20/09/2025
শেষের রোমাঞ্চ ছাপিয়ে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের জোড়া ফিফটিতে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগার'রা। সাইফ খেলেন ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস। অন্যদিকে হৃদয় আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানের এক নান্দনিক ইনিংস খেলে সাজঘরে ফেরেন হৃদয়।