17/09/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, কড়িহাটি চৌকিদার বাড়ির গর্ব, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবির হোসেন মেম্বার (আমার পরম শ্রদ্ধেয় নানা) গতকাল রাত ৯:০০ টায় ইন্তেকাল করেছেন।
মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে গেছেন।
মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন আমার প্রিয় নানাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একইসাথে মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।
সবাই আমার নানার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।