11/06/2026
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০% বৃদ্ধি পাচ্ছে, এটি অবশ্যই ভালো খবর। কিন্তু এর আগেই বিদ্যুৎ বিল, বিভিন্ন কর-ট্যাক্স, অকটেন, জ্বালানি তেল, মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলসহ নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুর দাম বেড়েছে।
আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, তারাও একই বাজারে চলি, একই মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করি। তাই জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় বেসরকারি চাকরিজীবীদের বেতন-ভাতাও যৌক্তিক হারে বৃদ্ধি করা জরুরি।
মূল্যস্ফীতির এই সময়ে শুধু খরচ নয়, আয়ও বাড়ুক—এটাই প্রত্যাশা। 🙏