12/08/2026
আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে নেত্রকোণায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান
জনস্বার্থ রক্ষা, বাজার মনিটরিং এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে গত ১১ আগস্ট ২০২৬ তারিখে জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানসমূহের সংক্ষিপ্ত বিবরণ:
১. নেত্রকোণা সদর (চল্লিশা এলাকা):
অপরাধ: 'তন্ময় অ্যান্ড তাহমিদ অটোমেটিক রাইস মিলে' চালের মোড়কীকরণে পাটজাত ব্যাগ ব্যবহার না করা।
আইন ও দণ্ড: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিচালনায়: তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
২. কলমাকান্দা উপজেলা (কৈলাটি ইউনিয়ন):
অভিযানের স্থান: শামপুর হিলফুল ফুজুল দাখিল মাদরাসা ও মৌতল ব্রিজ সংলগ্ন এলাকা।
পদক্ষেপ ও দণ্ড:
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ২টি মামলায় আনুমানিক ৫,৭০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ভঙ্গের দায়ে ১টি মামলায় ১,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
পরিচালনায়: মোঃ শামছুজ্জামান আসিফ, সহকারী কমিশনার (ভূমি), কলমাকান্দা।
৩. কেন্দুয়া উপজেলা (সান্দিকোনা ইউনিয়ন):
অভিযানের স্থান: সাহিত্যপুর বাজার।
অপরাধ: ভাউচার ব্যতীত সার বিক্রয় এবং বিতরণ ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা।
আইন ও দণ্ড: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিচালনায়: সানজিদা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কেন্দুয়া।
৪. কেন্দুয়া উপজেলা (গণ্ডা ইউনিয়ন):
অভিযানের স্থান: বীরমাইঝাটি এলাকা।
অপরাধ: গাঁজা ও মাদকদ্রব্য সেবনের উপকরণসহ একজনকে হাতেনাতে আটক করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন।
আইন ও দণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১টি মামলায় অর্থদণ্ডসহ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরিচালনায়: নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া।
জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন, নেত্রকোণার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রচারে: মিডিয়া সেল।