05/01/2026
নেশা ও জুয়া— কেবল টাকা-পয়সার অপচয় নয়; এগুলো সুন্দর জীবনকে তিলে তিলে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়। এসবের ফাঁদে পড়ে মানুষ সর্বস্ব হারায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার। সুন্দর এই জীবন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার আসল উদ্দেশ্য। অথচ জীবন তো আল্লাহর দেয়া এক অমূল্য আমানত। এ জীবন ধ্বংসের জন্য নয়— বরং আল্লাহর স্মরণ, ইবাদত ও ভালোবাসায় সিক্ত হয়ে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং কল্যাণের সুবাতাস জগৎময় ছড়িয়ে দিতেই এ ধরায় আমাদের আগমন।
আসুন, স্রষ্টার দেয়া এই অনন্য আমানতকে রক্ষা করি। জীবনকে অর্থবহ করে গড়ে তুলি। সব ধরনের নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার পণ করি।