Millad Hosen

Millad Hosen Author

20/08/2026

প্রেয়সী
কোনো এক দীনতার গৃহে জন্ম নিলে, প্রেয়সী,
হয়তো বা দেখার প্রতি আক্ষেপ থাকলেও,
দেখা দাওনি—প্রেয়সী।

ধনাঢ্য বংশকুল চাই না, প্রেয়সী;
একটুখানি আলতো ছোঁয়ায়
পরশপাথর কেঁপে উঠুক তোমার ছোঁয়ায়।

আঁধারের আলয়ে নিভু-নিভু করে
জ্বলে উঠুক হারিকেনের প্রদীপ;
সেই আবছায়ায় তোমার মুখখানি
ভেসে উঠুক—সেই মায়ায়।

আত্মার বাঁধন থাকুক শেষ অবধি;
পঞ্চত্বপ্রাপ্তিতেও প্রভু
রাখুন যেন তোমাকে স্বর্গে।

জরা-জীর্ণ হয়ে যাক
আমার যতসব চাওয়া;
অলীক বলেও পার পাব না
তোমার যত-তত কথা।

দূরে থেকেও আছি—একটু স্মরণে;
মনে রেখেছ কি আমাকে
তোমার অন্তরের বাঁধনে?

ছলনাময়ী ও ছল-চাতুরী করার
পোষণ থাকিলে,
ভবিতব্য না হতে—
বলে দাও কানে।

কষ্টের জালে আর কতবার
আবদ্ধ করব নিজেকে?
কষ্টিপাথরে ঘষায় মেলে
মূল্যবান রত্ন_আমার প্রিয়তমা প্রেয়সী।

✏️ Hosen Siam

25/07/2026

''সব কিছুর সমাপ্তি ঘটে, দর্শনে তা রহে''

📝❤️❤️
11/07/2026

📝❤️❤️

05/05/2026

👉গুপ্তধন

অচেনা পথের বালিতে,
হেটেছি কোন এক গোধুলিতে, হোচট খেয়ে দেখা মিললো বালিতে আবৃত কোন গুপ্তধন,
কুড়িয়ে এনে সযত্নে রাখিয়া দিলাম,
গুপ্ত ধনের মূল্য এতই ছিল ! যা কারণে ওকারণে মূর্ছা গেলে আমিও হতাম অচেতন,
একটুখানি নিষ্ক্রিয় হলে, হয়ে যেতাম উদ্যাম,
ভাবিতাম কে বা কে চুরি করে নিল আমার গুপ্তধন।।
পরক্ষণে সন্ধিমিললে, যেন ভাবনা গুলো গুছিয়ে আসে, এই হলো আমার গুপ্তধন।
গুপ্তধন কি আমার যত্ন বুঝে!
বুঝলে কি আর হারাতো আমাকে ছেড়ে।
সে তো জানে না যত্নে তো রত্ন মেলে,
আমিও নির্জীব দৃষ্টি রাখি গুপ্তধনে।।

📝মিল্লাদ হোসেন সিয়াম
বিএ, এমএ (বাংলা)

04/05/2026

👉নির্জীব

কোথাও হাটতে গেলে তাকিয়ে থাকি নির্জীব আকাশে,
ভাবনার অসমাপ্ত থেকে যায়
কখনও প্রভুর ডাকে সাড়া দেই, আবার কখনও উদাসীন,
পৃথিবীর সৃষ্টির রহস্য খুজে পাই তখনি!!
ভাবনার শেষ তখনও শেষ হয়নি,
অজানা জানার উদ্দেশ্য হলো নির্জীব হয়ে ভাবা।
এই কেমন হৃদয় বাসা বাধলো প্রভুর প্রতি।
নির্জীব থেকেও সজীবতা ফিরে আসে,
ও ভাবনা গুলো গুছিয়ে আসে,
দুঃখ গুলো মাটি চাপা পড়ে রয়।
কোলাহল মুক্ত পরিবেশ শেখায় নির্জীব।।
সকালের পাখির কিচিরমিচির শব্দ ও নির্জীব হাওয়ায় বয় যখনি,
আলো-বাতাস ও ছায়ায় ঘিরে রাখে তখনি।
তাদের প্রতিটি কদম ছুইতে আমার ভালো লাগে,
নির্জীব থেকেও বিজ্ঞানীরা করেছে রহস্য উন্মেচন,
আমিও করিতে চাই, অজনাকে উদঘাটন।
শক্তির কবলে যদি পারি উদঘাটন, শেষ হবে না আমার কখনও স্পৃহা জাগরণ।
সবকিছু নবীন মনে হলেও, সবাই যেন অচেনা,
নির্জীব থেকেও ভাবতে থাকি এই বুঝি যাতনা।
কখনও প্রহর ঘুনি, কখনও কাল,
এই ভাবে যেতে থাকে আমারই দিনকাল।
আলো-আধারি মধ্যে কাটে যখন জীবনভর,
সকালে উঠিয়া আমি বলি, এই বুঝি নির্জীব আমার প্রহর।।

📝মিল্লাদ হোসেন সিয়াম
বিএ, এমএ(বাংলা)
০৪-০৫-২০২৬ইং

Address

Subarnachar
Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Millad Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share