Netrakona Live

Netrakona Live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netrakona Live, News & Media Website, Netrakona, Mymensingh, Netrakona.

নেত্রকোণা জেলার সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, ইভেন্ট ও সামাজিক আপডেট পেতে Netrakona Live এর সাথে থাকুন। ওয়েবসাইট: netrakonalive.com | ই-মেইল: [email protected]

‼সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি‼যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অ...
17/05/2026

‼সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি‼
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মহৎ উদ্যোগে আপনিও পাচ্ছেন ফ্রি প্রশিক্ষণের সুযোগ!

📑প্রশিক্ষণ গ্রহনের বিবরণঃ
প্রশিক্ষণ: ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স
✅ ৩ মাস (জুলাই – সেপ্টেম্বর ২০২৬)
✅ কোর্স মেয়াদ: ৩ মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে, সপ্তাহে ৬ দিন। যারা প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে পারবেন শুধুমাত্র তারাই আবেদন করবেন।
✅ ক্লাসের সময়কাল: ৭৫টি ক্লাসে মোট ৬০০ ঘন্টা।
✅ কোর্সের ধরন: সম্পূর্ণ অফলাইন (ফিজিক্যাল) ক্লাসে অনুষ্ঠিত হবে।

🎯প্রশিক্ষণ গ্রহনের যোগ্যতাঃ
১) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম HSC পাস
২) বয়স সীমা: ১৮–৩৫ বছর
৩) ভাতা: দৈনিক ২০০ টাকা + খাবারের ব্যবস্থা
৪) কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।
৫) কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।

📆 আবেদন করার শেষ তারিখ: ১৫ জুন ২০২৬ (রাত ১১:৫৯)।
📆 বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা: ২০ জুন ২০২৬
📆 লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা: ২১ জুন ২০২৬।
​ফলাফল প্রকাশ: ২৪ জুন ২০২৬। (পরীক্ষার স্থান ও সময় মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে)

11/05/2026

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমা নগর ও আওলিয়া নগরের মাঝে ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

02/05/2026

আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে হাওরের বাঁধ রক্ষা।

অকাল বন্যার কারণে নেত্রকোনা জেলার গোড়া ডুবা হাওরের বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড ও কলমাকান্দা উপজেলা প্রশাসন চারদিন ধরে কাজ করছে। শ্রমিক সংকটে আজ শনিবার আনসার ও ভিডিপি সদস্যরা বৃষ্টির মধ্যেও নিজেরাই বাঁধে মাটি কেটে জরুরি মেরামত কাজে অংশ নেন।

#নেত্রকোণা_বন্যা_পরিস্থিতি #নেত্রকোনা #আনসার

আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে হাওরের বাঁধ রক্ষার কাজ চলছেঅকাল বন্যার কারণে নেত্রকোনা জেলার কলমাকান্দা গোড়াডুবা হ...
02/05/2026

আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে হাওরের বাঁধ রক্ষার কাজ চলছে
অকাল বন্যার কারণে নেত্রকোনা জেলার কলমাকান্দা গোড়াডুবা হাওরের বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও কলমাকান্দা উপজেলা প্রশাসন গত চারদিন ধরে জরুরি ভিত্তিতে মেরামত কাজ চালিয়ে যাচ্ছে।
শ্রমিক সংকট দেখা দিলে আজ শনিবার আনসার ও ভিডিপি সদস্যরা নিজেরাই দায়িত্ব নিয়ে বৃষ্টির মধ্যেও হাওরের বাঁধে মাটি কেটে মেরামত কাজে অংশ নেন। তাদের এই স্বেচ্ছাশ্রম স্থানীয় বাঁধ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম হাওর এলাকার বাঁধ ও ধান পরিবহনের কাঁচা সড়কগুলো সংস্কার কার্যক্রম তদারকি করছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ২৭-০৪-২০২৬ তারিখের ১২০ ঘণ্টার (৫ দিনের) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—লঘুচাপের বর্ধিতাংশ পশ্চি...
27/04/2026

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ২৭-০৪-২০২৬ তারিখের ১২০ ঘণ্টার (৫ দিনের) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রথম দিন (২৭ এপ্রিল)
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা-বরিশালের কিছু জায়গায়ও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে।
দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (২৮ এপ্রিল)
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে।
রাজশাহী ও খুলনায় কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন (২৯ এপ্রিল)
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
রাজশাহী, খুলনা ও বরিশালে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (৩০ এপ্রিল)
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন (১ মে)
একই ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সার্বিক প্রবণতা
৫ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
কিছু এলাকায় দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

21/04/2026

নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাবই মোড়ের উত্তর পাশে স্কুলের কাছে আজ সন্ধ্যা প্রায় ছয়টার দিকে একটি অটোরিকশা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে।১.পুরাতন হাসপাতাল ভবনপুনর্নির্মাণ (৫০ শ...
21/04/2026

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে।

১.পুরাতন হাসপাতাল ভবন
পুনর্নির্মাণ (৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাবসহ)

২. সিধলী (কৈলাটি) উপ-স্বাস্থ্য কেন্দ্র
সীমানা প্রাচীরসহ পুনর্নির্মাণ

৩. লেংগুড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র
সীমানা প্রাচীরসহ মেরামত

8. ২তলা ৩ ইউনিট বিশিষ্ট প্রথম শ্রেনীর কোয়ার্টার
পুনর্নির্মাণ

৫. ১তলা ৬ ইউনিটি বিশিষ্ট ৩য় শ্রেণীর কোয়ার্টার
পুনর্নির্মাণ

৬. ২তলা ৪ ইউনিট বিশিষ্ট ৪র্থ শ্রেণীর কোয়ার্টার
পুনর্নির্মাণ

৭. কমিউনিটি ক্লিনিক ২১(একুশ) টি
পুনর্নির্মাণ/মেরামত।

অসংখ্য ধন্যবাদ, মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি মহোদয়।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। ছবি: গুজিরকোণা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা।
21/04/2026

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ।

ছবি: গুজিরকোণা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা।

20/04/2026

আগামীকাল ২১-০৪-২০২৬ তারিখ
⏰ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
নিম্নোক্ত ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল/অকটেন সরবরাহ করা হবে ⛽👇

১. জমজম ফিলিং স্টেশন, পূর্বধলা।
২. মোনাকো ফিলিং স্টেশন, সদর।
৩. হিমালয় ফিলিং স্টেশন, কেন্দুয়া।
৪. কৃষ্ণদাস ফিলিং স্টেশন, সদর।
৫. খোরশেদ খান ফিলিং স্টেশন, দুর্গাপুর।
৬. এবিসি ফিলিং স্টেশন, সদর।
৭. শান্তি ফিলিং স্টেশন, সদর।
৮. শুভ্র শান্তি ফিলিং স্টেশন, বারহাট্রা
৯. কলমাকান্দা ফিলিং স্টেশন।
১০. রামিসা ফিলিং স্টেশন, কলমাকান্দা।

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
👉 ফুয়েল কার্ড ছাড়া কোনোভাবেই জ্বালানি দেওয়া হবে না
👉 কার্ড ছাড়া ফুয়েল নেওয়ার চেষ্টা বা বিশৃঙ্খলা করলে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা

📢 সবাইকে অনুরোধ করা হচ্ছে নিয়ম মেনে চলার জন্য এবং অন্যদের জানাতে এই পোস্টটি শেয়ার করুন।

— জেলা প্রশাসন, নেত্রকোণা।

বিঃদ্রঃ যে সকল পাম্পে অকটেন পাওয়া যায় কমেন্টে জানাবেন।।

19/04/2026

আগামিকাল ২০.০৪.২৬ তারিখ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিন্মবর্ণিত ফিলিং স্টেশন হতে ফুয়েল কার্ড এর মাধ্যমে পেট্রোল/অকটেন গ্রহণ করা যাবে।

১.জমজম ফিলিং স্টেশন ,পূর্বধলা
২.মোনাকো ফিলিং স্টেশন ,সদর ।
৩.সাম্য ফিলিং স্টেশন ,মদন
৪.কৃষ্ণদাস ফিলিং স্টেশন ,সদর ।
৫.খোরশেদ খান ফিলিং স্টেশন ,দুর্গাপুর
৬.এবিসি ফিলিং স্টেশন ,সদর ।
৭.শান্তি ফিলিং স্টেশন ,সদর ।
৮.শুভ্র শান্তি ফিলিং স্টেশন ,বারহাট্রা
৯.এর আর খান ফিলিং স্টেশন ,সদর
১০.কলমাকান্দা ফিলিং স্টেশন
১১.রামিসা ফিলিং স্টেশন ,কলমাকান্দা
১২.হিমালয় ফিলিং স্টেশন ,কেন্দুয়া।

উল্লেখ্য যে,ফুয়েল কার্ড ব্যতীত কোনোভাবেই জ্বালানি সরবরাহ করা হবে না । কেউ ফুয়েল কার্ড ব্যতীত ফুয়েল নিতে অপচেষ্টা বা কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।

-জেলা প্রশাসন ,নেত্রকোণা ।

Address

Netrakona, Mymensingh
Netrakona
2400

Telephone

+8809611706632

Website

https://share.google/N97uNowQMUbMqnR3O

Alerts

Be the first to know and let us send you an email when Netrakona Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrakona Live:

Share