24/04/2026
আসসালামু আলাইকুম প্রিয় নজিপুরবাসী এটা হচ্ছে আমাদের নজিপুর বাস স্ট্যান্ড জামে মসজিদ।
চার মাথার মাঝখানে যে মিনারটি দেখা যাচ্ছে সেখানে এখন একটি পিরামিড আছে।
আর পিরামিডের জায়গায় যে মিনারটি দেখা যাচ্ছে সেই মিনারটি এআই দিয়ে বসানো হয়েছে।
মূল কথা হচ্ছে নজিপুর বাস স্ট্যান্ড চার মাথার মাঝখানে এইরকম একটি মিনার হইলে কেমন হয়?
যে মিনারটির মাঝখান দিয়ে সিঁড়ি থাকবে উপরে ওঠার জন্য এবং সেই মিনারের উপরেই থাকবে মসজিদের মাইক যেই মাইকে পাঁচ ওয়াক্ত নামাজের আজান হবে।
মিনারটিতে সুন্দরভাবে লাইটিং করা থাকবে যেই লাইটগুলো রাতে জ্বলবে,
বহুদিন আগেই আমার মাথায় এই আইডিয়াটি এসেছিল কিন্তু তখন শেয়ার করা হয়নি।
আজ আপনাদের সবার কাছে শেয়ার করলাম,
আমাদের নজিপুর বাস স্ট্যান্ডে এরকম একটি মিনারের জন্য এমপি মহোদয়ের কাছে আবেদন করাই যায়,
আপনাদের সকলের কি মত জানাবেন দয়া করে
নজিপুর চারমাথার মাঝখানে এইরকম একটি মিনার হলে নজিপুরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে