Dr. Md. Anwarul Haque

Dr. Md. Anwarul Haque President, Bangladesh Nationalist Party, Netrokona District.

নেত্রকোনা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘NMC Day 2026’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
26/09/2026

নেত্রকোনা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘NMC Day 2026’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

নেত্রকোনা মেডিকেল কলেজ শিক্ষা ও চিকিৎসাসেবায় আরও এগিয়ে যাক ।

#এডমিন_পোস্ট

আলহামদুলিল্লাহ।Parliamentary Caucus on Climate Change and Displacement-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় মহান আল্লাহর দর...
24/09/2026

আলহামদুলিল্লাহ।

Parliamentary Caucus on Climate Change and Displacement-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

এই দায়িত্ব প্রদানের জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও মাননীয় ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

জলবায়ু পরিবর্তন ও এর ফলে সৃষ্ট জলবায়ুজনিত স্থানান্তরের চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় সম্পৃক্ততা, নীতি সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণে এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক ৷
23/09/2026

আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক ৷

21/09/2026

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে নেত্রকোণা জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক।

ঐক্যবদ্ধ জনতার কণ্ঠে স্পষ্ট বার্তা সন্ত্রাস ও নৈরাজ্য নয়, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশই বাংলাদেশের ভবিষ্যৎ।

#এডমিন_পোস্ট

21/09/2026

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে শেষে বক্তব্য রাখছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক সাহেব ।

#এডমিন_পোস্ট

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বারহাট্টা উপজেলা বিএ...
21/09/2026

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বারহাট্টা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক।

ঐক্যবদ্ধ জনতার কণ্ঠে স্পষ্ট বার্তা সন্ত্রাস ও নৈরাজ্য নয়, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশই বাংলাদেশের ভবিষ্যৎ।

#এডমিন_পোস্ট

জেলা পুলিশ, নেত্রকোণা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ...
20/09/2026

জেলা পুলিশ, নেত্রকোণা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

দেশীয় ঐতিহ্যবাহী খেলা কাবাডির প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#এডমিন_পোস্ট

নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫৪–৫৫ ব্যাচের শিক্ষ...
17/09/2026

নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫৪–৫৫ ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

নবীনদের স্বাগত জানানো, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
নেত্রকোণার শিক্ষার্থীদের স্বপ্ন ও সাফল্যের পথচলা আরও এগিয়ে যাক ।

#এডমিন_পোস্ট

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে নেত্রকোনা সদর উপজেলার ২নং মেদনী ইউনিয়নে বিএনপি কর্তৃক সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ...
15/09/2026

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে নেত্রকোনা সদর উপজেলার ২নং মেদনী ইউনিয়নে বিএনপি কর্তৃক সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং নতুন রাস্তা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

এসময় জেলা বিএনপি, নেত্রকোনা সদর উপজেলা বিএনপি, মেদনী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ এবং জনগণের চলাচল সহজ করতে নতুন সড়ক নির্মাণ—উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ এগিয়ে যাবে আরও বহুদূর।

#এডমিন_পোস্ট

14/09/2026

দীর্ঘ কয়েক দশক ধরে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে একটি গোষ্ঠী বিভিন্ন স্থাপনা পরিচালনা করে আসছিল।

আলহামদুলিল্লাহ, প্রশাসনের উদ্যোগে আজ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

শহীদ মিনার আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার স্মারক। এর আশপাশের সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা কোনোভাবেই অবৈধ দখলে থাকা উচিত নয়।

জনস্বার্থ ও জনসম্পৃক্ত স্থাপনাগুলো দখলমুক্ত করে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও সুন্দর নেত্রকোনা গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সকলের সহযোগিতায় আমরা গড়ে তুলতে চাই একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক নেত্রকোনা।

Address

Netrokona
2400

Telephone

+8801789378037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Anwarul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md. Anwarul Haque:

Shortcuts

Share