীয় স্বজন দের বাসা যেতে পারেনা। তাছাড়া সারাদিন ঘরের কাজ ও বাচ্চাদের দেখাশুনা করে বোরিং ফিল করে তাই মহিলারা এন্ড্রোয়েড ফোন ব্যবহার করতেই পারে।

যেহেতু কারো বাসায় যায় না তাই ফেসবুকের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করবে। বাজারে যায় না যেহেতু তাই এক ঘেয়েমি কাটানোর জন্য অনলাইন পেইজ থেকে কেনাকাটা করবে।
অনলাইন বিজনেস করে একই সাথে ঘর সংসার দেখা শুনা ও আর্থিক ভাবে সাবলম্বী হবে।

আর পুরুষ রা এন্ড্রয়েড না চালালে নারী দের কেউ ডিস্টার্ব ও করবে না, নারী পুরুষ দুই পক্ষই ফিতনা মুক্ত থাকবে।
তাই আসলে নারীদের নয় পুরুষ দের জন্য স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করে দেয়া উচিৎ।
আপনাদের ফিতনাতুন নিসা থেকে বাঁচার একটাই পথ।😑
দেখেন আপ্নারা যা ভালো মনে করেন!🥱
#সাবিহা_নার্গিস

মেয়ে মানুষের হরমোন এমন এক খ*চ্চরের খ*চ্চর!একদিন সকালে উঠে মন কৃতজ্ঞতায় ভরে যাবে,এটা ভেবে যে, "কি ভাগ্যবতী আমি"! আবার পরে...
16/10/2025

মেয়ে মানুষের হরমোন এমন এক খ*চ্চরের খ*চ্চর!

একদিন সকালে উঠে মন কৃতজ্ঞতায় ভরে যাবে,
এটা ভেবে যে, "কি ভাগ্যবতী আমি"!

আবার পরের দিন ঘুম থেকে উঠে মনে হবে,
"দুনিয়ায় সবচেয়ে পোড়া কপাল আমার"!☹️

ওদিকে জীবন ওই একইরকম আছে, একটুও উলটপালট হয় নাই।😞

নিজের হাতে লাগানো স্ট্রবেরি আর পিঁয়াজ। নিজের হাতে বানানো অল্প জিনিসও অনেক তৃপ্তির। অল্প হলেও ভালো লাগে 😍জীবন সুন্দর!
11/10/2025

নিজের হাতে লাগানো স্ট্রবেরি আর পিঁয়াজ।
নিজের হাতে বানানো অল্প জিনিসও অনেক তৃপ্তির।
অল্প হলেও ভালো লাগে 😍
জীবন সুন্দর!

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srijon Sila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share